এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দরকিল্লা আওয়ামী লীগের মতবিনিময় সভাআওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ওয়ার্ড পর্যায়ের কমিটি আগামী এক মাসের মধ্যে গঠন করা হবে বলে ঘোষণা দিয়েছেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।৪ সেপ্টেম্বর আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন । সভায় সভাপতিত্ব করেন আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক এস কে পাল।সভায় বক্তব্য দেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, আওয়ামী লীগের নেতা মো. আনিছ মিয়া, জাকির হোসেন, রতন আচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি।কালীপুর এজহারুল হক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকদের সংবর্ধনাকালীপুর এজহারুল হক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন মৈত্রীর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় প্রাঙ্গণে ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন আ ন ম সরওয়ার আলম।প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল, তপন মিত্র চৌধুরী, এ ওয়াই এম জাফর, মো. ইউসুফ সিদ্দিকী, নিজাম উদ্দিন আহমেদ ও মিজানুর রহমান।বক্তব্য দেন মৈত্রীর সাধারণ সম্পাদক নফিজ মিনহাজ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল উল হক।সংবর্ধিত প্রধান শিক্ষকেরা হলেন এম এ মতিন, আজিজ আহমদ, প্রভাত কুমার ধর ও মোজাফফর হোসেন। অনুষ্ঠানে প্রথম বর্ষপূর্তির স্মারক উন্মোচন করা হয়। বিজ্ঞপ্তি।মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাজাতিসংঘের সিডও সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার এক সভা ৯ সেপ্টেম্বর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফা কবির। বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, শিরিন আকতার, পূর্বা দাশ, শেলী দে, সিতারা শামীম, জেচিন্তা ডায়েস প্রমুখ।সভায় বক্তারা বলেন, ‘আমাদের দেশে এখনো সিডও সনদের কিছু ধারা লঙ্ঘিত হচ্ছে। সরকার সিডও সনদে সই করলেও কিছু ধারার অনুমোদন দেয়নি।’ বিজ্ঞপ্তি।সাতকানিয়া চরতী গণপাঠাগারের সভাসাতকানিয়া চরতী গণপাঠাগারের উদ্যোগে ‘সমাজ উন্নয়নে জনপ্রতিনিধি, ইমাম ও শিক্ষকের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গণপাঠাগারের প্রতিষ্ঠাতা কে এম নজমুল হক সিকদার। বক্তব্য দেন নীলরতন দাসগুপ্ত, নুরুল আলম, শওকত আলী, মোজাম্মেল হক, এনামুল হক, এরফানুল হক, আবুল হোসেন, খোরশেদ আলম, বদিউল আলম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মঈনুদ্দিন রুকন, মো. এরশাদুল করিম, আবু ছৈয়দ, লোকমান সিকদার, নুরুল মোস্তফা, শওকত ওছমান, আহমদ রেজা প্রমুখ। বিজ্ঞপ্তি।