এ ই ন গ রে - দূ র গ্রা মে
স্মরণসভায় বক্তারা
আবদুল হক চৌধুরীর ইতিহাসচর্চায় মৌলিকত্ব রয়েছে
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গত শনিবার গবেষক আবদুল হক চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে গবেষক আবদুল হক চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরিষদের সভাপতি সাংবাদিক অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শিরীন আখতার। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌরেন বিশ্বাস ও অলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের প্রথম উপপরিচালক গুরুপদ চক্রবর্তী।
সৌরেন বিশ্বাস বলেন, আবদুল হক চৌধুরী ছিলেন একজন চারণ ইতিহাসবিদ। কারণ তিনি গবেষণা করেছেন তৃণমূল পর্যায়ে গিয়ে। সব মিলিয়ে তিনি একজন অনন্য, অসাধারণ।
মূল প্রবন্ধে শিরীন আক্তার বলেন, আবদুল হক চৌধুরীর ইতিহাসচর্চায় মৌলিকত্ব রয়েছে। তাই ইতিহাসচর্চা করতে হলে তাঁর মতো ব্যক্তির কাছেই আমাদের যেতে হবে বারবার।
সভায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর ছেলে অধ্যাপক শহীদুল আমিন চৌধুরী। জীবনী পাঠ করেন ডি কে দাশ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কল্যাণ চক্রবর্তী।
এর আগে সকালে আবদুল হক চৌধুরীর গ্রামের বাড়ি রাউজানের নোয়াজিশপুরে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
নুরুদ্দীন জাহেদ মনজুর মৃত্যুবার্ষিকী পালন
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক নুরুদ্দীন জাহেদ মনজুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রত্যয় ৭১ বাংলাদেশ আলোচনা সভার আয়োজন করে।
২৫ অক্টোবর সংগঠনের সহসভাপতি লোকপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রয়াতের জ্যেষ্ঠ ছেলে ইসতিয়াক আজিজ জাহেদ, সাইফুদ্দীন খালেদ, যুবলীগ নেতা রেজাউল করিম, সাইফুদ্দীন খালেদ ওরফে রানা, মো. সাহাব উদ্দীন, জায়সী জিসান ইসলাম, রবিউল হোসেন, মো. ফারুক, মো. মহসিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদিকা শামীমা হারুন। এর আগে সংগঠনের নেতা-কর্মীরা প্রয়াতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিজ্ঞপ্তি।
ইলিশ ধরায় ১১ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়িত
ইলিশ সম্পদ সংরক্ষণে সরকারের জারি করা ১১ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৩ অক্টোবর। এই ১১ দিন উপকূলীয় এলাকার ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় ইলিশ ধরা নিষিদ্ধ ছিল।
নিষেধাজ্ঞা শুরুর প্রথম দিনেই নগরের বহদ্দারহাট কাঁচাবাজারে ২৭ কেজি ইলিশসহ মাছ বিক্রেতা মো. এনামকে (৩৫) আটক করে জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া ৭০০ মিটার জালসহ সন্দ্বীপ চ্যানেল থেকে এক জেলেকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ১৮ অক্টোবর মিরসরাই উপজেলার সাহেরখালী থেকে হাইতকান্দি পর্যন্ত বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৭০০ ঘনফুট জাল জব্দ করা হয়।
১১ দিনের অভিযানে মীরসরাইয়ের তিনটি ঘাটের ৯২টি, সন্দ্বীপের ২৯০টি, সীতাকুুণ্ডের ৩৫০টি এবং নগরের কাট্টলী আনন্দ বাজারের ৮০০টি ইলিশ ধরার নৌকাকে মাছ ধরা থেকে বিরত রাখা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমদের নেতৃত্বে ২১ সেপ্টেম্বর নগরের আনন্দ বাজার মৎস্য আড়ত, পাথরঘাটা ফিশারীঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। বিজ্ঞপ্তি।
আহরণের পাঠকসভা অনুষ্ঠিত
পরিবেশ উন্নয়ন ও জ্ঞানচর্চামূলক সংগঠন আহরণের আনন্দ অনুষ্ঠান ও পাঠকসভা ১৮ অক্টোবর অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়ার বেতাগী চম্পাতলীতে আয়োজিত এই পাঠক সভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল আবৃত্তি, গল্প ও গান। অনুষ্ঠানে আহরণের ঘোষণা- পত্র পাঠ করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী চৌধুরী রবিউল হাসান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে সুন্দরবনের কাছে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থী চৌধুরী মুনজিবা ইশরাক। বিজ্ঞপ্তি।
প্রবাসী কল্যাণ সংস্থার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
প্রবাসী কল্যাণ সংস্থার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ২৬ অক্টোবর নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সভাপতিত্ব করেন সংস্থার সহসভাপতি নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ফটিকছড়ি উপজেলার সাবেক চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম ও আলকরণ ওয়ার্ড কাউন্সিলর দিদারুর রহমান। সাধারণ সম্পাদক এম. শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাহমুদ হাসান, শেখ জয়নাল আবেদীন, মোহাম্মদ ইলিয়াছ, হামিদুর রহমান, আবুল হাশেম, আবদুল হামিদ, আবদুল মোতালেব, আবুল কাশেম, মহিউদ্দিন আহমদ, প্রশান্ত বড়ুয়া, নুরুল আলম, শওকত আকবর, মোরশেদুল আলম, সেলিম জাহাঙ্গীর, মইনুল আলম, শরীফ বাবু প্রমুখ।
প্রধান অতিথি বলেন, প্রবাসীরা যে রেমিট্যান্স পাঠান তা দেশের উন্নয়নমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখে। গত ২০১২-১৩ অর্থবছরে এক হাজার ৪৪৬ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা স্বাধীনতার পর সবচেয়ে বেশি। আরও বেশি রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসীদের আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি।
মুজাফ্ফরাবাদ শ্যামা পূজা উদ্যাপন পরিষদ গঠিত
শুভাশীষ চৌধুরীকে সভাপতি এবং সুকান্ত চৌধুরীকে সাধারণ সম্পাদক করে পটিয়ার মুজাফ্ফরাবাদ শ্যামা পূজা উদ্যাপন পরিষদ গঠিত হয়েছে। গত সোমবার মুজাফ্ফরাবাদ সর্বজনীন কালীমন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিধান রায় চৌধুরী।
সভায় বক্তব্য দেন বাবুল চৌধুরী, অটল চৌধুরী, মনোজিত বিশ্বাস, তাপস চৌধুরী, সঞ্জয় চৌধুরী প্রমুখ। সভায় আগামী ২ নভেম্বর শনিবার শ্যামাপূজা উপলক্ষে সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত আরতি প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ ও অঞ্জলি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরদিন গীতাপাঠ, মায়ের ভোগ, প্রসাদ বিতরণ ও আরতি প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।
মেট্রোপলিটন সংবাদপত্র বিক্রেতা সমবায় সমিতির কর্মকর্তাদের শপথগ্রহণ
মেট্রোপলিটন সংবাদপত্র বিক্রেতা সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কর্মকর্তাদের পরিচিতি সভা ও শপথগ্রহণ অনুষ্ঠান সংগঠনের সভাপতি বাদল চন্দ্র নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২৬ অক্টোবর হাজারী লেইনে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. শফর আলী। বক্তব্য দেন কোতোয়ালি থানা সমবায় কর্মকর্তা আমিনুল ইসলাম, কামাল উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম মজুমদার, জয়নাল আবেদীন, সমীর কান্তি নাথ, মিজানুর রহমান, সিরাজ উদ্দিন, রাজীব চন্দ্র নাথ, শিমুল কুমার নাথ, মো. নূর নবী, মো. নুরুর রহমান, রবিউল আকবর ও জিয়া উদ্দিন।
শপথ গ্রহণকারী কর্মকর্তারা হলেন সভাপতি বাদল চন্দ্র নাথ, সহসভাপতি মো. আমিন উল্লাহ, সাধারণ সম্পাদক মো. কবির আহমদ, কোষাধ্যক্ষ সমীর কান্তি দেবনাথ, সদস্য মো. ইউসুফ মজুমদার, মো. খায়ের উদ্দিন, মো. নূর নবী, মো. রফিকুল ইসলাম, মো. মোবারক হোসেন, বাসু দেবনাথ, ফয়েজ আহমদ ও পলাশ ভৌমিক। শপথবাক্য পাঠ করান মো. শফর আলী।
গত ১২ অক্টোবর মেট্রোপলিটন সংবাদপত্র বিক্রেতা সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
রাউজানের কদলপুরে কৃষি ব্যাংকের শাখা উদ্বোধন
রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশরাফ আলী চৌধুরী হাটে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। ২৪ অক্টোবর সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম। ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাহিদ উদ্দিন চৌধুরী, কদলপুর হামিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আবু জাফর, চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক মোজাহিদুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহা. হাশেম চৌধুরী ও ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াছ চৌধুরী। কৃষি ব্যাংকের কেন্দ্রীয় ও শাখা কার্যালয়ের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
বোধনের আবৃত্তি অনুষ্ঠান কাল
বোধন আবৃত্তি স্কুলের আয়োজনে নবীন আবৃত্তি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান ‘জাগো সুন্দর’ আগামীকাল ১ নভেম্বর নগরের মিউনিসিপ্যাল উচ্চবিদ্যালয় মিলনায়তনে বেলা তিনটায় অনুষ্ঠিত হবে।
এতে আবৃত্তি করবেন ‘ক’ ও ‘খ’ বিভাগের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।