এ ই ন গ রে - দূ র গ্রা মে
স্বাধীন, নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠনের দাবি
রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন, নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠনের দাবি জানিয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এ দাবি জানান বক্তারা।
দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহায়তায় সনাক চট্টগ্রাম নগর শাখা ৬ ডিসেম্বর মানববন্ধন ও শোভাযাত্রার আয়োজন করে। বিকেলে লালখানবাজার সনাক-টিআইবি কার্যালয়ের সামনে শোভাযাত্রার উদ্বোধন করেন সনাক নগর সভাপতি মো. দেলোয়ার হোসেন মজুমদার। পরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয় মানববন্ধন। টিআইবির এলাকা ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সনাক সহসভাপতি ডা. কিউ এম অহিদুল আলম, অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান চৌধুরী, আবদুল মোমেন, ওয়াহিদুজ্জামান, জাকিয়া কবির, শারমিন হক প্রমুখ।
এর আগে দুপুরে সনাক কার্যালয়ে দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। বিজ্ঞপ্তি।
বোধনের প্রশিক্ষণ কর্মশালা
বোধন আবৃত্তি স্কুলে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ভর্তি চলছে। কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, মাইক্রোফোনের প্রায়োগিক ব্যবহার, কবিতার ছন্দ, ভাব ও রস, অনুষ্ঠান উপস্থাপনা, টেলিভিশন প্রতিবেদন এবং শ্রুতি নাটক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী জানুয়ারি মাসে কর্মশালার নতুন আবর্তনের কার্যক্রম শুরু হবে। আবেদনপত্র পাওয়া যাবে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত। বিস্তারিত ফোনে (০১৮১৯৩৩২৪৫৪, ০১৭১২-৭০১২৬৩) জানা যাবে। বিজ্ঞপ্তি।
বিজয় দিবসে সাংস্কৃতিক জোটের কর্মসূচি
আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রাম শাখা। বিজয় দিবসের দিন সকাল থেকে থিয়েটার ইনস্টিটিউট-সংলগ্ন চত্বরে চলবে নানা পরিবেশনা। শহীদদের স্মরণের পাশাপাশি দেশব্যাপী স্বাধীনতাবিরোধী চক্রের সহিংসতার প্রতিবাদ করা হবে আবৃত্তি, গান, নাটক ও স্মৃতিচারণার মাধ্যমে।
আগামীকাল সকাল ১০টায়্রশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার মাধ্যমে কর্মসূচি শুরু হবে। অনুষ্ঠান্রউদ্বোধন করবেন সম্মিলিত সাংস্কৃতিক জোট চট্টগ্রামের আহ্বায়ক অনুপম সেন। বিজ্ঞপ্তি।
প্রোজ্জ্বলের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার সামাজিক সংগঠন প্রোজ্জ্বলের দ্বিবার্ষিক (২০১৪-২০১৫) নির্বাচনে মোজহারুল হক সভাপতি এবং ফারুক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৭ সদস্যের নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন প্রথম সহসভাপতি ইমানুল হক, সহসভাপতি খন্দকার বেলায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাদা আল-মামুন, কোষাধ্যক্ষ মাইন উদ্দীন আহমেদ, যুগ্ম কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল-মামুন, দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ইমাম উদ্দীন আহমেদ, যুগ্ম ক্রীড়া সম্পাদক মাশরফুল বাশার, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক খায়রুল আলম, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হায়দার মাহমুদ হোসেন, নির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, শাহ্ মোহাম্মদ ইমরান, সরদার সালাম ও ডা. মিয়া মনজুর আহমেদ। বিজ্ঞপ্তি।

ইয়ুথ ফর ওয়েলফেয়ারের বর্ষপূর্তি উদ্যাপন
মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর ওয়েলফেয়ারের (ওয়াইডব্লিও) প্রথম বর্ষপূর্তি ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উন্নয়ন সংস্থা কারিতাসের মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোরআন তিলাওয়াত ও সমাবেত জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এরপর জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন কথাসাহিত্যিক আলম খোরশেদ, আইনজীবী আক্তার কবীর, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য সন্দীপন দাস, মনিরা খাতুন, আসিফ খান প্রমুখ। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম বন্দর মার্চেন্টস শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির শপথ
চট্টগ্রাম বন্দর মার্চেন্টস (সিঅ্যান্ডএফ এজেন্টস) শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠান ও সভা ১ ডিসেম্বর রোববার গোসাইলডাঙ্গায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইউনিয়নের নেতা মো. ইউসুফ।
শপথবাক্য পাঠ করান ইউনিয়নের উপদেষ্টা এস এম শাহ আলম। এতে অতিথি ছিলেন ইউনিয়নের সাবেক সভাপতি ও উপদেষ্টা শওকত ওসমান, আবদুর রশিদ, মো. কামালউদ্দিন ও আবদুল কাদের। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছালে।
সভায় সহিংস রাজনীতির অবসান কামনা করে নেতারা চট্টগ্রাম বন্দর এলাকাকে ‘শান্তি ও সমৃদ্ধির জোন’ ঘোষণা করার আহ্বান জানান।
সভায় বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি মইনউদ্দিন আল মাইজভান্ডারী, কার্যকরী সভাপতি আবদুল গনি, সহসভাপতি মো. মনির আহাম্মদ, মো. আমানত উল্লাহ ও মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. আবুল বশর, সহসাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মো. সোলেমান ও মো. ইদ্রিসসহ কমিটির নেতারা।
উল্লেখ, গত ৯ নভেম্বর শনিবার চট্টগ্রাম বন্দর মার্চেন্টস (সিঅ্যান্ডএফ এজেন্টস) শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
বক্তপুর ভান্ডার শরিফে খোশরোজ পালনের প্রস্তুতি সভা
হজরত শাহ সুফি সৈয়দ নুরুল বখতেয়ার শাহ মাইজভান্ডারীর খোশরোজ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতি সভা ৬ ডিসেম্বর ফটিকছড়ির বক্তপুর ভান্ডার শরিফের সৈয়দবাড়িতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বক্তপুর ভান্ডার পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ জাবের সরোয়ার। প্রধান অতিথি ছিলেন বক্তপুর ভান্ডারের শাহজাদা সৈয়দ নুরুল আতাহার।
উপস্থিত ছিলেন সৈয়দ মুনির আকতার, সৈয়দ নুরুল আলম, আমান উল্লাহ, সৈয়দ আবদুল নূর, সৈয়দ মোহাম্মদ কাইয়ুম, এস এম আবদুল ফয়েজ, ইকবালুর রহমান, সৈয়দ আবদুশ শুক্কুর, মোহাম্মদ বেলাল হোসাইন, নূর খালেদ, সৈয়দ শওকত হোসেন, আবদুস ছালাম প্রমুখ। সভায় আগামী ১৬ জানুয়ারি ধর্মীয় মর্যাদায় খোশরোজ পালনের সিদ্ধান্ত হয়। বিজ্ঞপ্তি।

আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিনের সংবর্ধনা অনুষ্ঠান
আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির উদ্যোগে প্রবাসী সংগঠকদের সংবর্ধনা অনুষ্ঠান ৪ ডিসেম্বর দামপাড়ার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এস এম ফরিদ উদ্দীন।
স ম হামেদ হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জয়নুল আবেদীন জুবাইর, কাজী আনোয়ারুল ইসলাম খান, কাজী জসিম উদ্দীন, আ মা ম মুবিন, এ এস এম বুরহান উদ্দীন, এইচ এম মুজিবুল হক, সৈয়দ জসিম উদ্দীন তৈয়বী, এ এম মইন উদ্দীন চৌধুরী, মাহবুবুল আলম, মইনুদ্দীন, এম এ ছবুর, দিদারুল আলম, নওশাদুল হক, আজিমুল কদর, আবদুল্লাহ আল মামুন, মুহাম্মদ গিয়াস উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।
ত্রিতরঙ্গের কর্মশালায় ভর্তির শেষ সময় ২০ ডিসেম্বর
ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজনে চার মাসব্যাপী শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, কণ্ঠশীলন, সংবাদপাঠ, উপস্থাপনা-বিষয়ক কর্মশালার পঞ্চদশ ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতি শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ভর্তির কার্যক্রম চলবে। কর্মশালা সম্পর্কে জানতে যোগাযোগ: ০১৬৭০৪৭২২৪১ নম্বরে। বিজ্ঞপ্তি।

মানবাধিকার কমিশনের শোভাযাত্রা ও সমাবেশ
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সমাবেশ ও শোভাযাত্রা ১০ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম মহানগর সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রকৌশলী আলী আশরাফ, দেলোয়ার হোসেন মজুমদার, আইনজীবী অশোক দাশ, সাংবাদিক নাজিম উদ্দিন, মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী জাফর উল্লাহ, আহমদ নবী, সোহেল আহম্মদ মৃধা, মাসুম চৌধুরী, এ এ গোলাম ফারুক প্রমুখ।
প্রধান অতিথি ড. অনুপম সেন বলেন, মানুষের অধিকার নিশ্চিত করতে হলে প্রথমে তাদের খাদ্যের অভাব দূর এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারলে দেশের মানুষের অধিকার নিশ্চিত হবে। বিজ্ঞপ্তি।
অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি
রাঙ্গুনিয়ায় সড়ক নির্মাণকাজ উদ্বোধন
রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সাবেক রাঙ্গুনিয়া গ্রামে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় সড়ক নির্মাণকাজ শুরু হয়েছে। ৯ ডিসেম্বর ক্যাপ্টেন আবুল কাশেম সড়কের নির্মাণকাজ উদ্বোধন করেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশচন্দ্র দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন, মো. বাদশাহ আলম প্রমুখ।
জানা যায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের অধীনে রাঙ্গুনিয়ার ১৫ ইউনিয়নে ২৭টি প্রকল্প বাস্তবায়নে ৭৩৪ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা দৈনিক ২০০ টাকা বেতনে ৪০ দিনে এই প্রকল্পের কাজ শেষ করবেন।
—রাঙ্গুনিয়া সংবাদদাতা
মহিলা পরিষদের নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক সভা
মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির দামপাড়া শাখার উদ্যোগে ৬ ডিসেম্বর বিকেল চারটায় নারী নির্যাতন প্রতিরোধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাফিয়া বেগম। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লতিফা কবির, সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, অর্থসম্পাদক পূর্বা দাস, লিগ্যাল এইড সম্পাদক নিলুফার জাহান এবং বিভিন্ন শ্রেণী-পেশার তরুণ-তরুণী ও নারী-পুরুষ।
সভায় বক্তারা বলেন, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে বাংলাদেশের নারীরা জাতীয় উন্নয়নের মূল স্রোতোধারায় নিজেদের সম্পৃক্ত করতে সক্ষম হয়েছেন। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্বে ছিলেন কাউসার জাহান। বিজ্ঞপ্তি।
ফেনীতে লিও ক্লাবের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ফেনী মুক্ত দিবস উপলক্ষে লিও ক্লাব অব ফেনীর উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৬ ডিসেম্বর ফেনী লায়ন্স ক্লাব কার্যালয়ে দুপর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ২০০ জন শিশু অংশ নেয়। লায়ন্স ক্লাব কর্মকর্তা আনোয়ার হোসেন ভূঁইয়া, মোহাম্মদ রোকন উদ্দিন আকমল, ওমর ফারুক ভূঁইয়া, সাংবাদিক আবু তাহের ভূঁইয়া, ফেনী বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অধ্যক্ষ নুর জাহান বেগম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় সংগঠনের নেতারা প্রতিযোগিতা পরির্দশন করেন।
পরে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়।
—নিজস্ব প্রতিবেদক, ফেনী
তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি অনুষ্ঠান ২০ ডিসেম্বর
তারুণ্যের উচ্ছ্বাসের নিয়মিত আবৃত্তি অনুষ্ঠান ‘অরুণোদয়ের কাব্য’ ২০ ডিসেম্বর নগরের চেরাগীপাহাড়ের চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সন্ধ্যা সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হবে। এতে একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করবেন তারুণ্যের উচ্ছ্বাসের পরিচালনায় কর্মশালা সম্পন্ন করা ২২ জন নবীন আবৃত্তিশিল্পী। বিজ্ঞপ্তি।