উড়ুক্কু দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রন্থণা: মাহফুজ রহমানকাঠবিড়ালি আমি, আমার কেন পাখির মন! পাখির মতো মন আছে কি না জানা নেই, আছে তাদের ‘উড়িবার ডানা’। সাউদার্ন ফ্লাইং স্কুইরেল প্রজাতির এই কাঠবিড়ালিগুলোর বাহুতে আছে গুটিয়ে থাকা চামড়া। তাই এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে পড়ার সময় এই চামড়া ডানার কাজ করে। ছবির এই কাঠবিড়ালিগুলোর উড়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দী করেছিলেন ব্রিটিশ আলোকচিত্রী কিম টেইলর। দল বেঁধে এই উড়ুক্কু কাঠবিড়ালিগুলো উড়ে গিয়েছিল ১৫০ ফুট দূরের আরেক গাছে! ডেইলি মেইল।