এ ই ন গ রে
সাহিত্য আড্ডায় শরতের ছবিআলোকিত প্রতিবেদকমুষলধারে বৃষ্টি পড়ছে সকাল থেকে। নগরের অধিকাংশ এলাকা হাঁটুপানিতে নিমজ্জিত। এমন প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ১৬ সেপ্টেম্বর বৃষ্টিভেজা বিকেলে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা একত্র হয়েছিলেন নগরের বিপ্লব উদ্যানে। উদ্দেশ্য, শরৎকালীন সাহিত্য আড্ডা। বিপ্লব উদ্যানের কৃত্রিম ব্যাঙের ছাতার নিচে মেঝের ওপর বসেই শুরু হয় আড্ডা। প্রথমে করতালির মধ্য দিয়ে আমন্ত্রণ জানানো হয় শরতকে। এরপর নতুন ও পুরোনো বন্ধুরা তাঁদের নিজ নিজ পরিচিতি তুলে ধরেন। পাশাপাশি মতামত তুলে ধরেন বন্ধুসভার কার্যক্রম সম্পর্কে। এরপর শুরু হয় মূল আড্ডা। আড্ডায় অংশ নিয়ে চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন বলেন, ‘ভাদ্র-আশ্বিনের এই শরৎকালই বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঋতু। কাশফুলের অপূর্ব সমারোহ, আলো-ছায়ার লুকোচুরি ও শুভ্র জ্যোৎস্নায় পুলকিত রাত—এমন অপরূপ শরতে মনটাই যেন হারিয়ে যায় অচেনা জায়গায়।’ ‘আমাদের কিশোর মন ভেসে উঠুক আজকের দিনে’—এমন ঘোষণা দিয়ে বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক নুরুল আবরার শোনান এই শরতে ভাটিয়ারীর হ্রদে কাটানো অভিজ্ঞতার কথা। এরপর সব বন্ধু একে একে বলতে থাকেন শরৎ নিয়ে তাঁদের মিষ্ট-তিক্ত নানা অভিজ্ঞতার কথা। গল্প ও কথার ভিড়ে সাদিয়া ইসলাম ও তুষার শুভ্র দেবের শরৎ নিয়ে করা গান আনন্দে নতুন মাত্রা যোগ করে। শরৎ নিয়ে লেখা ‘উড়ে যাওয়া দুঃখগুলো’ শিরোনামে স্বরচিত কবিতা পাঠ করেন বন্ধু জহির উদ্দিন। ভাদ্র নিয়ে বৈষ্ণব পদাবলীতে লিখিত শ্লোক শোনান বন্ধু আবরার।পরিবেশদূষণের কারণে হারিয়ে যাচ্ছে শরৎ। তাই সচেতনভাবে পরিবেশদূষণ ঠেকিয়ে শরতকে বাঁচাতে প্রতিজ্ঞা করেন বন্ধুরা। প্রত্যেক বন্ধু শরতের মতো যাঁর যাঁর নিজস্ব ঐশ্বর্য নিয়ে নিজেকে প্রকাশ করার প্রত্যয় নিয়ে ফিরে যান নিজ নিজ গন্তব্যে।পূজা উদ্যাপন পরিষদ উত্তর জেলা শাখার সাধারণ সভাবাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম উত্তর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ১৬ সেপ্টেম্বর নগরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিব প্রসাদ দেওয়ানজি।পবিত্র গীতা পাঠ ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল দাশগুপ্তের মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আবুল হাসেম। মুখ্য আলোচক ছিলেন সাংবাদিক এম. নাসিরুল হক। অনুষ্ঠানে সম্পাদকীয় রিপোর্ট পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী। বক্তব্য দেন তপন কান্তি দাশ, আনন্দ মোহন রক্ষিত, সাধন ধর, শেখর নাথ, পরেশ চন্দ্র দাশ, বিকে বিশ্বাস, মিহির কান্তি নাথ, প্রণব দাশগুপ্ত, আশুতোষ দে, অমৃত লাল দে, নিখিল কুমার নাথ, সুজিত বরণ ধর, অরিন্দম পালিত, শ্যামল দত্ত, তপন কুমার দত্ত, সুভাষ চন্দ্র সেন প্রমুখ।সাতটি উপজেলা পূজা পরিষদের পক্ষে বক্তব্য দেন: দক্ষিণ রাউজানের শান্তিপদ বৈদ্য, হাটহাজারীর আশীষ চৌধুরী, ফটিকছড়ির সমীর কান্তি পাল, রাঙ্গুনিয়ার রাজীব মজুমদার ও সন্দ্বীপের অমিত রায়। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক অসীম কুমার শীল। বিজ্ঞপ্তি। স্বকালের সাহিত্য সভাশিশুসাহিত্য সংসদ স্বকালের আয়োজনে ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাহিত্য সভা। এতে মুক্ত আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিশুসাহিত্যিক রাশেদ রউফ ও বিশিষ্ট গল্পকার মুহাম্মদ এনায়েতুর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালনা পরিষদ সদস্য আবুল কালাম। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের পরিচালক অরুণ শীল। পঠিত লেখার ওপর আলোচনা করেন বিপুল বড়ুয়া ও জসিম উদ্দীন মাহমুদ। কবি সনজিত দে রচিত ‘আমি যেন এক নদী’ এবং ওবায়দুল সমীরের ‘মন হারানোর দিন’ দুটো গ্রন্থের ওপর আলোচনা করেন অধ্যাপক বিকিরণ বড়ুয়া ও রমজান আলী মামুন। সভায় গল্প ‘কৃষ্ণচূড়ায় বৃষ্টি’ পড়ে শোনান নাসের রহমান। এরপর কিশোর কবিতা পাঠে অংশ নেন জসীম মেহবুব, নজরুল জাহান, সনজিত দে, সাজিদ আহসান মোহন ও ইমরান হোসেন। ছড়া পাঠে অংশ নেন ছড়াশিল্পী উৎপল কান্তি বড়ুয়া, সিতাংশু কর, রমা চৌধুরী, বিশ্বজিৎ সেন, ফারুক হাসান, রহমান হাবীব প্রমুখ। বিজ্ঞপ্তি।