এ ই ন গ রে - দূ র গ্রা মে
খেলাঘরের সাংগঠনিক তৎপরতা বাড়ানোর উদ্যোগ
খেলাঘর পটিয়া উপজেলা সমন্বয় কমিটির এক সভা ৭ নভেম্বর বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সমন্বয়কারী ওসমান গনি চৌধুরীর সভাপতিত্ব এতে অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, অধ্যাপক অজিত মিত্র ও প্রবীর দাশ। সভায় শাখা আসরের সম্মেলন সম্পন্ন করা, নিয়মিত পাক্ষিক সংগীত আসর, সাহিত্যবাসর, চারু ও কারুকলাবিষয়ক প্রশিক্ষণ চালু করা, নতুন শাখা সংগঠন গড়ে তোলা, শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনের ওপর জোর দেওয়া হয়।
সভায় বক্তব্য দেন খেলাঘর চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক ভগীরথ দাশ, সম্পাদক বিপ্লব বসু, রতন বিশ্বাস, ইসমত আরা দিলশাদ, মদিনা বেগম, আলী আকবর প্রমুখ।
সভায় ২২ নভেম্বর বিকেল তিনটায় মুক্তমন খেলাঘর আসর ও ২৯ নভেম্বর সংকেত খেলাঘর আসরের সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা সমন্বয় কমিটি: এর আগে খেলাঘরের পটিয়া উপজেলার আসরগুলোর মতবিনিময় সভা গত ১৯ অক্টোবর বিকেলে খলিলুর রহমান ডিগ্রি কলেজে ওসমান গনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জাতীয় পরিষদ সদস্য আবুল ফজলের পরিচালনায় সভায় ওসমান গনি চৌধুরীকে সমন্বয়কারী করে নয় সদস্যবিশিষ্ট খেলাঘর পটিয়া উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।
সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের শাস্তি দাবি
সাম্প্রতিক সহিংসতায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ৯ নভেম্বর রণজিৎ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভায় বক্তারা পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় বনগ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মঠ-মন্দিরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের নিন্দা জানান। তাঁরা এ ধরনের সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন পরিমল কান্তি চৌধুরী, সুভাষ চন্দ্র লালা, ইন্দু নন্দন দত্ত, অজিত নারায়ণ অধিকারী, তাপস হোড়, নারায়ণ চৌধুরী, শ্যামল কুমার পালিত, চন্দন বিশ্বাস প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিজ্ঞপ্তি।
রাউজানে রাস উৎসব শুরু কাল
শ্রীকৃষ্ণের রাসলীলা উপলক্ষে চট্টগ্রামের রাউজানে পাঁচ দিনব্যাপী রাস মহোৎসব শুক্রবার শুরু হচ্ছে। উপজেলা সদরের রাউজান রাস বিহারী ধামে এ উৎসব অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করবেন স্থানীয় সাংসদ এবং গৃহায়ণ ও গণপূর্ত-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী। বক্তব্য দেবেন ভারতের বারাসতের শংকর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী বিবেকানন্দ সরস্বতী মহারাজ।
পাঁচ দিনব্যাপী উৎসবের প্রথম দিন রয়েছে আলোচনা সভা, ধর্মীয় সংগীতের অনুষ্ঠান। দ্বিতীয় দিন শনিবার ধর্মীয় আলোচনা সভা, শ্রীকৃষ্ণের রাস পূজা ও তারকাব্রহ্ম মহানামযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হবে। শনি ও রোববার নামসংকীর্তন অনুষ্ঠিত হবে। এই দুদিন মহাপ্রসাদ বিতরণ করা হবে।
উৎসবের শেষ দিন সোমবার নামসংকীর্তনের পূর্ণাহুতি, নগরকীর্তন এবং পাল্টা গানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

সরকারি মহিলা কলেজে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ব্যবহার শীর্ষক কর্মশালা
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের উদ্যোগে ‘শিক্ষায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) ব্যবহার’ শীর্ষক শিক্ষকদের এক প্রশিক্ষণ কর্মশালা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর সকালে কর্মশালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ আবদুল মোনাইম।
অধ্যাপক মোহাম্মদ আবদুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক বখতিয়ারা বানু, কামাল উদ্দীন আহমদ চৌধুরী, মো. রেজা খান হেলালী প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন কলেজ মসজিদের ইমাম হাবিবুর রহমান। বিজ্ঞপ্তি।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
হরতালের বিরুদ্ধে যুব-জনতার ঐক্য গড়ে তোলার আহ্বান জানান নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। সম্প্রতি নগরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মিলাদ মাহফিল। এর আগে এ বি এম মহিউদ্দিন চৌধুরী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন যুবলীগ নেতা ফরিদ মাহমুদ, দিদারুল আলম, মাহাবুবুল হক, আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সুরত কুমার চৌধুরী, আনোয়ার হোসেন, হাফিজ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি।

ছিন্নমূল মানুষের মধ্যে রোটারি ক্লাবের খাবার বিতরণ
রোটারি ক্লাব অব চিটাগাং ইস্টের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মধ্যে মাসব্যাপী খাবার বিতরণ কর্মসূচি শেষ হয়েছে গত শুক্রবার। কর্মসূচির শেষ দিনে শুক্রবার বিকেল চারটায় টাইগারপাস কলোনি মাঠে ৬০ জন দুস্থ মানুষকে রান্না করা মাংস দেওয়া হয়। খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, ক্লাবের সাধারণ সম্পাদক শাহজামান মনসুর খান, সহসভাপতি হাসিনা আকতার, আবুল হোসেন, আজিজুর রহমান খান প্রমুখ। বিজ্ঞপ্তি।
আলোকিত চাটখিল পত্রিকার কুইজের ড্র
চট্টগ্রাম থেকে প্রকাশিত আলোকিত চাটখিল পত্রিকার মেধা ও আনন্দভ্রমণ কুইজের প্রথম পর্বের ড্র গত শুক্রবার বিকেল চারটায় নগরের একটি সামাজিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন পত্রিকার উপদেষ্টা সানাউল্লাহ শেলী, ভোগ ইনস্টিটিউট অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ মো. মনসুর আলম, ওশান প্যারাডাইস অ্যান্ড রিসোর্টের পরিচালক নূর-ই-এলাহি ও বি ফ্রেশের ব্যবস্থাপক শেখ মেহেদী হাসান।
প্রতিযোগিতায় চট্টগ্রামের একজন এবং চাটখিলের চারজন বিজয়ী হন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকার সম্পাদক হান্নান হায়দার। বিজ্ঞপ্তি।
জাপানি ল্যাঙ্গুয়েজ বিদ্যালয়ে জাইকার বাংলাদেশ প্রধান প্রতিনিধি তাকাও টোডা
৭ নভেম্বর নগরের কদম মোবারক মেমোরিয়াল বিদ্যালয়ে একমুঠো বৌদ্ধ তরুণ পরিচালিত জাপানি ল্যাঙ্গুয়েজ বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি তাকাও টোডা। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠক পুলক কান্তি বড়ুয়া।
তাকাও টোডা বলেন, এই কার্যক্রম দুই দেশের তরুণদের মধ্যে সুসম্পর্ক সৃষ্টিতে সহায়ক হবে। সভায় বক্তব্য দেন কেয়াই আই এ মাচিঝুকুরি ফাউন্ডেশনের চেয়ারম্যান হিদায়ে হরি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের প্রধান জ্ঞানরত্ন ভিক্ষু, প্রকৌশলী রাজীব বড়ুয়া, নিক বড়ুয়া, জনি বড়ুয়া, নাগসেন বড়ুয়া, কৌটিল বড়ুয়া, বিকাশ বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন একমুঠো বৌদ্ধ তরুণের মুখ্য সমন্বয়কারী বিপ্লব বড়ুয়া। বিজ্ঞপ্তি।
কাপ্তাইয়ে সমবায় দিবস পালিত
আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কাপ্তাইয়ে ২ নভেম্বর জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসের স্লোগান ছিল ‘সমবায়ে সামাজিক নিরাপত্তা’।
অনুষ্ঠানের শুরুতে সমবায় ও জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ দাশ এবং উপজেলা চেয়ারম্যান অং সুই ছাইন চৌধুরী। বিদর্শন বড়ুয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন মো. সোলায়মান, মনতোষ চৌধুরী, লিউনিদ এলিউট গঞ্জালবেজ, মোহাম্মদ মোস্তফা ও কাজী মোশাররফ হোসেন। উপজেলার ৫৮টি সমবায় সংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।—কাপ্তাই প্রতিনিধি
৯০তম রোভার লিডার পরিচিতি সভা
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে ৯০তম রোভার স্কাউট লিডার পরিচিতি সভা ৮ নভেম্বর সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা রোভারের সহকারী কমিশনার মুহাম্মদ রুহুল আমীন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. আবদুল গোফরান। বক্তব্য দেন চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার মো. কামাল উদ্দিন, সহসভাপতি মুজাহেদ হোসাইন, সম্পাদক মো. ফজলুল কাদের চৌধুরী, এস এম আফাজর রহমান, মোহাম্মদ গিয়াসুদ্দীন প্রমুখ। পরে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।
গীতা শিক্ষা কমিটি আকবরশাহ থানা কমিটি গঠিত
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) আকবরশাহ থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে এক সভা নগরের কৈবল্যধাম আবাসিক এলাকায় ৩ নভেম্বর আনন্দময়ী কালীমাতা মন্দিরে অনুষ্ঠিত হয়। বাগীশিক খুলশী থানা সংসদের সভাপতি দেবাশীষ মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদের নগর কমিটির সভাপতি বনগোপাল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন নগর কমিটির সাধারণ সম্পাদক অঞ্জন কুমার দাশ। সভায় উত্তম কর্মকারকে সভাপতি, নারায়ণ বিকাশ সাহাকে সিনিয়র সহসভাপতি এবং সুজিত কুমার দাশকে সাধারণ সম্পাদক করে বাগীশিক আকবরশাহ থানা শাখার ১৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম বৌদ্ধবিহারে কঠিন চীবরদান
চট্টগ্রাম বৌদ্ধবিহারে কঠিন চীবরদান উৎসব ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংঘরাজ ধর্মসেন মহাস্থবির। অনুষ্ঠানের আশীর্বাদক ছিলেন উপসংঘরাজ জ্ঞানশ্রী মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। প্রধান ধর্মদেশক ছিলেন ধুতাঙ্গ সাধক ভদন্ত প্রজ্ঞাবংশ মহাস্থবির। ধর্মদেশনা দেন ভদন্ত শীলভন্দ্র মহাস্থবির। উদ্বোধক ছিলেন বৌদ্ধ নেতা অজিত রঞ্জন বড়ুয়া। বক্তব্য দেন প্রাণেশ কান্তি বড়ুয়া, আদর্শ কুমার বড়ুয়া, দিলীপ বড়ুয়া, দেবব্রত বড়ুয়া, ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাস্থবির, স্বপন কুমার বড়ুয়া চৌধুরী প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে ২০১৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া। বিজ্ঞপ্তি।
প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠিত
প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর নগরের আগ্রাবাদ টি অ্যান্ড কলোনিতে পরিষদের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাহাড়তলী শিক্ষা কার্যালয়ের উচ্চমান সহকারী আবদুল খালেক মজুমদারকে সভাপতি এবং ডাকবিভাগ পূর্বাঞ্চলের উচ্চমান সহকারী মো. নিজাম উদ্দিন ভুঁইয়াকে সাধারণ সম্পাদক ও আয়কর বিভাগের উচ্চমান সহকারী মো. লুৎফর রহমানকে অর্থ সম্পাদক করে ৭১ সদস্য চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠন করা হয়। সভায় সচিবালয়ের বাইরে বিভিন্ন অধিদপ্তর, দপ্তর ও পরিদপ্তরে কর্মরত প্রধান সহকারী ও উচ্চমান সহকারী পদসমূহকে সচিবালয়ের মতো প্রশাসনিক কর্মকর্তা পদে উন্নীত করে দ্বিতীয় শ্রেণীর বেতন স্কেল দেওয়ার দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি।