উৎসবের সাজ
শারদীয় দুর্গাপূজার কয়েকদিনে কয়েক রকম সাজ। কোনো দিন দেশি ঢঙে, কোনো দিন ফিউশন। আবার কোনো দিন জমকালো চোখ ধাঁধানো সাজ। পোশাকে বৈচিত্র্য তো থাকবেই। তার চায়েও বেশি চাই সাজের ভিন্নতা। কীভাবে? দেখুন এই আয়োজনে। সিল্কের আভিজাত্যলাল পাড়ের গরদের শাড়ির ঐতিহ্য যেন ভুলতে বসেছি আমরা। উৎসবের দিনে আলমারি থেকে বের করুন না মায়ের পুরোনো গরদের শাড়িটি। খোঁপায় গুঁজে দিতে পারেন লাল রঙের যেকোনো ফুল। কম বয়সী মেয়েরা সিল্কের মধ্যে লাল-সাদা রঙের যেকোনো শাড়ি পরতে পারেন। চুলগুলো অল্প ঢেউ খেলিয়ে ছেড়ে রাখতে পারেন। কপালের লাল টিপটাই উৎসবের আমেজ সম্পূর্ণ করবে।বিকেলে বন্ধুদের আড্ডায়বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হলে শাড়ি পরাটা ঝামেলার মনে হতে পারে। কুর্তা, ফতুয়া, শার্ট পরা যেতে পারে এ সময়। জিনস বা লেগিংস দিয়ে অনায়াসে পরে ফেলুন। সামনের চুল ব্যাককোম্ব করে ফুলিয়ে বাকিটা ছেড়ে রাখুন। হাতে পরতে পারেন ব্রেসলেট, বালা। রং মিলিয়ে কানের গয়না নয়, বরং বড় রিংটাই ভালো মানাবে।রাতের জমকালো অনুষ্ঠানেআত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ রাতেই হয়। এ সময় নিজের পছন্দমতো জমকালো সাজে সাজতে পারেন। লাল শাড়ির সঙ্গে একটু ভারী, জমকালো গয়না পরা যায়। চুলের সাজটাও আধুনিক ঢঙে হতে পারে। সিল্ক, অ্যান্ডি, কাতান, জামদানি পরতে পারেন এ সময়।কম বয়সী মেয়েরা ভারী কোনো শাড়ি পরতে না চাইলে সিল্কের শাড়ি পরতে পারেন। ফিউশন ধাঁচে গয়না ও মেকআপ ব্যবহার করতে পারেন। চুলের সাজে থাকতে পারে বৈচিত্র্য। ঊর্মিলার যেমন সামনের দিকের চুলগুলো তিন ভাগ করে নেওয়া হয়েছে। এরপর তা পেঁচিয়ে পেছন দিকে ক্লিপ দিয়ে আটকে রাখা হয়েছে। এমন সহজ অথচ ভিন্নধর্মী সাজ নিতে পারেন। আর বিবাহিতরা সিঁথিতে সিঁদুর তো পরবেনই।দেশি ঢংয়েএক প্যাঁচে শাড়ি পরার জন্য এমন উপলক্ষই চাই। লাল-সাদা রঙের ছোঁয়া থাকুক শাড়িতে। টারসেল দিয়ে লম্বা বেণি ভালোই মানাবে। নথ, টিকলি—ধরনের গয়নাগুলো অন্য সময় তেমন পরা হয় না। এ দিন পরতে পারেন এই গয়নাগুলো।