এ ই ন গ রে - দূ র গ্রা মে
‘শতবর্ষের গৌরব ও ঐতিহ্য নিয়ে এগিয়ে চলেছে মুসলিম হাইস্কুল’চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলের প্রাক্তন ছাত্রসমিতির উদ্যোগে বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের স্মারকগ্রন্থ ইতিহাস-ঐতিহ্য ও স্মৃতি-সারণির প্রকাশনা উৎসব ২২ জুলাই অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্রসমিতির সভাপতি প্রকৌশলী ওয়াহিদ-উল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শতবর্ষের গৌরব ও ঐতিহ্য নিয়ে এগিয়ে চলেছে মুসলিম হাইস্কুল। স্কুলের সঙ্গে ছাত্রের সম্পর্ক কখনো ছেদ করা যায় না। চট্টগ্রাম সরকারি মুসলিম হাইস্কুলের প্রাক্তন ছাত্ররাও এ স্কুল এবং শিক্ষকদের সুনিবিড় সম্পর্ক ছেদ করতে পারেননি।’অনুষ্ঠানে অতিথি বক্তা ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। আলোচক ছিলেন অধ্যাপক মু. সিকান্দার খান, ড. ময়ুখ চৌধুরী, অধ্যাপক চিত্ত প্রসাদ তালুকদার ও মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য দেন শতবর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক ডা. মঈনুল লাম।ডায়মন্ড সিমেন্টের মিলনমেলা ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে নগরের কালামিয়া বাজারে সিমেন্ট ব্যবসায়ী, ব্যবহারকারী ও নির্মাণশিল্পীদের এক মিলনমেলা ২২ জুলাই স্থানীয় একটি সামাজিককেন্দ্রে (কমিউনিটি সেন্টার) অনুষ্ঠিত হয়। কোম্পানির উপমহাব্যবস্থাপক (অর্থ) এ বি এম কামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী প্রধান অতিথি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে পটিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহসিন খান, সিমেন্ট ব্যবসায়ী ওসমান গণি, আবু বক্কর চৌধুরী, ওসমান আলী, ডায়মন্ড সিমেন্টের উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) সাঈদ আহমেদ, ব্যবস্থাপক (মার্কেটিং) আবদুর রহিম, সহকারী ব্যবস্থাপক কামরুজ্জামান ও আবদুল মোতালেব, বিপণন কর্মকর্তা বেলাল আহমেদ ও রমজান আলী অনুষ্ঠানে বক্তব্য দেন।‘হানাদার বাহিনীর সহযোগীরাই যুদ্ধাপরাধী’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম বলেছেন, ‘একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগীরাই যুদ্ধাপরাধী। আগামী প্রজন্মকে একটা শান্তিময় ও উন্নত সমাজ উপহার দেওয়ার জন্য তাদের বিচার জরুরি।’ বাংলাদেশ মানবাধিকার অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উদ্যোগে ‘বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার ও মানবাধিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত দেন। সংগঠনের চেয়ারপারসন অ্যাডভোকেট কামরুন নাহার বেগমের সভাপতিত্বে ২৩ জুলাই বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ইন্দ্রজিৎ কুণ্ডু। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহমদ, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুর রহমান, অধ্যাপক আবুল কাশেম, ড. জিনুবোধি ভিক্ষু, জেলা পিপি (সরকারি কৌঁসুলি) মো. আবুল হাশেম, সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, আবু তাহের মাহমুদ, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন চৌধুরী ও মহিলা সংস্থার কর্মকর্তা হাসিনা মান্নান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব কে এম ফয়েজ আহমেদ। ড. ইন্দ্রজিৎ কুণ্ডু তাঁর প্রবন্ধে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যুদ্ধাপরাধী ও মানবাধিকার লঙ্ঘনকারীদের ব্যাপারে শাস্তির বিভিন্ন তথ্য ও আইনের কথা তুলে ধরে বলেন, ‘যুদ্ধকালীন সব অপকর্মই মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধ।’ ড. আবুল কাসেম বলেন, ‘প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হতে হবে। অন্যথায় শহীদের আত্মা শান্তি পাবে না।’ আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট আক্তারুননেসা বেগম, লুৎফুন্নাহার, কামরুন্নাহার, বাসন্তী প্রভা পালিত, আবদুর রশিদ, পংকজ কুমার চৌধুরী, রফিক উদ্দিন চৌধুরী, মো. খালেদ মাহমুদ, নুরুল হোসেন, যীশু কৃষ্ণ রক্ষিত প্রমুখ। বিজ্ঞপ্তি।