উয়ারী-বটেশ্বর আরেকবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উয়ারী-বটেশ্বর সাম্প্রতিক কালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত প্রত্নস্থান। কৃষিজমি, বাগবাগিচা ও ঘরবাড়ির নিচে চাপা পড়ে আছে আড়াই হাজার বছরের প্রাচীন এক নগর। উয়ারী-বটেশ্বর অঞ্চলে ৫০টি প্রত্নস্থান থেকে আবিষ্কৃত হচ্ছে প্রাগৈতিহাসিক যুগের পাথর ও প্রস্তরীভূত জীবাশ্ম—কাঠের হাতিয়ার, তাম্র-প্রস্তরসংস্কৃতির গর্ত-বসতি এবং বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখার তার‌্যাপর্যপূর্ণ সব প্রত্নবস্তু। উয়ারী-বটেশ্বর ছিল বাংলাদেশের প্রাচীনতম মহাজনপদ। দুর্গনগরটি ছিল সেই মহাজনপদের রাজধানী। ইতিমধ্যে এখান থেকে আবিষ্কৃত হয়েছে মাটির দুর্গপ্রাচীর, পরিখা, পাকা রাস্তা, পার্শ্বরাস্তাসহ ইটনির্মিত অনন্য স্থাপত্যনিদর্শন। পুরোনো ব্রহ্মপুত্র নদের অববাহিকায় অবস্থিত উয়ারী-বটেশ্বর ছিল একটি নদীবন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র। উয়ারী-বটেশ্বরে বিকশিত হয়েছিল স্বল্প-মূল্যবান পাথরের নয়নাভিরাম পুঁতি তৈরির কারখানা। ১৯৩৩ সালের ডিসেম্বর মাসে উয়ারী গ্রাম খননের সময় শ্রমিকেরা একটি মৃর‌্যাপাত্রে সঞ্চিত কিছু রৌপ্যমুদ্রা পান। তাঁরা এর বেশির ভাগ স্থানীয় বেনেদের কাছে বিক্রি করে দেন। মোহাম্মদ হানিফ পাঠান সেখান থেকে ২০-৩০টি মুদ্রা সংগ্রহ করেন। উয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের শুরু এভাবেই। তারপর এখানে আবিষ্কৃত হয়েছে উপমহাদেশের প্রাচীনতম ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা ও মুদ্রাভান্ডার, অনন্য স্থাপত্যকীর্তি, হরেক রকমের পুঁতি, সুদর্শন লকেট ও মন্ত্রপূত কবচ, বাটখারা, পোড়ামাটি ও ধাতব শিল্পবস্তু, মৃর‌্যাপাত্র, চিত্রশিল্প ইত্যাদি। এই প্রত্নস্থান নিয়ে উয়ারী-বটেশ্বর শেকড়ের সন্ধানে বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। লেখক দুই প্রজন্মের দুই প্রত্নতাত্ত্বিক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান ও অধ্যাপক ড. সুফি মোস্তাফিজুর রহমান। ছবিতে দেখুন কিছু প্রাচীন প্রত্ন নিদর্শনের নমুনা[বইটির প্রাপ্তিস্থান: প্রথম আলো, ১৯ কারওয়ান বাজার (নিচ তলা) ঢাকা। প্রথমা, ঢাকা: আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ফোন: ৯৬৬৪৮২৫। প্রথমা, চট্টগ্রাম: সানমার স্প্রীং গার্ডেন, ৬৪ জামাল খান রোড।]গ্রন্থনা: ই. হো. চৌসূত্র: উয়ারী-বটেশ্বর শেকড়ের সন্ধানে