এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউল হক মাইজভান্ডারির ওরস উপলক্ষে প্রস্তুতি সভা মাইজভান্ডার দরবার শরিফের গাউসিয়া হক মঞ্জিলে ১১ অক্টোবর অনুষ্ঠেয় জিয়াউল হক (ক.) মাইজভান্ডারি বার্ষিক ওরস উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ২৮ জুলাই অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পরিষদের সভাপতি রেজাউল আলী জসিম চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদনশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। সভায় ২০১০-২০১১ সালে শাহেনশাহ সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভান্ডারি বৃত্তিপ্রাপ্ত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জামাল আহমদ সিকদার, শাহেদ আলী চৌধুরী, শামসুল আনোয়ার, তাজ মো. মিজান প্রমুখ। বিজ্ঞপ্তি।মিসম্যাকের ‘সিজন স্কয়ার ডে’রিয়েল এস্টেট প্রতিষ্ঠান মিসম্যাক ডেভলপমেন্টস লিমিটেডের সিজন স্কয়ার প্রকল্পের ফ্ল্যাট মালিকদের মিলনমেলা গত ৩১ জুলাই নগরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এ দিনটিকে মিসম্যাক সিজন স্কয়ার ডে হিসেবে ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন কমিটির নবনির্বাচিত ইমরান মিয়া চৌধুরী, খালেদা রোকসানা, মো. রাশেদুল হক, বজল আহমদ চৌধুরী, কাজল কুমার বড়ুয়া, কোম্পানির উপদেষ্টা এ এস এম বজলুর রশিদ, নির্বাহী পরিচালক মো. আবু তসলিম, পরিচালক (অর্থায়ন) এ এম শাহ আলম ইকবাল, উপমহাব্যবস্থাপক (অর্থ) সাজ্জাদ হোসেন, ভূমি ব্যবস্থাপক এইচ এম মাহবুবুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি। লায়ন্স ক্লাব পারিজাত এলিটের বৃক্ষরোপণ ও ব্লাড গ্রুপিং কর্মসূচিলায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের উদ্যোগে হাটহাজারীর উত্তর মাদার্শা উচ্চবিদ্যালয়ে বৃক্ষরোপণ, চারা বিতরণ, শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা এবং ব্লাড গ্রুপিং কর্মসূচি গত ৩০ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন লায়ন জেলা (৩১৫ বি-৪) গভর্নর নূরুল ইসলাম। অতিথি ছিলেন লায়ন এস এম সামসুদ্দিন, এ এস এম নাসির উদ্দিন চৌধুরী, এস জোহা চৌধুরী ও রোকেয়া হক। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে ৩০০ চারা স্কুল কর্তৃপক্ষকে বিনা মূল্যে দেওয়া হয়। এ ছাড়া, বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা চারাগুলোর যত্ন এবং সংরক্ষণ আগামী এক বছর লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের তত্ত্বাবধানে করা হবে বলে ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।আইইবির বর্ষাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মৌসুমি ফল উৎসবইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের মৌসুমি ফল উৎসব ও বর্ষাভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৩০ জুলাই কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রের ভাইস চেয়ারম্যান রশীদ আহমেদ চৌধুরী। বক্তব্য দেন সম্মানী সম্পাদক এম এ রশীদ, সাংস্কৃতিক কমিটির সদস্যসচিব সুব্রত দাশ, মহিলা ও শিশুবিষয়ক কমিটির সামিনা ইসলাম প্রমুখ।এ ছাড়া, কাজী শাহতাজ পারভীনের উপস্থাপনায় বর্ষার গান করেন বিধান চন্দ্র দাস, লাকী দাস, সাবিত্রী দেওয়ান, সামিনা ইসলাম, জয়ন্তী দাশ, সঙ্গীতা মজুমদার, আনন্দ চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি।ফেনীতে প্রথম ব্লাড ব্যাংক উদ্বোধনফেনীতে বেসরকারি উদ্যোগে প্রথম ব্লাড ব্যাংক চালু হয়েছে। গত রোববার ব্লাড ব্যাংক উদ্বোধন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী। ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হরিপদ রায়, ফেনী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম আনোয়ারুল ইসলাম ও বিএমএ ফেনী শাখার সাধারণ সম্পাদক ডা. শাহেদুল ইসলাম। বক্তারা বলেন, ফেনীতে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠায় সাধারণ মানুষের বহু দিনের একটি সমস্যার সমাধান হলো। উল্লেখ্য, ফেনী পৌর মেয়র নিজাম উদ্দিন হাজারী তাঁর বাবা প্রয়াত জয়নাল আবদীন হাজারীর নামে ব্লাড ব্যাংকটি প্রতিষ্ঠা করেন। ব্লাড ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর মা দেল আফরোজ বেগম। নিজস্ব প্রতিবেদক, ফেনী চান্দগাঁও সোসাইটি ক্লাবের ফুটবল টুর্নামেন্ট সম্পন্নচান্দগাঁও সোসাইটি ক্লাব আয়োজিত আন্তক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৯ জুলাই অনুষ্ঠিত হয়। চান্দগাঁও আবাসিক এলাকা খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে মাসব্যাপী সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করেন ক্লাবের উপদেষ্টা নিজাম উদ্দিন।চান্দগাঁও সোসাইটি ক্লাবের সভাপতি আবু বকর চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চান্দগাঁও আ/এ কল্যাণ সমিতির সভাপতি আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ চৌধুরী। বক্তব্য দেন তারিকুল ইসলাম, সাইফুদ্দিন খালেদ, আসিফ জুয়েল, আনোয়ারুল হক, ইকবাল হোসেন, শহীদ সরওয়ার্দী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক ইসলাম। বিজ্ঞপ্তি