এ ই ন গ রে - দূ র গ্রা মে

চকবাজার আওয়ামী লীগের মতবিনিময় সভা
চকবাজার থানা আওয়ামী লীগের মতবিনিময় সভা ১৭ নভেম্বর সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবু হামিদ চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এম জহিরুল আলম।
তিনি বলেন, নির্বাচনে নৌকা প্রতীকের জয় নিশ্চিত করতে এখন থেকেই নিয়োগ করতে হবে সর্বশক্তি। মহাজোট সরকারের মেয়াদকালে চট্টগ্রামসহ সারা দেশে যে উন্নতি ও অগ্রগতি হয়েছে, তার পরিসংখ্যান ভোটারদের কাছে তুলে ধরে তাদের মন জয় করতে হবে।
চকবাজার থানা কমিটির আহ্বায়ক শাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক শহীদুল আলম, কোতোয়ালি থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আহমদ ও সাধারণ সম্পাদক আবুল মনছুর। বক্তব্য দেন কাজী মোজাম্মেল হক, মোজাহেরুল ইসলাম চৌধুরী, আবছার উদ্দিন, আসফাক আহম্মদ, আমিনুল হক, আনছারুল হক, নোমান চৌধুরী, আনিসুজ্জামান, হাফিজুর রহমান খান, নুরুল হুদা, এখলাছুর রহমান প্রমুখ।
মুক্তিযুদ্ধের ইতিহাসবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
জাতীয় সঞ্চালন পরিষদের আয়োজনে ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানি ও এর চেতনায় দেশ গড়ি’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা ১৬ নভেম্বর চিটাগাং সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
জাতীয় সঞ্চালন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে কর্মশালা সঞ্চালন করেন সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি কাজী ইকবাল বাহার ছাবেরী। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল ওয়াহাব চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ লকিয়ত উল্লাহ। আলোচনায় অংশ নেন জেসমিন সুলতানা, অজয় মিত্র, তপন কুমার পালিত, শাহানা বেগম, কামাল হোসেন সিকদার, মো. সোলায়মান, নুরুল আবচার প্রমুখ। বক্তারা দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির উত্থানে উদ্বেগ প্রকাশ করেন এবং নতুন প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
ডাবুয়ায় বিনা মূল্যে খতনা ক্যাম্প
রাউজানের ডাবুয়া হাছানখীল সমাজকল্যাণ সমিতির উদ্যোগে বিনা মূল্যে খতনা ক্যাম্প ৮ নভেম্বর স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমিতির সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন বিএসআরএম গ্রুপের ক্রয় ব্যবস্থাপক আলী মাহবুব হোসেন চৌধুরী। চিকিত্সাসেবা দেন ডা. নাজমুল হোসেন ও মো. আবদুল হাকিম। এ সময় সমিতির কর্মকর্তা শামসুদ্দোহা, জাহেদ হোসেন, কাজী মো. শাহাদাত্ উল্লাহ, কাজী মুসলেম উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম ফাউন্ডেশনের মেধাবৃত্তির ফল প্রকাশ
চট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্টের বার্ষিক (২০১৩) এককালীন মেধাবৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে। চলতি বছর চট্টগ্রাম মহানগর ও জেলার ৩৩টি কলেজ, মাদ্রাসার উচ্চমাধ্যমিক শ্রেণীর ৫০ জন এতিম, গরিব ও প্রতিবন্ধী ছাত্রছাত্রীকে এককালীন মেধাবৃত্তি প্রদান করা হবে।
মেধাবৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে রেজিস্টার্ড ডাকযোগে মেধাবৃত্তির ফলাফল ইতিমধ্যে পাঠানো হয়েছে। শিগগিরই চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ মেধাবৃত্তি সনদ বিতরণ করা হবে। এ ব্যাপারে একান্ত প্রয়োজনে ট্রাস্টের সেক্রেটারির সঙ্গে ০১৮১৯-৩৯৩৬৯৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মেট্রো রহমান আর্কেড প্রকল্পের উদ্বোধন
নগরের কাপাসগোলা এলাকার বাদুরতলা সড়কে মেট্রো রহমান আর্কেড আবাসিক প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ডেভেলপার কোম্পানি মেট্রো এসেটস লিমিটেডের প্রকল্পটির নির্মাণকাজের উদ্বোধন করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোতালেব চৌধুরী।
এ সময় কোম্পানির পরিচালক, ভূমির মালিক, স্থপতি, প্রকল্প প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে ১৭ নভেম্বর প্রকল্প প্রাঙ্গণে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক চন্দনাইশের পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস চালু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক চন্দনাইশের ছাত্রছাত্রীদের জন্য ফ্রি বাসের ব্যবস্থা করেছে চন্দনাইশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম। ১৭ নভেম্বর চন্দনাইশের গাছবাড়িয়ায় এ কর্যক্রম উদ্বোধন করেন চন্দনাইশ সমিতির সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সহসভাপতি আবদুল নবী খান, তৌহিদুল আলম, আবদুল মান্নান, তাহের উদ্দিন, স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ খালেক, সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল্লাহ মোহাম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

হোটেল আগ্রাবাদে থাই খাবারের উত্সব
হোটেল আগ্রাবাদে ১৭ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী থাই খাবার উত্সব শুরু হয়েছে। এখানে থাকছে নানা ধরনের মজাদার সব থাই খাবার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টম ইয়াম গোং (প্রন স্যুপ), টম ইয়াম গ্যায় (চিকেন স্যুপ), থাই সাটেই চিকেন স্কেয়ার, পোর পিয়া টোড, থাই ফ্রাইড রাইস উইথ প্রন, বাসিল লিফ ফ্রাইড রাইস উইথ চিকেন, গাই টোড, চিকেন উইথ থাই জিনজার মাসরুম, বিফ ওয়াস্টার প্রভৃতি। রয়েছে র্যাফেল ড্র। উত্সব চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। উত্সবের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন হোটেল আগ্রাবাদের সহকারী মহাব্যবস্থাপক রিচার্ড নাইজেল পেরেরা, জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহিন মো. নওশাদ, ব্যবস্থাপক মনিরুল আলম সরকার প্রমুখ। বিজ্ঞপ্তি।