এ ই ন গ রে - দূ র গ্রা মে
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য পোশাক তৈরির প্রশিক্ষণ উদ্বোধন
প্রতিবন্ধী ব্যক্তিরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থান করতে পারলে পারিবারিক ও সামাজিকভাবে তাদের অবস্থান শক্ত হবে। তাদের সহযোগিতায় সংশ্লিষ্ট পরিবারসহ বিভিন্ন উন্নয়ন সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।
উন্নয়ন সংস্থা ব্রাইট বাংলাদেশ ফোরামের (বিবিএফ) সহযোগিতায় উন্নয়ন সংগঠন ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশন (উৎস) উত্তর কাট্টলী শাখা কার্যালয়ে প্রতিবন্ধী সদস্যদের পোশাক তৈরির প্রশিক্ষণ-সহায়তা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ অভিমত দেন। ৭ নভেম্বর সকালে প্রশিক্ষণ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিবিএফের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া। উৎসের প্রকল্প ব্যবস্থাপক নূর জাহান বেগমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন বিবিএফের কর্মসূচি কর্মকর্তা সোহাইল উদ দোজা। আবুল হাসেম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিবন্ধী পরিবারের সদস্য শাহ আলম, শামীম আকতার, কোরবান আলী ও লিটন আচার্য।
প্রসঙ্গত, বিবিএফ প্রতিবছর ৫০ জন প্রতিবন্ধী নারী-পুরুষকে বিনা মূল্যে পোশাক, হস্তশিল্পজাত ব্যাগ, শোপিস ইত্যাদি প্রস্তুত ও বাজারজাতকরণের ওপর ছয় মাস মেয়াদি প্রশিক্ষণ ও সনদ দিয়ে থাকে। সফল প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন দেওয়া হয়। বিজ্ঞপ্তি।
বাঘাইছড়িতে কাচালং আর্য্যপুরে কঠিন চীবরদান
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং আর্য্যপুর ধর্মোজ্জ্বল বনবিহারে কঠিন চীবদান উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ অক্টোবর ও ১ নভেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কঠিন চীবরদান উদ্যাপন কমিটির সভাপতি অনন্ত সিং চাকমা।
এতে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। এ ছাড়া উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা ও মারিশ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তন্টুমনি চাকমা।
আয়োজিত ধর্মীয় সভায় দেশনা দেন রাঙামাটি রাজবনবিহারের আবাসিক প্রধান ও বনভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির, জিনপ্রিয় মহাস্থরিব, মহামিত্র মহাস্থবির ও সংঘসার মহাস্থবির।
—বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
পটিয়ায় বাংলাদেশ কৃষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষক সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সম্মেলন সম্প্রতি পটিয়ার কেলিশহর ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পুলক দাশকে সভাপতি ও আলমগীর সওদাগরকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
সম্মেলনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সম্মেলন প্রস্ততি কমিটির সভাপতি তাজুর মুল্লুকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব পুলক দাশ, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অমৃত বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি হাবিবুর রহমান, বাকশিস চট্টগ্রাম জেলার সহসভাপতি অধ্যাপক কানাই দাশ, আলমগীর সওদাগর, শিক্ষক শ্যামল কান্তি দে ও মুক্তিমান বড়ুয়া।
সভায় চট্টগ্রাম-দোহাজারী রেললাইন সংস্কার, বন্ধ ট্রেন সার্ভিস চালু ও গ্রামে গ্রামে হিমাগার স্থাপনসহ ১৮ দফা দাবি পেশ করেন কৃষকনেতা আবুল কালাম।
—পটিয়া প্রতিনিধি

‘অশুভ চক্র ধর্মের নামে রাজনীতি করে দেশকে পেছনে নিয়ে যেতে চায়’
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরী বলেছেন, এ দেশের মানুষ অসাম্প্রদায়িক। একটি অশুভ চক্র ধর্মের নামে রাজনীতি করে দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়।
শ্যামাপূজা উপলক্ষে রাউজান থানার সুলতানপুর নন্দীপাড়া কালীবিগ্রহ মন্দিরে গত বুধবার সন্ধ্যায় আয়োজিত ধর্মসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি দরিদ্র ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করেন। সভায় সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি নিরুপম দাশগুপ্ত। সাধারণ সম্পাদক রাজিব দাশের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন রাউজান উপজেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খান, রাউজান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. বশির উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর সমীর দাশগুপ্ত, কাউন্সিলর জমির উদ্দিন, সাবেক কাউন্সিলর জানে আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।

আজিম আলী স্কুল ও কলেজে অভিভাবক সমাবেশ
আজিম আলী স্কুল ও কলেজের অভিভাবক সমাবেশ সম্প্রতি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সহসভাপতি এম এ মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক এম এ সালাম, অধ্যাপক মাহমদুর রহমান ও অধ্যক্ষ ছিদ্দিক আহমদ। বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ মিজানুর রহমান খান, উপাধ্যক্ষ মনজুর আলম, অখিলচন্দ্র পাল, নুর নবী, ইলিয়াছ উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ছেলেমেয়েদের পড়ালেখা গতিশীল করতে অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিদিন শিক্ষার্থীরা কী পড়ছে, তা তদরকি করা প্রয়োজন। বিজ্ঞপ্তি।

হিফস্্ এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের সম্মাননা লাভ
সম্প্রতি ঢাকার সিরডাপ মিলনায়তনে শিল্প মন্ত্রণালয় আয়োজিত ক্ষুদ্র ও মাঝারি শিল্পে উৎপাদন বৃদ্ধি ও উৎকর্ষতা অর্জনের জন্য চট্টগ্রামের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে হিফস্্ এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজকে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১২ দেওয়া হয়। সারা দেশে হিফসের অবস্থান ছিল দ্বিতীয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পসচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ।

ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ে পরিচিতি সভা
আইএসডিই, সিএসডিএফ ও স্টেপআপ ফাউন্ডেশনের উদ্যোগে ৯ নভেম্বর নগরের হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে ক্যারিয়ার প্ল্যানিং এবং ক্যারিয়ার দক্ষতার ওপর পরিচিতিমূলক কোর্সের আয়োজন করা হয়।
হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ দবির উদ্দীন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচক ছিলেন মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ ওয়াশিমুল বারী।
জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন সিএসডিএফের চেয়াপারসন এস এম নাজের হোসাইন, সিআরসিডির নির্বাহী পরিচালক কাজী ইকবাল বাহার, ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা, সংশপ্তকের প্রধান নির্বাহী সৌরভ বড়ুয়া, মাইশার ইয়াসিন, স্বপ্নের
নীড়ের রুখসানা আখতারুন্নবী, মুক্তিপথ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও পালস বাংলাদেশের সাইফুল ইসলাম।
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখানো হয়। দিনব্যাপী এ অনুষ্ঠিত কোসেং চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যায়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট ২৫০ জন অংশ নেন।
উরকিরচর জনতা সংঘের অভিষেক অনুষ্ঠান
রাউজান উরকিরচর জনতা সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্প্রতি সংগঠনের বিদায়ী আহ্বায়ক ছগির আহমদের সভাপতিত্বে উরকিরচর উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি সাংবাদিক খোরশেদ আলম ও জাহাঙ্গীর টুটুল।
বক্তব্য দেন তৈয়ব চৌধুরী, এম রমজান আলী, ইদ্রিস মিয়া, আবুল কালাম, মো. হারুন, জহুর আলম, মো. ছবুর, মো. আইয়ুব, মহিউদ্দিন ইমন, নুর নবী, আবু তাহের সওদাগর প্রমুখ। সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকীর পরিচালনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন।
—রাউজান সংবাদদাতা
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন ও কর্মী সমাবেশ
জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। অন্যদিকে, বিএনপি-জামায়াতের ১৮-দলীয় জোট নির্বাচন ভন্ডুল করার জন্য হরতালের নামে দেশব্যাপী নানা রকম নাশকতার মাধ্যমে মানবতাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সব শ্রেণী-পেশার মানুষকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
জামায়াত-শিবির-হেফাজতের নৈরাজ্যের বিরুদ্ধে ১৩ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধন ও কর্মী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি অনুপ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সংস্কৃতিকর্মী, মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।
বক্তব্য দেন কবি কামরুল হাসান, সিটি করপোরেশনের কাউন্সিলর রেহেনা বেগম, শিক্ষকনেতা অঞ্চল চৌধুরী, জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সভাপতি মো. আবদুর রহিম, যুবলীগের নেতা আবদুল মান্নান, রাফিউল হায়দার, হাসান মুরাদ, হেলাল উদ্দিন, শহীদুল কায়সার, মিনহাজুল আবেদীন, সাখাওয়াত হোসেন, তানভীর আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।