এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার কর্মসূচি জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলা শাখা নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পোস্টার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। বিজ্ঞপ্তি।ফুলকিতে ছোটদের সাহিত্য আসর ‘রিমঝিম ঘন ঘন রে বরষে’ শিশুদের সমবেত কণ্ঠে এই গানটির মধ্য দিয়েই শুরু হয় ফুলকির ঋতুভিত্তিক নিয়মিত সাহিত্য আসর বরিষণ। ৫ আগস্ট বর্ষণমুখর সকালে সুকুমারের পাঠাগার কক্ষেই এই আসর বসেছিল। এবারের আসর পরিচালনা করেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। কবির উপস্থিতিতে আসরে যুক্ত হয় ভিন্ন মাত্রা। তিনি শিশু-কিশোরদের নিয়ে ডিসি পাহাড়ের গাছের সঙ্গে বৃষ্টির মিতালি উপভোগ করেন। তারপর উপস্থিত শিশু-কিশোরদের কেয়া, ছাতা, কদম ও রেইনকোট নামে চারটি দলে ভাগ করে দেন। তাঁর দেওয়া কিছু শব্দ নিয়ে এসব দলের শিশুরা তাৎক্ষণিকভাবে লিখে ফেলে ছড়া, গল্প, গদ্য রচনা এবং আঁকে ছবি। এসব লেখা ও ছবির প্রদর্শনীও হয় তখনই। এরপর তিনি শিশু-কিশোরদের স্বরচিত সাহিত্য পাঠ শুনে তা নিয়ে আলোচনা করেন। উপস্থিত শিশু-কিশোরদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ হয় আসর। বিজ্ঞপ্তি।