এ ই ন গ রে - দূ র গ্রা মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি
নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি—বাকশিস চট্টগ্রাম জেলা শাখার নেতারা। সংগঠনের সভাপতি দবির উদ্দীন খান ও সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী সম্প্রতি এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, আগামী ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী ও দুর্বৃত্তরা সশস্ত্র হামলা চালিয়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে। এ ধরনের সহিংসতা স্বাধীনতার ৪২ বছরের ইতিহাসে নজিরবিহীন। এ উদ্বেগজনক পরিস্থিতিতে জনগণের সঙ্গে শিক্ষকসমাজও শঙ্কিত। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে নিয়োজিত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান নেতারা।