এ ই ন গ রে - দূ র গ্রা মে
‘বঙ্গবন্ধু প্রজন্মের আদর্শ’ কোতোয়ালি শাখার সভা‘বঙ্গবন্ধু প্রজন্মের আদর্শ’ কোতোয়ালি থানা শাখার উদ্যোগে গত ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে সম্প্রতি এক সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকাশ ধর। বক্তব্য দেন এস এম রাশেদ, মুহাম্মদ কায়সার হামিদ, মহিউদ্দিন মহি, মো. মামুন অর রশীদ, আবদুল্লাহ আল মাহাফুজ, মো. শোয়াইব প্রমুখ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নিশাত চৌধুরী। বক্তারা গত ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি।উন্নয়ন সংগ্রাম কমিটির মহেশখালী শাখা গঠনবৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহেশখালী উপজেলা শাখা গঠনকল্পে এক সভা গত ২৪ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব এইচ এম মুজিবুল হক। বক্তব্য দেন শেখ মোজাফফর আহমদ, মীর ফজলে আকবর, ফয়জুর রহমান চৌধুরী, আবদুস সবুর খান, স ম শহীদুল হক, আহমদ রাসেল, মোহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ। সভায় রশিদ আহমদ চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ রফিকুল ইসলামকে সদস্য-সচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।বক্তারা বলেন, গভীর সমুদ্রবন্দর মহেশখালীতেই হতে হবে। অন্যথায় বৃহত্তর চট্টগ্রামবাসীকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বিজ্ঞপ্তি।চন্দনাইশ বিএনপির মিছিল ও সমাবেশআইনজীবী মমতাজ উদ্দিন আহমদের মৃত্যুতে চন্দনাইশ বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে গত ২৭ আগস্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম। বক্তব্য দেন সাহাব উল্লাহ, মাহমুদুর রহমান, রবিউল হোসেন, বাবু খান, গোলাম রসুল, মাহাবুবুল আলম, আবদুর রহিম, আমির হোসেন, মোসলেম উদ্দিন, নুরুজ্জামান, সিরাজুল মোস্তফা, আইনুল হুদা, সাইফুল ইসলাম প্রমুখ।সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার পুলিশ দিয়ে বিরোধী দলের আন্দোলন দমনে উঠেপড়ে লেগেছে। মানুষ হত্যার কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।তারেক মাসুদ ও মিশুক মুনীর স্মরণে ছাত্র ইউনিয়নের সভাপ্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীর স্মরণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার স্মরণসভা সম্প্রতি চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি তৌহিদ টিপুর সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল ও প্রমা আবৃত্তি সংঘের সভাপতি রাশেদ হাসান। সংগঠনের সাধারণ সম্পাদক রবিউল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক শিমুল কান্তি বৈষ্ণব, হাসনাত শোয়েব প্রমুখ।রাশেদ হাসান তাঁর বক্তব্যে বলেন, তারেক মাসুদ ও মিশুক মুনীর সহজে জন্ম নেয় না। এ দেশের শিক্ষা ও সমাজব্যবস্থার মধ্য দিয়ে তাঁরা তৈরি হননি। কাজেই এ দেশের অধিকার নেই তাঁদের জীবন কেড়ে নেওয়ার। তিনি নষ্ট সমাজের বিপরীতে নতুন সমাজ গঠনে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।