উড়ালসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের ওয়্যারলেস কলোনি মোড়ে উড়ালসেতু ও শিশুপার্ক নির্মাণের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনগণ ও ব্যবসায়ী মহল মানববন্ধন কর্মসূচি করেছে। কর্মসূচি পালনকালে অংকুর শিশু-কিশোর সংসদের আহ্বায়ক মামুন সিদ্দিকের সভাপতিত্বে ও শাহিনুর আলমের সঞ্চালনায় এক সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া, ওয়ার্ড কাউন্সিলর মাহফুজ আলম, বিএনপি নেতা কামরুল আলম, জাহাঙ্গীর আলম, মিনহাজুল আবেদীন ও মাহবুবুল আলম। ১৮ জুলাই নগরের ওয়্যারলেস মোড়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ঢাকা-চট্টগ্রাম ব্যস্ততম সড়কের মোড় হওয়ায় এখানে দুর্ঘটনা হয় বেশি। এলাকায় তিন লাখ জনগণের বসবাস, রয়েছে নামীদামি শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের রাস্তা পারাপার করতে হয় সব সময়। ফলে তাদের বিভিন্ন দুর্ঘটনার কবলে পড়তে হয়। এ কারণে এখানে একটি উড়াল সেতু নির্মাণ খুবই জরুরি হয়ে পড়েছে। বিজ্ঞপ্তি