ঋতু বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার হাইস্কুলের পরীক্ষার সময় মা নিয়মিত মনে করিয়ে দিতেন, গ্রামাঞ্চলের ছাত্রছাত্রীদের আমার মতো শহুরে পড়ুয়ার মতো সুযোগ-সুবিধা নেই। অতএব, যখন তাদের নম্বর দেখে আমরা মেধা বিবেচনা করব, তখন প্রাপ্ত নম্বর দিয়ে তাদের মেধার মান বোঝাটা সব সময় সম্ভব নয়। যখন ভারতের সব সংবাদমাধ্যম মূলত এক অহিন্দি চলচ্চিত্র পরিচালকের মৃত্যুর সংবাদকে এতটা প্রাধান্য দেয়, তখন একটু নড়েচড়ে বসতে হয় বৈকি। এই উপমহাদেশে খুব কম শিল্পী আছেন, যাঁদের শিল্পের মান বলিউডকে শিল্পকল্পনার ধারণায় কিছুক্ষণের জন্য হলেও নিষ্প্রভ করে দিতে পারে।সদ্য প্রয়াত নির্মাতা ঋতুপর্ণ ঘোষ ছিলেন এমনই একজন। এমন এক ইন্দ্রপতনে যে ক্ষতি হলো, সেটা অপূরণীয়। ঋতুর বিদায়ের মধ্য দিয়ে বিশ্ববাসী হারাল মানবমনের এক কবিকে। এ রকম মানুষ কালে-ভদ্রে দেখা যায়। অনেক বাঙালিই মীর নামের এক কৌতুক অনুষ্ঠান উপস্থাপকের ঋতুপর্ণ ঘোষের ভাব-ভঙ্গিমা নকল করার দক্ষতায় বিনোদন পেয়েছিলেন। ঋতুপর্ণের অকালমৃত্যুর পরই সেই হাসির রোল হঠাৎ থেমে গেছে।আমার মনে পড়ছে, ঋতুপর্ণের প্রথম দিকের একটা ছবি, ভারতের জাতীয় পুরস্কার পাওয়া দহন। কলকাতার রাস্তায় যৌন আক্রমণের শিকার হওয়া এক নারীর পরবর্তী সংগ্রামের অবিস্মরণীয় কাহিনি। ঋতুপর্ণের মৃত্যুর অব্যবহিত পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর সাড়ম্বর শেষকৃত্যের দায়িত্ব ছোঁ মেরে নিয়েছিলেন। ভুলে যাই যৌন আক্রমণ নিয়ে ছবি করা চলচ্চিত্রকারের শেষযাত্রার তদারক করছেন যিনি, মাত্র কয়েক মাস আগে কলকাতারই পার্ক স্ট্রিটে এক নারী গণধর্ষিত হওয়ার পর এই নেত্রীই অবলীলায় বলেছিলেন, ‘সাজানো ঘটনা।’ ধর্ষণের ঘটনাটির তদন্তকারী ছিলেন দময়ন্তী সেন নামের এক মেরুদণ্ডযুক্ত অফিসার। সাজানো ঘটনাটি যে সত্য ঘটনা, তা প্রকাশ পেল দময়ন্তীর সৎ তদন্তে। এই ধৃষ্টতার জন্য তাঁকে পত্রপাঠ বদলি করা হলো। মুখ্যমন্ত্রীর দলের আরেক বড় মাপের নেতা বলেছিলেন, এই ধর্ষণের নেপথ্যে নাকি আছে কোনো ব্যবসার দরদাম নিয়ে মতের অমিল। এমন মানুষের নেতৃত্বেই হলো ঋতুপর্ণের শেষযাত্রা। তাঁরাই শেষ দৃশ্যের চিত্রনাট্য লিখলেন। অভিনেতাও তাঁরা, ঢাকঢোল সব তাঁদের। আর আমরা আছি এই নাটকের নির্লজ্জ দর্শক। গুণীকে সত্যিই সম্মান দিতে জানে সরকার! গর্গ চট্টোপাধ্যায়, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজির (এমআইটি) মস্তিষ্কবিজ্ঞান-বিষয়ক গবেষক এবং কলাম লেখক।gaৎ[email protected]