উৎসবের সাজে শরতের ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম আর আর্দ্রতার সঙ্গে বৃষ্টির ছাঁট। এরই মধ্যে আসছে ঈদ। তাই সাজেও থাকতে হবে উৎসব আর শরৎ ঋতুর ছোঁয়া। রূপ বিশেষজ্ঞদেরও পরামর্শ তেমন—ঋতুকে বিবেচনা করে সাজে নিয়ে আসতে হবে উৎসবের আমেজ।চট্টগ্রামের প্রায় সব বড় বড় বিউটি পার্লারই এখন প্রস্তুত ঈদের জন্য। উৎসবের রূপসজ্জায় বাড়তি কিছুর যোগ যেমন থাকছে, তেমনি নানা প্যাকেজ, নানা ছাড় আছে বিউটি পার্লারগুলোর আয়োজনে। সেসবের খোঁজখবর থাকছেএ প্রতিবেদনে।আলভিরাসঈদের সাজে বৈচিত্র্য আছে আলভিরাসে। মালটিপল লেয়ার, ডিসকানেক্টেড কাট, ভলিউম লেয়ার, আপস অ্যান্ড ডাউন, ব্যাঙ্গস কাট ভালো চলছে। এখানে ফেসিয়াল ২৫০ থেকে চার হাজার টাকা, ম্যাসেজ এক হাজার থেকে এক হাজার ৮০০ টাকা, ভ্রূ-প্লাক ৪০ টাকা, চুল কাটা ৪৫০-৫০০ টাকা। পার্লারের গ্রাহক সংযোগ কর্মকর্তা শাহিদা আকতার জানান, ঈদ উপলক্ষে কোনো কিছুর দাম বাড়ানো হয় না। সারা বছর একই মূল্য থাকে।ফেয়ার টাচপ্রতিটি কাজের ওপর ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ২০ রমজানে শেষ হবে এ সুযোগ। এখানে ডায়মন্ড, গোল্ডেন ও সাধারণ ফেসিয়াল করা হয় হারবাল উপকরণ দিয়ে। পার্লারের কর্মকর্তা শিরিন আকতার বলেন, ‘আমরা নিজেদের তৈরি ভেষজ উপকরণ দিয়ে হেয়ার ট্রিটমেন্ট করে থাকি। চুল রং ও রিবন্ডিং করার সময় চুলের মান বুঝে নিই। তিনি আরও বলেন, ‘এই ঈদে শাড়ির সঙ্গে বিশেষ করে হাতখোঁপা করাটা ভালো হবে। কেউ যদি চুল খোলা রাখতে চায় তাহলে তা-ও করতে পারেন। আর কামিজের সঙ্গে ব্যাঙ্গস, মালটিপল লেয়ার এগুলো বেশ মানানসই। অবশ্যই চেহারার সঙ্গে মানায় এমন চুলের কাট দেওয়া উচিত।’ এ পার্লারে ভ্রূ-প্লাক ৪০ টাকা, রিবনিং চার থেকে ১০ হাজার টাকা, হেয়ার স্ট্রেট সাড়ে তিন থেকে আট হাজার টাকা, ফেসিয়াল ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা, বিভিন্ন ধরনের চুল কাটা ১৮০-২৫০ টাকা। এখানেও হারবাল প্রোডাক্টস ব্যবহার করা হয়ে থাকে।টাচ অ্যান্ড গ্লোটাচ অ্যান্ড গ্লোর রূপবিশেষজ্ঞ শায়লা ইসলাম ফ্লোরার মতে, ঈদের সকালে পানিযুক্ত (ওয়াটার বেস) হালকা ফাউন্ডেশন ব্যবহার করা উচিত। তাহলে মেকআপ ঘেমে জমে যাওয়ার আশঙ্কা থাকে না। এরপর ন্যাচারাল বা ব্রোঞ্জ কালারের শেড, ব্লাশন দেওয়া যায়। ঠোঁটে নো লুক ন্যাচারাল লিপস্টিক বা গ্লস ব্যবহার করা যায়। আর রাতের সাজ ডার্ক প্যানকেক, প্যানস্টিক ব্যবহার করতে হবে। শেডও ডার্ক হবে।’তরুণীরা যদি জিনস ফতুয়া পরে তাহলে চুল পনি টেল করে বাঁধতে পারে। অনেকে চুল খুলে দেন। সে ক্ষেত্রে চুলে ভলিউম লেয়ার, ব্যাঙ্গস কাট দেওয়া যায়। আর সালোয়ার-কামিজের সঙ্গে চুল সামনে পাফ করে পেছনে খোলা দিতে পারে। চুলে স্টোন বসানো বা হাইলাইটস করা যায়। মহিলারা শাড়ির সঙ্গে হাতখোঁপা করতে পারেন। ঈদের আগাম প্রস্তুতি হিসেবে বেশির ভাগ নারী ফেয়ার পলিশ, ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর করিয়ে নিচ্ছেন। অনেকে হেয়ার স্পাও করাচ্ছেন।২০ রমজান পর্যন্ত ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এখানে সাজের নতুন আকর্ষণ নখে আর্ট করা। ৫০০ টাকায় দুই হাতে আর্ট করা যায়। এ ছাড়া, ৮০০ থেকে দুই হাজার টাকায় মেহেদি লাগানো হয়। অনিন্দ্য বিউটি কেয়ার অ্যান্ড স্পাঅনিন্দ্য বিউটি কেয়ার অ্যান্ড স্পাতে সাধারণত এরোমা থেরাপি দেওয়া হয়। ফেসিয়াল, বডি স্পা, হেয়ার স্পা, ফেয়ার পলিশ, বডি মাট, বডি ম্যাসেজে হারবাল উপকরণ ব্যবহার করা হয়। পার্লারের উদ্যোক্তা লুৎফা সানজিদা বলেন, ‘আমরা ঈদ ও পয়লা বৈশাখে ছাড় দিই। এবার ঈদে একটা সার্ভিস নিলে আরেকটা সার্ভিস বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এ সুযোগ ২০ রমজান পর্যন্ত থাকবে।’