এ ই ন গ রে - দূ র গ্রা মে
গরিব ও মেধাবীদের জন্য ঢেমশা উচ্চবিদ্যালয়ে তহবিল গঠনসাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ে অধ্যয়নরত গরিব, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য একটি দরিদ্র তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত দেওয়া হয়। কমিটির সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্য ফরিদুল আলম, আবুল খায়ের, শ্যামল সেন, মুন্সী আহমদ কবির, হোসনে আরা বেগম, নুরুল আমিন, শিক্ষক প্রতিনিধি মাওলানা হোসাইন, আবুল ফজল, অঞ্জু রাণী নন্দী ও প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। সভায় কমিটির সভাপতি আবু সুফিয়ান এ উদ্যোগ বাস্তবায়নের জন্য এলাকার দানশীল-বিত্তশালী, শিক্ষানুরাগী ব্যক্তি, শিক্ষার্থীদের অভিভাবকসহ সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।মাহফুজুল হায়দারের মায়ের কবরে সাবেক ছাত্রলীগ নেতাদের পুষ্পস্তবক অর্পণবাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরীর মায়ের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন ছাত্রলীগের সাবেক নেতারা। এ সময় উপস্থিত ছিলেন শাহাজাদা মহিউদ্দিন, নাছির হায়দার, শওকত হোসাইন, দেবাশীষ পাল, নুরুল আনোয়ার, পুলক খাস্তগীর, রাজিবুল আহসান, রাশেদ খান মেনন, মহিউদ্দিন শাহ, মাঈনুদ্দিন মো. মনসুর প্রমুখ। বিজ্ঞপ্তি।ওস্তাদ অজিত রায় ও সৈয়দ আহমদুল হকের মৃত্যুতে শোকওস্তাদ অজিত রায়, গবেষক সৈয়দ আহমদুল হক ও দৈনিক যুগান্তর-এর জসিম চৌধুরীর ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সামাজিক সংগঠন সম্প্রযুগ।বিবৃতিদাতারা হলেন: নুরুল আলম, এস এম শামসুদ্দিন, শাহজাহান চৌধুরী, এস এম আবু তাহের, দিদারুল আলম, কাজী শওকত আলী, মোহাম্মদ ইউনুস, রফিকুল আলম, আইয়ুব চৌধুরী প্রমুখ।বিবৃতিতে তাঁরা প্রয়াত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।নিত্যানন্দধাম দুর্গাপূজা কমিটিচট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের নিত্যানন্দধামে শারদীয় দুর্গাপূজা কমিটি গঠনকল্পে এক সভা রাজীবনন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় রাজীবনন্দীকে সভাপতি এবং সঞ্জয় শিকদারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের পূজা উদ্যাপন কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।