ঋতুপর্ণ ঘোষের তিনটি চলচ্চিত্র প্রদর্শনী শুক্রবার টিআইসিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্র ২৪ ডিসেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ‘ঋতুপর্ণ ঘোষের সাথে একদিন’ শীর্ষক এ রেট্রোস্পেকটিভে তাঁর তিনটি ছবি দেখানো হবে। বেলা ১১টায় দোসর, বিকেল চারটায় আবহমান এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় সব চরিত্র কাল্পনিক প্রদর্শিত হবে। আগ্রহীদের প্রদর্শনী চলাকালে টিআইসি মিলনায়তনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।