এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিতর্ক শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেয়’রোটারি ক্লাব অব চিটাগাং মিড সিটি-দৃষ্টি স্কুল অব ডিবেটের নবম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান ৫ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দৃষ্টি ডিবেট ক্লাবের চেয়ারম্যান সাফিয়া গাজী রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্পাহানী গ্রুপের পরিচালক এ বি এম ওয়াদুদ উল্লাহ। অতিথি ছিলেন রোটারি ক্লাব অব চিটাগাং মিড সিটির সাবেক সভাপতি ডা. আবদুস সালাম। বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, সাধারণ সম্পাদক সাইফ চৌধুরী, যুগ্ম সম্পাদক আদনান মান্নান ও যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম। প্রধান অতিথি এ বি এম ওয়াদুদ উল্লাহ বলেন, ‘জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতার প্রয়োজন। নৈতিকতাবিবর্জিত মানুষ সাময়িক সফলতা অর্জন করতে পারে হয়তো, কিন্তু দীর্ঘ সময়ের জন্য সাফল্য ধরে রাখতে পারে না। বিতর্ক শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা দেয়।’ নবম ব্যাচে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৭ জন অংশগ্রহণ করছে। বিজ্ঞপ্তি।গাউসিয়া হক কমিটির ইফতার মাহফিলমাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি হারুয়ালছড়ি শাখা আয়োজিত ইফতার মাহফিল ৬ আগস্ট সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির সদস্য শাহেদ আলী চৌধুরী। বক্তব্য দেন আহমাদ ছাফা, শরীফ সিদ্দিকী, মো. সাইফুল, আবু শাহাদাত প্রমুখ। বিজ্ঞপ্তি। শিশুদের ঈদ ফ্যাশন শোশিশুস্বর্গ আয়োজিত শিশুদের ঈদ ফ্যাশন ও কুইজ প্রতিযোগিতা ১ আগস্ট সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মো. রুহুল আমিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাবেদ আবছার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজ উদ্দিন, টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক শামসুদ্দিন শিশির, বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম। বিজ্ঞপ্তি।