ঋতুবৈচিত্র্যটাও এদিন বোঝা যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাপরিচালক, বাংলা একাডেমীউৎসব আয়োজন পারিবারিক বন্ধনকে আরও সংহত করে। বৈশাখের নানা আয়োজনে আমি অবশ্য পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি না। আমাকে কাজের মধ্যেই থাকতে হয়। তবু দুপুরে মেয়ের বাসায় সবাই মিলে খেতে যাই। দেশি নানা পদের আয়োজন করে আমার মেয়ে। পাঞ্জাবিও কিনে দেয়। আগে পরিবারের সবাইকে নিয়ে ছায়ানটের অনুষ্ঠানে যেতাম। তবে অন্যদের আনন্দ দেখে ভালোই লাগে। নিজে পরিবারের সঙ্গে সময় কাটাতে না পারার কষ্টটা আর মনে থাকে না চারপাশে এত আনন্দ দেখে।নববর্ষে বাঙালি সংস্কৃতির এই চর্চাটা দেখে ভালো লাগে, এত গরম ভিড় ঠেলেও মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তবে আমি মনে করি, বৈশাখের যে রুদ্ররূপের কথা আমরা কবিতায়, উপন্যাসে পড়ি, সেটা তো নিজের চোখে দেখাও দরকার। আমাদের ঋতুবৈচিত্র্যটাও এদিন বোঝা যায় বাইরে বের হলে।এবার ১৩ এপ্রিল থেকে বাংলা একাডেমী প্রাঙ্গণে চলবে ১০ দিনব্যাপী কারুশিল্প মেলা। আরও হবে ফোকলোর সম্মেলন। এতে অংশ নেবেন যুক্তরাষ্ট্র, ভারত, সুইডেনের প্রতিনিধিরাও। ১৩ থেকে ১৫ এপ্রিল এ আয়োজনে লোকজ নানা অনুষ্ঠান ও লাঠিখেলা হবে।