ঊনাইনপূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পটিয়ার ঊনাইনপূরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ৪ সেপ্টেম্বর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রণব বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ।
বিদ্যালয়ের শিক্ষক পবন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ্ কায়সার, এয়াকুবদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুর্তুজা কামাল মুন্সি, সচেতন নাগরিক কমিটির সদস্য নিত্যময় চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক বাদল কান্তি বড়ুয়া, বরলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু মনছুর চৌধুরী, সুপ্রিয়া বড়ুয়া ও মুক্তিযোদ্ধা ভবেশ বড়ুয়া।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শর্মিষ্ঠা রায়। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার এবং মুক্তিযোদ্ধা এম এ খালেক শিক্ষাবৃত্তি তুলে দেন। বিজ্ঞপ্তি।