এ ই ন গ রে
‘মানুষের হূদয়ে বেঁচে থাকবেন আবদুল্লাহ আল হারুন’‘দুর্নীতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন আবদুল্লাহ আল হারুন। আজীবন লড়েছেন বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য । তাই মানুষের হূদয়ে বেঁচে থাকবেন তিনি।’ আবদুল্লাহ আল হারুনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ পরিষদ আয়োজিত স্মরণসভায় বক্তারা এই মন্তব্য করেন। ১৮ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক গণপরিষদ সদস্য মুক্তিযোদ্ধা এম আবু ছালেহ। আলোচক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত, মাহতাব উদ্দিন চৌধুরী, মুক্তিযুদ্ধের গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান, কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, আবদুল লতিফ, দীপংকর চৌধুরী, লুবনা হারুন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।স্যুটের ব্লক প্রিন্টিংবিষয়ক প্রশিক্ষণস্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন সাসটেইনেবল আপলিফটমেন্ট ইনিশিয়েটিভ ট্রাস্টের (স্যুট) ব্যবস্থাপনায় ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালনায় ১৫ দিনব্যাপী ব্লক প্রিন্টিংবিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। স্যুটের রাজাখালী প্রশিক্ষণ কেন্দ্রে ১৯ সেপ্টেম্বর এই প্রশিক্ষণ কোর্স শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক জেবুন্নিছা বেগম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, কোতোয়ালি থানা ইউনিটের যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ জাহান উদ্দীন। বক্তব্য দেন পরিতোষ দস্তিদার, সৈয়দ এনামুল হক, দিলওয়ারা জাহান, দিলীপ কুমার দাশ প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে ৩০ জন নারী অংশ নেন। বিজ্ঞপ্তি। এইউডব্লিওতে অভিবাসনবিষয়ক দুই দিনব্যাপী সম্মেলন শনিবার জোরপূর্বক অভিবাসনের ধারায় পরিবর্তন: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ঝুঁকি ও দায়বদ্ধতাবিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান (এইউডব্লিউ)। আগামী শনিবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্র, চীন, থাইল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পর্যবেক্ষক, শিক্ষার্থীসহ ১৫০ জন প্রতিনিধি। এ উপলক্ষে মঙ্গলবার দামপাড়ায় ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সারা নুজহাত আমিন। সম্মেলনে অংশগ্রহণে আগ্রহীদের ২৩ সেপ্টেম্বর সকাল আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে দামপাড়া ক্যাম্পাসে এসে নির্দিষ্ট ফি-এর বিনিময়ে নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। —নিজস্ব প্রতিবেদকমুখ্য মহানগর হাকিমের বিদায় সংবর্ধনাচট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) পরেশ চন্দ্র শর্ম্মাকে বিদায় সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। গত সোমবার বিকেলে এই অনুষ্ঠানে বিপুলসংখ্যক আইনজীবী ছাড়াও চট্টগ্রামের বিচারকেরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি সালেহউদ্দিন হায়দার সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়া। অতিথি ছিলেন মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান ও মুখ্য বিচারিক হাকিম রুহুল আমীন। —নিজস্ব প্রতিবেদক