এ ই ন গ রে - দূ র গ্রা মে
অসহায় শিশুদের সাহায্যার্থে ফ্যাশন শোঅসহায় দরিদ্র শিশুদের সাহায্যার্থে গত ২৮ জুলাই সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘এক্সক্লুসিভ ফ্যাশন শো’র আয়োজন করে স্টারলিট এন্টারটেইনমেন্ট। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ। বিশেষ অতিথি ছিলেন ফ্যাশন ডিজাইনার আহমদ নিয়াজ, শিমুল খালেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাকিবুল আলম, দুলদুল ইসলাম, আলী আহমেদ, আনোয়ারুল কবির প্রমুখ। সভাপতিত্ব করেন স্টারলিট এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মো. ইখতিয়ার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্টারলিটের ব্যবস্থাপনা পরিচালক এ বি রনি। এতে মডেল নুসরাত, লিমা ও নিয়নকে বেস্ট পারফরমার এবং সালেহ জোনকে বেস্ট কোরিওগ্রাফার হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। বিজ্ঞপ্তি। পটিয়ায় বৃক্ষমেলাচট্টগ্রামের পটিয়া উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলা শেষ হয়েছে ১ আগস্ট। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত কৃষিপ্রযুক্তি ও ফলদ বৃক্ষের এ মেলার উদ্বোধন করেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী। গত ৩০ জুলাই (শনিবার) পটিয়ার ডাকবাংলো আম্রকাননে এ মেলার উদ্বোধন হয়। মেলা উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন। বক্তব্য দেন পটিয়া পৌর মেয়র হারুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামশুজ্জামান কৃষি কর্মকর্তা শৈবাল কান্তি নন্দী, মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কুমুদ রঞ্জন মিত্রসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মেলায় সরকারি ও বেসরকারি ২০টি স্টলে বনজ ও ফলদ জাতের বৃক্ষের চারা প্রদর্শিত হয়। -পটিয়া প্রতিনিধিধলঘাট আরবান সমবায় সমিতির সাধারণ সভাপটিয়া উপজেলার ধলঘাট আরবান সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গত ২৯ জুলাই অনুষ্ঠিত হয়। ধলঘাট স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আহম্মদ আলীর সভাপতিত্বে সভার শুরুতেই শোক প্রস্তাব, সম্পাদকীয় ও অডিট প্রতিবেদন পাঠ করেন সমিতির ব্যবস্থাপনা সম্পাদক অরুণ কুমার পালিত। প্রতিবেদনের ওপর আলোচনা করেন ধলঘাট ইউনিয়নের চেয়ারম্যান ও সমবায় সমিতির সদস্য ছালামত উল্লাহ মল্ল, সাবেক সভাপতি সুধীর কুমার পালিত, রণধীর ঘোষ, বরুণ সেন, আবু তাহেরসহ বর্তমান কমিটির পরিচালকেরা। অনুষ্ঠান পরিচালনা করেন আশীষ চক্রবর্তী। পটিয়া প্রতিনিধিকোচিং-বাণিজ্য বন্ধের দাবিতে কক্সবাজারে মানববন্ধনকক্সবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ এবং সরকারি উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকসংকট অবসানের দাবিতে ১ আগস্ট দুপুরে শহরের প্রধান সড়কে (পৌর ভবন চত্বরে) মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাকে আজ পণ্যে পরিণত করা হচ্ছে। প্রাইভেট কোচিং বাণিজ্যের মাধ্যমে শিক্ষকেরা তাঁদের নীতি-নৈতিকতা ভুলে এক ধরনের ব্যবসায় নেমে পড়েছেন। যার কারণে শিক্ষকদের হাতে ছাত্রী ধর্ষণের মতো জঘন্য ঘটনাও ঘটছে। অন্যদিকে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষকের তীব্র সংকট চলছে। এতে শিক্ষার্থীরা সুষ্ঠু লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। কিছু প্রতিষ্ঠানে সারা দিনে দুই থেকে তিন ঘণ্টার বেশি লেখাপড়া হচ্ছে না। ফলে অসাধু শিক্ষকদের প্রাইভেট কোচিং-বাণিজ্য বেড়েই চলছে। সমাবেশে বক্তৃতা দেন জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুব্রত দে, সহসাধারণ সম্পাদক মোবারক আলী, আদিল মাহমুদ, ছাত্র ইউনিয়ন শহর শাখার সভাপতি মোসাদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক সৌরভ দেব, নাজিম উদ্দিন, আবু রাখাইন প্রমুখ। -নিজস্ব প্রতিবেদক, কক্সবাজাররাউজান ক্লাবের আত্মকর্মসংস্থান কার্যক্রমরাউজান ক্লাবের জাকাত তহবিলের ব্যবস্থাপনায় আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের অধীনে এলাকার দরিদ্র লোকদের মধ্যে রিকশা, সেলাই মেশিন, ঢেউটিন, চিকিৎসা খাত ও ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠান ১৮ জুলাই ক্লাবের সভাপতি ডা. মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ, মো. নাছির উদ্দিন, মো. জাহেদুল আলম, শামসুদ্দোহা, মাস্টার আকতার হোসেন, মো. মহসিন আলী, মো. মামুনুর রশিদ।