এ ই ন গ রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদপত্র প্রকাশনায় কম্পিউটার অপারেটরদের ভূমিকা গুরুত্বপূর্ণ— মেয়র মন্জুর আলমসিটি মেয়র এম মন্জুর আলম বলেছেন, ‘সংবাদপত্র প্রকাশনায় কম্পিউটার অপারেটরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অপারেটরদের আন্তরিক প্রচেষ্টা না থাকলে প্রতিদিন দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদে সমৃদ্ধ পত্রিকা আমরা পেতাম না।’ তিনি সংবাদপত্র কম্পিউটার অ্যাসোসিয়েশনের জন্য একটি স্থায়ী কার্যালয় প্রদানের আশ্বাস দেন। মেয়র ২২ আগস্ট সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেদ মিলনায়তনে সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী আহছান খুররমের সঞ্চালনায় মোহাম্মদ রকিবুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. সোলায়মান আলম শেঠ, হাটহাজারী উপজেলার ভাইস চেয়ারম্যান লায়ন সাজেদা বেগম ও সাংবাদিক রিয়াজ হায়দার।শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. আইয়ুব এবং নাত (দ.) পরিবেশন করেন আলমগীর ইসলাম বঈদী।ডিভাইন গ্রুপের সভাআবাসন প্রতিষ্ঠান ডিভাইন গ্রুপের ইফতার মাহফিল ও আলোচনা সভা ২১ আগস্ট কোম্পানির পরিচালক মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম। বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন, নাছিম উদ্দীন, মেহেদী হাসান, তারেক চৌধুরী, আবু তৈয়ব, শাহাব উদ্দীন, হাসিব উদ্দীন আহম্মদ, জসিম উদ্দীন, কাজি ইব্রাহিম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মৌলনা আবুল কাসেম। বিজ্ঞপ্তি।সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাবঙ্গবন্ধু পরিষদের সোনালী ব্যাংক বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। আগ্রাবাদের কার্যালয়ে অনুষ্ঠিত সভা সংগঠনের সভাপতি মং হ্লা চিংয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক আইনজীবী কাজী গোলাম সরোয়ার। প্রধান আলোচক ছিলেন সোনালী ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক দিদার মো. আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন এস এম মাহফুজুল ইসলাম, এম এ কাইয়ুম ও মো. মোয়াজ্জেম হোসেন। বক্তব্য দেন মোকাররেমুল আলম, মোবারকশাহ চৌধুরী, নুরুচ্ছাফা প্রমুখ। বিজ্ঞপ্তি।চাল ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিলমাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সমিতির সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম ও জ্যেষ্ঠ সহসভাপতি সেকান্দার হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের নেতারা ও স্থানীয় ব্যবসায়ীরা। সভায় বক্তারা পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।প্রাইম ব্যাংকের ইফতার মাহফিলপ্রাইম ব্যাংক ও আর নিজাম সড়ক শাখার উদ্যোগে ১৪ আগস্ট নগরের একটি সামাজিক কেন্দ্রে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের কর্মকর্তা মনোয়ার হোসেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম এনামুল হক, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক বি এম মফিজুর রহমান আল-আজহারী।এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি, আইনজীবী, শিক্ষাবিদ, চিকি ৎ সক, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা এবং প্রাইম ব্যাংক লিমিটেডের চট্টগ্রামের অন্যান্য শাখার প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সিকিউরিটি প্রপার্টি ম্যানেজম্যান্টের মতবিনিময়সিকিউরিটি প্রপার্টি ম্যানেজম্যান্ট লিমিটেডের আয়োজনে ১৬ আগস্ট নগরের একটি সামাজিক কেন্দ্রে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান মো. ইয়াসিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অরুণ মণ্ডল, মো. আজীম উদ্দিন, মো. আকতার হোসেন, এস এম মনজুরুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি।‘রোজা মানুষকে লোভ-লালসা থেকে মুক্তির শিক্ষা দেয়’মাইজভান্ডারি একাডেমি, গাউসিয়া হক কমিটি মহানগর শাখা ও মাইজভান্ডারি মরমি গোষ্ঠীর যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, ‘রোজা হচ্ছে সংযমের মাস, প্রবৃত্তিকে জ্বালিয়ে দেওয়ার মাস। রোজা মানুষকে সব রকম হিংসা-বিদ্বেষ ও লোভ-লালসা থেকে মুক্তির শিক্ষা দেয়।’সম্প্রতি নগরের হামজারবাগ দায়রা শরিফে কমিটির কেন্দ্রীয় পর্ষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি।আলোচনা করেন এ ওয়াই এম জাফর, হাবিবুল হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।