এ ই ন গ রে - দূ র গ্রা মে
মরফলা আরএমএন উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনাসাতকানিয়ার মরফলা আরএমএন উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদের অভিষেক ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। বক্তব্যে তিনি বলেন, একজন সুশিক্ষিত মানুষ কখনো অন্যায়, অবিচার ও দুর্নীতি করতে পারে না। সুশিক্ষিত মানুষই পারে দেশ, সমাজ ও জাতিকে পরিবর্তন করতে।বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ এস এম মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অজিত কুমার দাশ, দয়াল হরি মজুমদার, মোজাম্মেল হক, নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবচার, মোহাম্মদ কাসেম, আবদুর রহিম, বাহাদুর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। এ ছাড়া বিদ্যালয়ের দোতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, নলুয়া ইউপি চেয়ারম্যানের সংবর্ধনা, শিক্ষক পার্থ সারথী সাহাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।ভাড়াটিয়া অধিকার রক্ষা পরিষদের সভাভাড়াটিয়া অধিকার রক্ষা পরিষদের এক সভা ৪ সেপ্টেম্বর হালিশহর এইচ ব্লকের কার্যালয়ে অনুিষ্ঠত হয়। এতে সভাপতিত্ব করেন আইনজীবী খন্দকার আরিফুল আলম। সভায় তৌহিদুর রহমান খানকে প্রধান করে ছয় সদস্যের আইনজীবী প্যানেল গঠন করা হয়। প্যানেলের অন্য সদস্যরা হলেন—জাহিদুর রহমান, এতহেশাম পারভেজ, ফজলে আকবর, অসীম কুমার ও বিষুকৃষ্ণ নাথ। বিজ্ঞপ্তি।প্রজন্ম মিরসরাইয়ের ঈদ পুনর্মিলনীপ্রজন্ম মিরসরাইয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২ সেপ্টেম্বর কমর আলী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাহাঙ্গীর কবির চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. ইউনুচ নুরী। প্রধান অতিথি ছিলেন উপসচিব আহম্মদ ছাফা। বিশেষ অতিথি ছিলেন জসিম উদ্দিন, মেজবাহ উদ্দিন, নুর মোহাম্মদ ও আবদুল কাইয়ুম। অনুষ্ঠানে সংগঠনের স্থায়ী সদস্যদের সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া ২১ জন গরিব শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।বিমা দাবির চেক হস্তান্তরসন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি দুজন গ্রাহককে মরণোত্তর বিমা দাবির চেক হস্তান্তর করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানের কার্যালয়ে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির নির্বাহী পরিচালক গৌতম কুমার চৌধুরী, শেলী দাশ, কিশোর বিশ্বাস, মীরা দাশ, মোজাম্মেল হক, পপি বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে দুজন গ্রাহককে চার লাখ তিন হাজার ৮১২ টাকা ও ৩৫ হাজার ৪০০ টাকার চেক দেওয়া হয়। বিজ্ঞপ্তি।