এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিলাইষ কালীবাড়ির মহোৎসব উদ্যাপন পরিষদ গঠন

সাতকানিয়া আমিলাইষ কালীবাড়িতে আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠেয় মহোৎসব উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা ১৬ অক্টোবর কালীবাড়ি পরিচালনা কমিটির সভাপতি সমর চৌধুরীর সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে গত মহোৎসবের আয়-ব্যয়ের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক স্বপন সেন। আলোচনায় অংশ নেন শ্যামল দত্ত, পরিতোষ কুমার দত্ত, সুনীল বরণ দাশ, রাখাল চন্দ্র দে, নারায়ণ চৌধুরী, বাদল দাশ, দিলীপ চৌধুরী, সুব্রত দত্ত, প্রিয়জিৎ দাশ, খোকন নন্দী, সুব্রত চৌধুরী, কালাচান ভট্টাচার্য, পূর্ণেন্দু দত্ত, চন্দন দাশ প্রমুখ। সভায় সুনীল বরণ দাশকে সভাপতি ও হারাধন শীলকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের মহোৎসব উদ্যাপন পরিষদ-২০১৪ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।

প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আখতারুজ্জামান চৌধুরী স্মরণসভা ৫ নভেম্বর

বাংলাদেশ আওয়ামী লীগের সভপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৪ নভেম্বর। এই উপলক্ষে আখতারুজ্জামান চৌধুরী বাবু নাগরিক শোকসভা কমিটির উদ্যোগে আগামী ৫ নভেম্বর বেলা তিনটায় নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। সভায় আলোচনায় অংশ নেবেন দেশের শীর্ষ স্থানীয় রাজনৈতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতারা। এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য শোকসভা কমিটির চেয়ারম্যান অনুপম সেন ও সদস্যসচিব আবু সুফিয়ান অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি।

উরকিরচর জনতা সংঘের দ্বিবার্ষিক নির্বাচন

দক্ষিণ রাউজানের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উরকিরচর জনতা সংঘের দ্বিবার্ষিক নির্বাচন গত ২৮ সেপ্টেম্বর উরকিরচর উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২২ জন পদপ্রার্থী প্রতিদন্দ্বিতা করেন। প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সংগঠনের আহ্বায়ক ছগির আহমদ, সদস্যসচিব মো. নুরন্নবী ও সাবেক সহসভাপতি মহিউদ্দিন চৌধুরী।

নির্বাচনে মোহাম্মদ জাকির হোসেন সভাপতি ও আবু বক্কর সিদ্দিক সাধারণ সম্পাদ নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিত কর্মকর্তারা হলেন এস এম জাহাঙ্গীর আলম সহসভাপতি, ইয়াছিন আলী সহসাধারণ সম্পাদক, মোহাম্মদ সাইফুদ্দিন অর্থ সম্পাদক, ইরফান আহমেদ সমাজকল্যাণ সম্পাদক, ইমরান আজম প্রচার ও দপ্তর সম্পাদক, মোহাম্মদ আলী সাহিত্য ও সাস্কৃতিক সম্পাদক, সদস্য আলী আহমদ ও নাছির উদ্দিন। বিজ্ঞপ্তি।

মুরাদপুরে দীপাবলি উৎসবের প্রস্তুতি সভা

মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকার ধর্মীয় সংগঠন ‘সমাজে মোরা পূজা উদ্যাপন পরিষদ’-এর উদ্যোগে আসন্ন দীপাবলি উৎসব (শ্যামা পূজা) উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা ২৩ অক্টোবর সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

পরিষদের সভাপতি রণধীর চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দীপক দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পূজা উদ্যাপন পরিষদ পাঁচলাইশ থানা শাখার সহসভাপতি রতন মল্লিক। বিশেষ অতিথি ছিলেন এম কে ধর, রতন দেব, অজিত দাশ, রতন রায়, কৃষ্ণা দাশ ও রাধা রানী চৌধুরী। বক্তব্য দেন শিমুল তালুকদার, সুজন সেন, প্রতীক চৌধুরী, বিজয় দাশ, চন্দন দাশ, প্রণব ধর, নিশান সেন প্রমুখ।

সভায় বক্তারা সারা দেশে শারদীয় দুর্গোৎসবের মতো দিপাবলি উৎসবও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপন করার ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি।

ফটিকছড়িতে ইউপির সাবেক চেয়ারম্যান কাজী সিরাজ সংবর্ধিত

ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলামকে বিদ্যোৎসাহী ও আলোকিত মানুষ হিসেবে সংবর্ধনা দিয়েছে স্থানীয় গুণীজন স্মৃতি পরিষদ।

১৭ অক্টোবর নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজ মাঠে সমাজসেবক আহমেদ ছাবেরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণহাট কলেজিয়েট উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শাহজাহান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শওকত আকবর।

বক্তারা বলেন, কাজী সিরাজুল ইসলামের মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিরা সেবা, সততা ও উন্নয়নে ভূমিকা রাখার মাধ্যমে সমাজকে আলোকিত করেছেন। অন্যরাও তাঁর পথ অনুসরণের মাধ্যমে সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

কাজী সিরাজুল ইসলাম বলেন, ‘এলাকার লোকজনকে আমি অত্যন্ত ভালোবাসি। জীবন সায়াহ্নে এসে এই সংবর্ধনা প্রমাণ করে, লোকজন আমাকেও ভালোবাসে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

মো. বাদশা আলম ও মো. নাজিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, নাসির উদ্দিন চৌধুরী, আবু জাফর মাহমুদ সিকদার, আবুল কালাম আজাদ, সোহরাওয়ার্দী চৌধুরী, আবু তাহের চৌধুরী, কাজী সেলিম উল্লাহ, আবুল খায়ের সিকদার, শওকত হোসেন সিকদার, ফরিদ আহমদ ও শান্তি বিধান নন্দী।

—ফটিকছড়ি প্রতিনিধি

মুকুল মেলার উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা

সম্প্রতি মুকুল মেলার উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ এম এ লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মঞ্জুর হোসেন। এ ছাড়া অতিথি ছিলেন মাহবুবুল হক মিঞা, আবদুল মতিন, মো. আইয়ুব, আবদুল হালিম লোহানী, দানু মিয়া, লোকমান আজাদ, গোফরান উদ্দিন, ইকবাল হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।

রাউজান ক্লাবের ঈদ পুনর্মিলনী

রাউজান ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১৭ অক্টোবর রাউজান ক্লাব মিলনায়তনে রাউজান ডায়াবেটিক সমিতির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নাছির উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকার মো. একরামুল হক। অতিথি ছিলেন অধ্যাপক মো. সেকান্দর হোসেন, বন্দর কর্মকর্তা মোহাম্মদ হানিফ ও ব্যবসায়ী হাসানুর রশীদ।

বক্তব্য দেন মো. ওমর ফারুক, গোলাম মোহাম্মদ, আবদুল ওয়াহেদ চৌধুরী, মো. জাহেদুল আলম, মো. শামসুদ্দোহা, মো. জাহেদুল আনোয়ার, আবদুর রহমান, সৈয়দ মো. রিদুয়ান, আখতারুজ্জমান চৌধুরী, ছমি উদ্দিন, জসিম উদ্দিন সিকদার প্রমুখ। বিজ্ঞপ্তি।

রাহাত আলী উচ্চবিদ্যালয়ে ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী

পটিয়া এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়ের ৯৮ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ১৭ অক্টোবর স্থানীয় একটি সামাজিককেন্দ্রে অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ।

৯৮ ব্যাচের সমন্বয়ক ওয়াহিদ হাসানের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী নাজিম উদ্দিন ও আবুল কালামের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা সংসদের সভাপতি মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, পটিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সফিউল আলম, অধ্যাপক আবদুল আলীম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মুছা ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ বিকাশ দাশ।

বক্তব্য দেন শিক্ষক সফিউল আলম, এ টি এম তোহা, প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ফোরকান, জসিম উদ্দিন সাদা, নাজমুল হাসান, গিয়াস উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের নিজ নিজ জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।

—পটিয়া প্রতিনিধি

ঘাসফুলের এইচআইভি এইডস-বিষয়ক কর্মশালা

বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুলের আয়োজনে এইচআইভি/এইডস-বিষয়ক এক কর্মশালা ১০ অক্টোবর চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কর্মশালায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের সিভিল সার্জন এম ডি সরফরাজ খান চৌধুরী।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক মোশাররফ হোসেন। ঘাসফুলের নির্বাহী সহসভাপতি মনজুর উল আমিন চৌধুরীর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব জয়নাব বেগম ও ডা. শেখ সাহাবুদ্দিন আহমেদ। আলোচক ছিলেন মোখলেছুর রহমান, মামুনুর রশীদ চৌধুরী, শাহেদ আহমদ, শেখ রুকুনুদ্দিন আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর আরজু শাহাব উদ্দিন, ডবলমুরিং থানা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার চৌধুরী, এম নাছিরুল হক, কল্যাণ চক্রবর্তী প্রমুখ। কর্মশালায় আইন প্রয়োগকারী সংস্থা, সরকারি প্রতিনিধি, আইনজীবী, বেসরকারি সংস্থার প্রতিনিধি, জনপ্রতিনিধি, মসজিদের ইমামসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

ফটিকছড়ি সম্প্রযুগের ঈদ পুনর্মিলনী

ফটিকছড়ির সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের ঈদ পুনর্মিলনী ও লায়ন্স জেলা গভর্নর এস এম শামসুদ্দীনের সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতি সভা ১৮ অক্টোবর সকালে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মো. মাহামুদুল হক।

বক্তব্য দেন লায়ন শাহজাহান চৌধুরী, অধ্যাপক দিদারুল আলম, আইয়ুব চৌধুরী, মেজবাহ উদ্দিন আহমদ, আবদুস ছালাম, শফিউল আজম চৌধুরী, শহিদুল আলম, রাশেদ সরোয়ার চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ১৬তম একাডেমিক কাউন্সিলের সভা ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন সরওয়ার জাহান, শরীফুজ্জামান, মুঈনুদ্দীন আহমেদ খান, আবদুল মুক্তাদির, মোজাম্মেল হক, মহিউদ্দিন খালেদ, মহিউদ্দিন চৌধুরী, মো. নুরুল মুস্তফা, ইসরাত জাহান, আলী আশরাফ প্রমুখ। বিজ্ঞপ্তি।