এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু একাডেমীতে শেখ রাসেলের জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান
শিশু একাডেমীতে শেখ রাসেলের জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান

শিশু একাডেমীতে শেখ রাসেলের জন্মবার্ষিকী পালন
বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৪৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১ নভেম্বর বিকেলে একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান।
অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম।
আলোচনা শেষে প্রধান অতিথি বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে শিশুরা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করে। বিজ্ঞপ্তি।

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের বাজেট অনুমোদন
২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রায় ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনার মধ্য দিয়ে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের বোর্ড ট্রাস্টের ৩৮তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপাচার্য মোহাম্মদ আলী, ট্রাস্ট সেক্রেটারি ও সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, ট্রাস্ট সহসভাপতি শফিক উদ্দিন, আবদুস সালাম, বিশ্ববিদ্যালয়ের সহপ্রতিষ্ঠাতা ইসরাত জাহান, মামুন সালাম এবং ট্রাস্ট সদস্য উপ-উপাচার্য শরীফুজ্জামান। বিজ্ঞপ্তি।

জেল হত্যা দিবসে প্রত্যয় ৭১-এর সভা
জাতীয় চার নেতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে আবারও নির্বাচিত করতে হবে। ৩ নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে প্রত্যয় ৭১ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন খালেদ বাহার। শামীমা হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দীপঙ্কর চৌধুরী, আবদুল হালিম, লোকপ্রিয় বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, সাইফুদ্দিন খালেদ, রবি শংকর আচার্য, সাহাব উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।

এফপিএবির সাধারণ সভা অনুষ্ঠিত
ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফপিএবি) চট্টগ্রাম শাখার ৩৭তম বার্ষিক সাধারণ সভা লায়ন চক্ষু হাসপাতালের তাহের মেমোরিয়াল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি মনির আহমদ চৌধুরীর সভাপতিত্বে গত ৩১ অক্টোবর অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হোসেন, ডা. ফারাহ নাজ মাবুদ, মো. আবু তাহের খান, আশরাফুন্নেসা, রোজী কবির, ডা. এম এ মান্নান, ফাতেমা রহমান, নুরুল আলম, ফাতেমা শাহজাহান, শারমিন আকতার, গুলনাহার এবং মো. ওহিদুজ্জামান।
বার্ষিক প্রতিবেদনের ওপর আলোচনা করেন লায়ন দিদারুল আলম চৌধুরী, আজীবন সদস্য ডা. সৈয়দুর রহমান চৌধুরী, সাবেক অবৈতনিক সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।

প্রোজ্জ্বলের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন ইমানুল হক
প্রোজ্জ্বলের বার্ষিক সাধারণ সভায় বক্তব্য দেন ইমানুল হক

আগ্রাবাদে প্রোজ্জলের বার্ষিক সাধারণ সভা
আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন প্রোজ্জলের বার্ষিক সাধারণ সভা ৭ নভেম্বর সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ফারহান ই আলম খান, খন্দকার বেলায়েত হোসেন, এস মোস্তফা আলম সরকার, শাহ মোহাম্মদ ইমরান, ফারহানা আহমেদ, ডা. মিয়া মঞ্জুর আহমেদ প্রমুখ। সভায় বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্থপতি ইমানুল হক। এ ছাড়া আর্থিক বিবরণী পাঠ করেন কোষাধ্যক্ষ মাইনুদ্দিন । বার্ষিক সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার ওপর তাগিদ দেন। বিজ্ঞপ্তি

গ্রামীণ ব্যাংক আইন বাতিলের দাবিতে প্রতিবাদ সভা
গ্রামীণ ব্যাংক আইন ২০১৩ বাতিলের দাবিতে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা ৩ নভেম্বর অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সরকারি ব্যাংকগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। গ্রামীণ ব্যাংক সরকারি হলে একই অবস্থা হবে। পরিচালক নির্বাচনসহ সব ক্ষেত্রে দলীয়করণ হবে। ভেঙে পড়বে ব্যাংকের কাঠামো। বক্তারা আইনটি বাতিলের আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপক মো. জামিল আখতার, নিরীক্ষা কর্মকর্তা মো. নুরুন্নবী, কর্মকর্তা রতন চৌধুরী, কর্মচারী সমিতির আঞ্চলিক সভাপতি মো. নূরের ছাফা, সহসভাপতি মো. মোশারফ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক মো. অহিদুন্নবী, প্রতিনিধি আহছান উল্লাহ, মো. আলী, এস এম হুমায়ুন কবির, আবদুল মুবিন প্রমুখ। বিজ্ঞপ্তি।

অতিথিদের সঙ্গে রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির কর্মকর্তারা
অতিথিদের সঙ্গে রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির কর্মকর্তারা

রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির অভিষেক অনুষ্ঠান
রোটারি ক্লাব অব চিটাগাং পোর্ট সিটির নবম পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান ২ নভেম্বর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
রাশেদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন এমএ আওয়াল, আবদুল আহাদ, ফরিদ উদ্দিন খান সিদ্দিকী, সোহেল শাকুর, শাকিল মঞ্জুর, আবু নঈম, জিন্নাহ চৌধুরী ও রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিশ্বজুড়ে পোলিও নির্মূলের ক্ষেত্রে রোটারিয়ানরা ভূমিকা রেখেছেন। তিনি সব নাগরিককে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

কৃষি ব্যাংকের ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন
বাংলাদেশ কৃষি ব্যাংকের চট্টগ্রাম মুখ্য অঞ্চল, চট্টগ্রাম অঞ্চল এবং আগ্রাবাদ ও চট্টগ্রাম করপোরেট শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন গত ২৪ অক্টোবর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল মান্নান। বক্তব্য দেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আনোয়ারুল কবীর, আগ্রাবাদ করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. আবদুল জব্বার মিয়া, চট্টগ্রাম করপোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. আলী হোছাইন, চট্টগ্রাম বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান মোল্লা, প্রধান কার্যালয়ের শাখা নিয়ন্ত্রণ ও ব্যবসা উন্নয়ন বিভাগের উপমহাব্যবস্থাপক এ টি এম আনিসুর রহমান। বিজ্ঞপ্তি।

সম্প্রযুগের প্রাথমিক মেধাবৃত্তি ৬ ডিসেম্বর
সম্প্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের উদ্যোগে সম্প্রযুগ প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা ২০১৩, আগামী ৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে ধর্মপুর মানদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধর্মপুর কমল কৃষ্ণ বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
এতে ফটিকছড়ি উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। আগ্রহী বিদ্যালয়গুলোর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিস্তারিত জানার জন্য ০১৮১৬৩৭৩৯৯৭, ০১৮২৯৬৫৯২৬১ নম্বরে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।

রিডার্স বিদ্যালয় ও কলেজে মতবিনিময় সভা
রিডার্স বিদ্যালয় ও কলেজ পরিচালনা পরিষদের উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভা গত শুক্রবার পাঁচলাইশ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক চৌধুরী মনিরুল হাসান।
বক্তব্য দেন রিডার্স বিদ্যালয় ও কলেজের প্রধান উপদেষ্টা এ এইচ চৌধুরী, মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি সেতারা গাফ্ফার, চিকিৎসক সাইফুল হক, আবদুল্লাহ আল হাসান, পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপক মুসলেম উদ্দিন, ইউএসটিসির প্রভাষক আবু ইউসুফ, ব্যাংকার আসিফুল হক চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের, প্রধান নির্বাহী মোস্তফা রেজাউল, পরিচালক শফিকুর রহমান, কাজি সাইফুল আজম, নেয়াজুল হক, সাইদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষা জাতির সমৃদ্ধির চাবিকাঠি। আর প্রাথমিক শিক্ষা হলো এর ভিত্তি। এ ভিত যত মজবুত ও আদর্শিক হবে, শিক্ষার মান তত উন্নত হবে। বিজ্ঞপ্তি।

ফটিকছড়িতে আজকের প্রজন্মের রক্তদান
ফটিকছড়ির শিশুকিশোর সংগঠন আজকের প্রজন্মের উদ্যোগে সাবেক সাংসদ রফিকুল আনোয়ারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সম্প্রতি ফটিকছড়ি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে শেখ মুহাম্মদ রায়হান উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচি উদ্বোধন করেন রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এসএম ফসিউদ্দৌল্লাহ, শাহনেওয়াজ চৌধুরী, নূর হোসেন, এস এম সোলায়মান, এম মতিউল ইসলাম চৌধুরী ও এস এম মিনহাজুল ইসলাম। অনুষ্ঠানে ৫০ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। বিজ্ঞপ্তি।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভা
‘সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা সব সময়ই পার পেয়ে গেছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অপরাধীদের বিচারের আওতায় না আনায় বারবার প্রতিক্রিয়াশীলচক্র নিজেদের শক্তি প্রদর্শন করছে। প্রত্যেক সরকারের সময়েই নির্যাতনের শিকার হয়েছে সংখ্যালঘু সমপ্রদায়।’
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও চট্টগ্রামে হামলা প্রতিহত করতে করণীয় নির্ধারণে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম জেলা আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন।
৬ নভেম্বর বিকেলে জেলা নির্মূল কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহবায়ক সীমান্ত তালুকদার। বক্তব্য দেন মুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের চেয়ারম্যান মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. সেকান্দর চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন, জাসদ কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা বেলায়েত হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তাপস হোড় প্রমুখ। বিজ্ঞপ্তি।