এ ই ন গ রে - দূ র গ্রা মে
নাট্যাধারে নাট্যকর্মী সংগ্রহ‘সৃষ্টি হোক সচেতন মানুষ’—এই স্লোগান নিয়ে গ্রুপ থিয়েটার ‘নাট্যাধার’ বিগত ছয় বছর শিখণ্ডীকতা, উন্মাদ সাক্ষাৎ কার, বীরাঙ্গনা সাক্ষাৎ কার, কালবোধন, স্মৃতি ৭১ (সভা নাটক)-এর শতাধিক নাট্য প্রদর্শনী সম্পন্ন করেছে। পার্বত্য আদিবাসী আখ্যান ভগা কাইন-এর মঞ্চরূপের জন্য নাট্যাধার অভিনয়শিল্পী ও নেপথ্যকর্মী সংগ্রহ করছে। মঞ্চনাটকে অভিনয় করতে আগ্রহী ব্যক্তিদের জেলা শিল্পকলা একাডেমীতে নাট্যাধারের মহড়াকক্ষে সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টার মধ্যে যোগাযোগ করতে অনুরোধ জানানো হচ্ছে। বিস্তারিত জানা যাবে ০১৬৭৩২৫৭৮০৫ নম্বরে। আবদুল্লাহ আল হারুন চৌধুরীর স্মরণসভাআওয়ামী লীগের প্রয়াত নেতা আবদুল্লাহ আল হারুন চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা করব জয়-এর উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর সকালে সংগঠনের পাঁচলাইশ কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। লায়লা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাংবাদিক আবেদ খান, সাংসদ চেমন আরা তৈয়ব, অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, স্বপন সেন, মুহাম্মদ মাসুম চৌধুরী, মো. এমদাদুল হক, জিয়াউল হক, মো. রেজাউল করিম প্রমুখ।আবেদ খান বলেন, ‘আবদুল্লাহ আল হারুন বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে শুধু সক্রিয়ই ছিলেন না, নেতৃত্বও দিয়েছেন।’ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শওকত বাঙালি।মাহবুব উল আলম চৌধুরীর নামে গণগ্রন্থাগারের নামকরণের আশ্বাস চট্টগ্রাম সিটি করপোরেশন গণগ্রন্থাগারকে একুশের প্রথম কবিতার রচয়িতা মাহবুব উল আলম চৌধুরীর নামে নামকরণের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।সম্প্রতি, চট্টগ্রামের পেশাজীবী নেতা ও বিশিষ্ট নাগরিকেরা মেয়রের সঙ্গে সৌজন্যসাক্ষাৎ করে এ বিষয়ে লিখিত প্রস্তাব দিলে মেয়র এ আশ্বাস দেন। নেতারা ৫৫ জন বিশিষ্ট নাগরিকের স্বাক্ষরসংবলিত একটি দাবিনামা মেয়রের হাতে তুলে দেন। এ সময় সাংবাদিক নাসিরুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক রাশেদ রউফ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম, সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, রাশেদ হাসান, কামরুল হাসান, রেজা মোজাম্মেল, খায়রুল আনোয়ার চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।মহামুনি বিহারের পরিচালনা কমিটিচট্টগ্রাম জেলার রাউজান মহামুনি মহাবিহারের সাধারণ সভা ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। সভায় ২০১১-১৪ অর্থবছরের জন্য মঙ সার্কেলের রাজা সাচিং প্রু চৌধুরীকে প্রধান পৃষ্ঠপোষক, রূপম কিশোর বড়ুয়াকে পৃষ্ঠপোষক, অভয়ানন্দ মহাথেরকে সভাপতি, শিবেন্দু শংকর বড়ুয়াকে সাধারণ সম্পাদক ও সঞ্জয় বড়ুয়াকে অর্থ সম্পাদক করে ৪৫ সদস্যের পরিচালনা কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভালিও ক্লাব অব চিটাগাং বন্ধনের সভা ১০ সেপ্টেম্বর ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মো. আবু তাহেরের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন মো. আবু তাহের, জাফর আহমেদ, মো. সেলিম, জসিম উদ্দিন, রিয়াদ মো. মোরশেদ আলম, মো. আবুল খায়ের, মো. শফি, আবু মো. ফয়সাল, মো. সাজ্জাদ আলী, আবু বক্কর সিদ্দিকি, হাসান তারেক চৌধুরী, বিদ্যুৎ সেন প্রমুখ। বিজ্ঞপ্তি।মেডেসর সাধারণ সভাউন্নয়ন সংস্থা মেডসের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১০ সেপ্টেম্বর। মেডসের কার্যালয়ে মোস্তফা কামাল যাত্রার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভার প্রথম পর্বে সংস্থার সাধারণ সম্পাদক সৌরভ বড়ুয়া বিগত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও কোষাধ্যক্ষ সুভাষ কুমার দত্ত আর্থিক প্রতিবেদন পেশ করেন। সভায় সব সদস্যের মতামত ও পর্যালোচনার ভিত্তিতে বিগত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।