এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে লায়ন্স ক্লাব অব অলংকারের চিকিৎসা সহায়তা

সেবামাস ‘অক্টোবর সার্ভিস’ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নম্বর শিশু ওয়ার্ডের দুস্থ ও গরিব শিশুদের জন্য চিকিৎসা সহায়ক সামগ্রী কেনার জন্য অর্থ-সহায়তা দিয়েছে লায়ন্স ক্লাব অব অলংকার। এ উপলক্ষে ক্লাবের সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর প্রথম ভাইস গভর্নর সিরাজুল হক আনসারী। অন্যান্যের মধ্যে হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান রেজাউল করিম, সহকারী অধ্যাপক নাসির উদ্দীন মাহমুদ, ডা. জি এম তৈয়ব আলী, লায়ন এ কে এম সালাউদ্দীন কাউসার, মুহাম্মদ ইউনুস, আসহাব রসুল জাহেদ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।

প্রয়াসের শিক্ষার্থীদের জন্য মাইক্রোবাস দিল চট্টগ্রাম চেম্বার

সেনাবাহিনী পরিচালিত শারীরিক-মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতিষ্ঠান প্রয়াসের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে একটি মাইক্রোবাস দেওয়া হয়েছে। ৩১ অক্টোবর দুুপুরে চট্টগ্রাম সেনানিবাসে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাব্বির আহমেদের কাছে মাইক্রোবাসটির চাবি তুলে দেওয়া হয়। এ সময় চেম্বার সভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, পরিচালকবৃন্দ, প্রয়াসের সভাপতি কর্নেল আবু নাসের, মো. তোহা, কর্নেল বদরুল ইসলাম, কর্নেল নজরুল ইসলাম, মেজর মাইমুনুল করিম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে চেম্বারের পরিচালকেরা প্রয়াসের অবকাঠামোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিজ্ঞপ্তি।

দেশের প্রধান জোটকে আলোচনায় বসতে ক্যাবের আহ্বান

দেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ১৬ কোটি ভোক্তা। রাজনৈতিক কর্মসূচিতে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সরবরাহ ও জরুরি সেবাপ্রাপ্তি নিশ্চিত করার বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না থাকায় এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় ও মহানগর কমিটি। কমিটির কর্মকর্তারা রাজনৈতিক সংকট সমাধানে দুই প্রধান জোটকে সংঘাতের পথ পরিহার করে অবিলম্বে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন ক্যাব কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগরের সভাপতি জেসসিন সুলতানা, সাধারণ সম্পাদক অজয় মিত্র, ক্যাব নেতা এম নাসিরুল হক প্রমুখ।

দুস্থদের মধ্যে প্রয়াসের পাখা বিতরণ

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে নগরের সিডিএ এভিনিউ-সংলগ্ন এলাকায় গত ২৬ অক্টোবর দুস্থ লোকজনের মধ্যে বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন হাসান মুরাদ। অতিথি ছিলেন মো. মোস্তাক হোসাইন, মনজারে খোরশেদ আলম, সন্তোষ কুমার নন্দী, মঈনুল ইসলাম ও শেখর মজুমদার। কর্মসূচির উদ্বোধন করেন হুমায়ুন কবির। সভায় উপস্থিত বক্তারা ২২ নভেম্বর প্রয়াসের পঞ্চম বর্ষপূর্তি পালনের সিদ্ধান্ত নেন। বিজ্ঞপ্তি।

গহিরা আলীনগর বন্ধু পরিষদের বিনা মূল্যে চিকিৎসাশিবির

রাউজান ক্লাবের সার্বিক সহযোগিতায় গহিরা আলীনগর বন্ধু পরিষদের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম ২৫ অক্টোবর উত্তর-পূর্ব কোতোয়ালি ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম হোটেল জামানের স্বত্বাধিকারী নুরুজ্জামান সওদাগর, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ফরিদ, গহিরা দলইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ও ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ।

চিকিৎসাসেবা দেন চিকিৎসক মো. ওমর ফারুক, রিফাত আক্তার, সঞ্জয় দাশ, হামিদ হাসান ও মো. বেলাল উদ্দীন। এতে প্রায় ২০০ জন রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।

রাঙ্গুনিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, রাঙ্গুনিয়া উপজেলা শাখা পরিচালিত প্রাশিস মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ৩১ অক্টোবর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আক্কাছ। এতে উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেহেনা আখতার বেগম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অভিভাবক পরিষদের কেন্দ্রীয় সদস্যসচিব বিজয় তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার।

শিক্ষক দেবাশীষ মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ, পরীক্ষা নিয়ন্ত্রক শান্তনু বিশ্বাস, রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. রফিকুল ইসলাম চৌধুরী, রাজাভুবন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল আলম, শিক্ষক নেতা আনোয়ার হোসেন তালুকদার, প্রদীপ কুমার নন্দী, মো. আয়ুব আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক আসমা বেগম ও সহকারী অধ্যাপক শিপলু কুমার দেকে বিদায় সংবর্ধনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বিদায়ী দুজন শিক্ষক জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে সহকারী জজ হিসেবে নিয়োগ লাভ করেছেন। গত ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের লেকচার হলে অনুষ্ঠিত এই বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার।

সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাণিজ্য অনুষদের ডিন আহমদ সালাহ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নুরুল হুদা শিকদার ও পরীক্ষা নিয়ন্ত্রক মাঈনুদ্দীন আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি।

ইডিইউর কর্মশালা

চাকরির বাজারে তরুণদের দক্ষতা বাড়ানোর তাগিদ

চাকরির বাজারে তরুণদের দক্ষতা বাড়াতে হবে। যাঁর বলার, লেখার ও বোঝার ক্ষমতা বেশি, তিনি এগিয়ে থাকবেন সব প্রতিযোগিতায়। পরিশ্রমের মাধ্যমে ক্যারিয়ার গড়লে একদিন সাফল্যের শিকড়ে পৌঁছানো সম্ভব।

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) ক্যারিয়ারবিষয়ক দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেছেন আমেরিকার শিকাগোর জ্যেষ্ঠ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো উইলিয়াম উলফ। সম্প্রতি আগ্রাবাদ ক্যাম্পাসে ‘হাউ টু বিল্ড ওয়ানস স্কিলস অ্যান্ড সিভি’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইডিইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক গোলাম মোক্তাদির দাইয়ান।

কর্মশালার আয়োজন সম্পর্কে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘সিভি রাইটিংয়ের মতো কর্মশালা শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে সহায়ক হবে।’ বিজ্ঞপ্তি।

১৬ নভেম্বর থেকে ৪ দিনব্যাপী রাস উৎসব জে এম সেন হলে

শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা গত ২৭ অক্টোবর বিকেলে সংগঠনের রহমতগঞ্জ প্রধান কার্যালয়ে সংগঠনের সভাপতি দেবাশীষ পালিতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চন্দন তালুকদার। রাস উৎসবের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থ সম্পাদক রতন আচার্য্য।

বক্তব্য দেন লিটন নন্দী, কাজল কান্তি দত্ত, তপন কান্তি দাশ, বিমল কান্তি দে, ডা. মনতোষ ধর, সাধন ধর, কৃষ্ণ কান্তি দত্ত, মিহির কান্তি নাথ, আশুতোষ দে, পরেশ চন্দ্র চৌধুরী, প্রকৌশলী আশুতোষ দাশ, স্বরূপ চৌধুরী, আশিষ চৌধুরী, সুমন দেবনাথ প্রমুখ।

সভায় জে এম সেন হল প্রাঙ্গণে ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে ধর্ম মহাসম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, লীলা প্রদর্শনী, ষোড় শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।

কোঠের পাড় ত্রিরত্নাঙ্কুর বিহারে কঠিন চীবর দান

ফটিকছড়ি উপজেলার কোঠের পাড় ত্রিরত্নাঙ্কুর বিহারে কঠিন চীবর দান ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠানমালার মধ্যে ছিল বুদ্ধ কীর্তন, ধর্মীয় পতাকা উত্তোলন, পিণ্ড গ্রহণ, চীবর উৎসর্গ ও আলোচনা সভা। প্রজ্ঞালোক মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলীর সহসভাপতি প্রজ্ঞাবংশ মহাস্থবির।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব শাসনানন্দ মহাস্থবির ও বিমলানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামণ্ডলীর সাধারণ সম্পাদক মৈত্রী প্রিয় মহাস্থবির।

বক্তব্য দেন মৃণাল কান্তি বড়ুয়া, করুণা কান্তি বড়ুয়া, শাসনশ্রী স্থবির, বিপুলবংশ স্থবির প্রমুখ। এতে পঞ্চশীল প্রার্থনা করেন গোপাল চন্দ্র বড়ুয়া। বিজ্ঞপ্তি।

আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোগে দুস্থদের মধ্যে কাপড় বিতরণ

চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোগে ২৪ অক্টোবর চট্টেশ্বরী রোডস্থ শ্রীশ্রী কৃষ্ণানন্দ মঠে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র ও কাপড় বিতরণ করা হয়।

 এই উপলক্ষে শ্রীশ্রী কৃষ্ণানন্দ মঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি তুষার সিংহ হাজারী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমন্বয়কারী নিখিল কুমার নাথ, প্রধান অতিথি ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিংহ হাজারী, মানিক দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি।

সিএমআইয়ের প্রশিক্ষণ কর্মশালা ৮ নভেম্বর

চিটাগাং মাল্টিমিডিয়া ইনস্টিটিউটের (সিএমআই) উদ্যোগে রেডিও-টেলিভিশনে সংবাদ উপস্থাপনা, সংবাদ প্রতিবেদন তৈরি, রেডিও জকি (আর জে) এবং অডিশন প্রস্তুতিবিষয়ক ক্যামেরা ও মাইক্রোফোনের মাধ্যমে দুই মাস ব্যাপী ব্যবহারিক প্রশিক্ষণ কর্মশালা ৮ নভেম্বর থেকে শুরু হবে।

ভর্তির শেষ সময় ৭ নভেম্বর। প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের ফোনে (০১৭৭৬৫২৭৭২০ ও ০১৮৫৭৬৪৭৪৬৯) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।