এ ই ন গ রে - দূ র গ্রা মে

স্কলার্স প্রিপারেটরি স্কুল ও কলেজে কর্মশালা
স্কলার্স প্রিপারেটরি স্কুল ও কলেজের উদ্যোগে ‘আলোকিত সন্তান গড়তে মা-বাবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের করণীয়’ শীর্ষক কর্মশালা গত বৃহস্পতিবার পাঁচলাইশ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
কর্মশালার আগে কাতালগঞ্জ ও পাঁচলাইশ ক্যাম্পাসের ছাত্র-ছাত্রীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার চারটি বিভাগে ১২ জন শিক্ষার্থী বিজয়ী হয়।
কর্মশালায় মূল তিনটি বিষয়ে আলোচনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গনিয়ার কাজী আবু জারজার, আবৃত্তিশিল্পী দিলরুবা খানম ও ডা. হাবীব জালাল উদ্দিন আহমেদ। এতে সভাপতিত্ব করেন পাঁচলাইশ ক্যাম্পাসের অধ্যক্ষ বেনজীর হান্নান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাহী পরিচালক শারমিন খালেদ। এ ছাড়াও বক্তব্য দেন কাতালগঞ্জ ক্যাম্পসের বাংলা মিডিয়ামের অধ্যক্ষ মাহফুজুল করিম, পরিচালক কাজী রুনু বিলকিস, হোসনে আর বেগম, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিচারক উম্মে কুলসুম প্রমুখ। বিজ্ঞপ্তি।
সাদার্ন ইউনিভার্সিটির ১৯তম সিন্ডিকেট সভা
স্থায়ী ক্যাম্পাস নির্মাণকাজের অগ্রগতি ২০১৩-১৪ শিক্ষা বছরের জন্য ঘোষিত বাজেট অনুমোদন, আয়-ব্যয় হিসাবসহ একাধিক সিদ্ধান্ত অনুমোদনের মধ্য দিয়ে শেষ হয়েছে সাদার্ন ইউনিভার্সিটির ১৯তম সিন্ডিকেট সভা। ২১ নভেম্বর ইউনিভার্সিটির সম্মেলনকেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় সাদার্ন ট্রাস্ট চেয়ারম্যান খলিলুর রহমান, প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান, সহ-উপাচার্য শরীফুজ্জামান, অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, ড. সুলতান আহমেদ, সাবেক উপাচার্য মঈন উদ্দিন খান, অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী, ইসরাত জাহান, মন্তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
চুয়েলসা কার্যকরী পরিষদ গঠিত
চিটাগাং ইউনিভার্সিটি এক্স-ল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (চুয়েলসা) কার্যকরী পরিষদের ২০১৩-২০১৪ সালের কার্যকরী কমিটি সম্প্রতি নগরের একটি হোটেলে গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন প্রথম ব্যাচের প্রতীক কুমার দেব এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন তৃতীয় ব্যাচের মোহাম্মদ মহিউদ্দিন। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মোহাম্মদ তৈয়ব, যুগ্ম সম্পাদক আলমগীর মুহাম্মদ ফারুকী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফর ইকবাল, সহসাংগঠনিক সম্পাদক তেহসিন ইফতেখার ও আজিম সিদ্দিকী, অর্থ সম্পাদক শওকত আউয়াল চৌধুরী, দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল আলী চৌধুরী, প্রচার সম্পাদক রুবেল পাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইফুল আবেদীন।
সদস্যরা হলেন আজিজুল হক, বদরুল হুদা, জাহিদুল করিম, মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী, কাজী আরাফাত উদ্দিন, তৃপ্তি দত্ত, হাছান মুরাদ, আলী ইমরান, আকবর আজিজ ও সাজ্জাতুন নেছা। বিজ্ঞপ্তি।
লায়ন্স ক্লাব অব চিটাগাং এর চিকিৎসাক্যাম্প সম্পন্ন
গ্রামপর্যায়ে গরিব লোকজনকে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে সম্প্রতি লায়ন্স ক্লাব অব চিটাগাং ও লিও ক্লাব অব চিটাগাং নাক, কান ও গলার চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।
চন্দনাইশের রহমানিয়া দরবার শরীফের বার্ষিক ওরশ উপলক্ষে আয়োজিত ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ডা. ললিত কুমার দত্ত ও গোপাল ভট্টাচার্য।
ক্যাম্পে ১৩০ জন নারী-পুরুষ রোগীকে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে সিলভেস্টার বার্নাডেট, মো. ইছমাইল চৌধুরী, মো. ইব্রাহিম, মহাদেব ঘোষ, আবু নাছের, গোলাম মাওলা চৌধুরী, নুরুল কাদের চৌধুরী, মাহফুজুর রহমান, নুরুল আবছার চৌধুরী, আলী হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
সাতকানিয়া ডায়াবেটিক সমিতির পদযাত্রা ও সুধী সমাবেশ
ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাতকানিয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে পদযাত্রা ও সুধী সমাবেশ ২২ নভেম্বর সকালে সাতকানিয়া ডায়াবেটিক হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয়।
পদযাত্রা শেষে সমিতির সভাপতি আবুল কালাম সামসুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সমিতির উদ্যোক্তা এম এ মোতালেব।
বক্তব্য দেন হারুনুর রশিদ চৌধুরী, মোহাম্মদ জুবায়ের, নজরুল ইসলাম সিকদার, আবদুস শুক্কুর, আমানুল আলম, অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াছ, আবদুল গণি প্রমুখ। বিজ্ঞপ্তি।

শিল্পী আজিজা খানমের স্মরণসভা
চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলনের সদস্য শিল্পী আজিজা খানমের স্মরণসভা ২২ নভেম্বর বিকেল চারটায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশীদ চৌধুরী আর্ট গ্যালারি চত্বরে অনুষ্ঠিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম চারুশিল্পী কল্যাণ সংস্থার সভাপতি আহমেদ নেওয়াজ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নাসির খান। এরপর মঞ্চে বক্তব্য দেন ওসমান পাশা, সাফায়াত খান, মাহমুদা খানম, আইভি হাসান, আনোয়ার হোসেন ও সুব্রত বড়ুয়া। সভায় বক্তারা বলেন, আজিজা খানম ছিলেন একজন প্রকৃত শিল্পী। মানুষ ও সমাজের প্রতি দায়বদ্ধ থেকে শিল্পচর্চা করেছেন তিনি।
আলোচনার এক পর্যায়ে শিল্পীকে নিয়ে দীর্ঘ কবিতা পড়ে শোনান আনোয়ার হোসেন। স্মরণসভা পরিচালনায় ছিলেন বিজন মজুমদার। বিজ্ঞপ্তি।

আইআইইউসিতে প্রোগ্রামিং প্রতিযোগিতায় চুয়েট সেরা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় সেরা হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। গত শনিবার আইআইইউসি ক্যাম্পাসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ছয়টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশ নেয়।
শনিবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন আইআইইউসির ভারপ্রাপ্ত সহ-উপাচার্য আর আই মোল্লা।
বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহযোগী অধ্যাপক মো. সামসুল আলম।
প্রতিযোগিতায় চুয়েটের আলট্রা ভায়োলেট দল প্রথম হয়। দ্বিতীয় হয় চুয়েটের ডায়নামিক দল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুপার সেইন্ট। মেয়েদের মধ্যে সেরা দল হয় আইআইইউসি ইয়ুথ পালস দল। প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন শাহরিয়ার মঞ্জুর ও তানভির আহসান। বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
শিল্পকলায় যাত্রাপালা ও সার্কাস প্রদর্শনী কাল
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে যাত্রাপালা রক্তাক্ত প্রান্তর। শহীদ মুনীর চৌধুরী রচিত এ নাটকের যাত্রাপালার নির্দেশনা দিয়েছেন সার্কাসশিল্পী সুলতান সেলিম।
এ ছাড়া বিকেল সাড়ে চারটায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকা অ্যাক্রোবেটিক দলের সার্কাস প্রদর্শনী। অনুষ্ঠান সবার জন্য উম্মুক্ত। বিজ্ঞপ্তি।
কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে সেমিনার
ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির উদ্যোগে কারিগরি শিক্ষার গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক সেমিনার ২৬ নভেম্বর বোয়ালখালী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শামসুদ্দীন শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ। মূল প্রবন্ধ পাঠ করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির চেয়ারম্যান আহসান হাবিব।
অনুষ্ঠানে বক্তারা স্কুল-কলেজের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করার ওপর জোর দেন। ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য সরকার ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বিনা খরচে ছয় মাসের চারটি ট্রেডে (মোবাইল সার্ভিসিং, ইলেকট্রিশিয়ান, ভূমি জরিপ, ফ্রিজ-এসি মেরামত) প্রশিক্ষণ, চার হাজার ২০০ টাকা বৃত্তি প্রদান, দক্ষ জনশক্তি হিসেবে দেশে বিদেশে উপস্থাপন এবং প্রশিক্ষণ শেষে চাকরির নিশ্চয়তার কথাও বলাও হয়। বিজ্ঞপ্তি।