ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ির আকারেও বদল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক টুকরা সমান কাগজ ভাঁজের পর ভাঁজ দিয়ে তৈরি করা যায় ফুল, পাখি, নৌকা কিংবা উড়োজাহাজ। ছোটবেলার কৌতূহলী ও নির্মল আনন্দদায়ক এ খেলাকে জাপানি ভাষায় ওরোগ্যামি বলা হয়। কিন্তু এ ধরনের সত্যিকারের বাড়ি তৈরি কি সম্ভব! যার বিভিন্ন অংশ আলাদা হয়ে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন আকারে পরিবর্তিত হবে?মনে করুন, আপনার দক্ষিণা বাতাসের প্রয়োজন। কিংবা দেখতে চান সূর্যোদয় বা সূর্যাস্ত। অথবা গ্রীষ্মে ছায়া বা শীতে ঝলমলে রোদ। এর সবই সম্ভব করতে যাচ্ছে ব্রিটেনের এক দল প্রকৌশলী। ডি ডাইনামিক নামের এ বাড়িটির বিভিন্ন অংশ আলাদা করা ও ঘোরানো যাবে। বর্গাকার এ বাড়ির বিভিন্ন অংশ নিয়ে আবার ত্রিভুজের আকারও দেওয়া যাবে। তার মানে ইচ্ছেমতো বাড়ির আকারের পরিবর্তন। এতে ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ির আকারও বদলে নিতে পারেন। বাড়িটি তৈরিতে খরচ ধরা হচ্ছে আনুমানিক এক লাখ থেকে তিন লাখ ৫০ হাজার পাউন্ড। গণিতবিদ হেনরি আর্নেস্ট ডুডনির জ্যামিতিক মডেল অনুসারে এর নকশা করা হচ্ছে। এটি তৈরিতে নানাবিধ প্রকৌশলগত সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা চলছে।