এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি উদ্যাপনলোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে লোকনাথ ব্রহ্মচারীর ২৮১তম আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ উপলক্ষে ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম সরকারি সিটি কলেজের কথাসাহিত্যিক ও অধ্যক্ষ হরিশংকর জলদাস ও লেখিকা রমা চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। প্রকৌশলী ঝুলন কুমার দাশ ও অধ্যাপক টিংকু চৌধুরীর উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন তপন কান্তি দত্ত। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস।বিশেষ অতিথি ছিলেন উপসচিব ওমর ফারুক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক পারভীন মেহতাব, বিশেষজ্ঞ চিকিৎ সক বাসনা মুহুরী, সত্যব্রত বড়ুয়া, উপাধ্যক্ষ সরোজ কান্তি বিশ্বাস, মনোজ কান্তি দে ও অশেষ কুমার পুরোহিত। বিজ্ঞপ্তি।সম্প্রযুগের ঈদ পুনর্মিলনী সভাসামাজিক সংগঠন সম্প্রযুগের উদ্যোগে (সমমনা প্রগতিশীল যুবগোষ্ঠী) ঈদ পুনর্মিলনী সভা সম্প্রতি সংগঠনের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে সংগঠনের আজাদী বাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বশিরের পরিচালনায় এতে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ নুরুল আলম, সাবেক সভাপতি শাহাজাহান চৌধুরী, নুরুল আলম, আইয়ুব চৌধুরী, সফিউল আজম চৌধুরী, শহিদুল ইসলাম, মোজাহেরুল হক, আইয়ুব আলী, সাহাবুদ্দিন, ডা. দিদারুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।সাইদুর রহমানের স্মরণসভাবাংলাদেশ রেলওয়ের সাবেক কর্মকর্তা ও নজরুলসংগীত বিশেষজ্ঞ এ এইচ সাইদুর রহমানের স্মরণসভা ১০ সেপ্টেম্বর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম নজরুল একাডেমির উদ্যোগে ফরিদা করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভৌতবিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম। আলোচক ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক, মোহাম্মদ আবুল হাসান ও এম ওবায়দুল হক। বিজ্ঞপ্তি।চীন যাচ্ছেন নৃত্যশিল্পী হানিফ খন্দকারবেইজিং ইন্টারন্যাশনাল ট্যুরিজম কালচারাল ফেস্টিভ্যালে অংশ নিতে চীন যাচ্ছেন নৃত্যশিল্পী ও মায়াবী ড্যান্স একাডেমির পরিচালক হানিফ খন্দকার। ১৩ সেপ্টেম্বর ৩০ সদস্যের শিল্পীদলের সঙ্গে তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ৩০ সদস্যের ওই দলে রয়েছেন: প্রখ্যাত নৃত্যশিল্পী জিনাত বরকত উল্লাহ, ফারহানা চৌধুরী, ইসরাত জাহান তাবাসসুম ও সিলভি আরেফিন, জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতেমা তুজ জোহরা এবং অন্য কণ্ঠশিল্পী ও নৃত্যশিল্পীরা। দলের নেতৃত্ব দেবেন সাজেদুর রহমান ও নাজমুল খান। বিজ্ঞপ্তি।তারেক মাসুদ ও মিশুক মুনীরের কালসড়ক দুর্ঘটনায় নিহত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরের স্মরণসভা কাল শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অযান্ত্রিক ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এ স্মরণসভার আয়োজন করেছে।অনুষ্ঠানের শুরুতে থাকবে প্রয়াত দুই বিশিষ্ট ব্যক্তির জীবনভিত্তিক ভিডিও প্রদর্শনী। এরপর তাঁদের জীবন ও কাজ নিয়ে আলোচনা করবেন চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।