এ ই ন গ রে - দূ র গ্রা মে

‘গণতন্ত্র রক্ষার স্বার্থে নির্বাচনের বিকল্প নেই’
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গত ২৮ ডিসেম্বর আন্দরকিল্লার সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংসদ বেগম হাসিনা মান্নান, আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাশেদ মনোয়ার, মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, আতাউল হক, নূরুল আলম, আবুল কালাম আজাদ, আকম সামশুজ্জামানসহ বিভিন্ন উপজেলার নেতারা।
মোছলেম উদ্দিন আহমদ বলেন, সাংবিধানিক সংকট থেকে দেশকে রক্ষা ও গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের বিকল্প নেই। তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অগণতান্ত্রিক শক্তির উত্থান রুখে দেওয়ার লক্ষ্যে নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জন্য কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।

প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তি পরীক্ষা
মিরসরাইয়ে দুই হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তি পরীক্ষা গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। ওই দিন সকাল সাড়ে ১০টায় প্রথম থেকে পঞ্চম এবং বিকেল তিনটায় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
সংগঠনের সভাপতি মো. মঞ্জুরুল রায়হান জানান, মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়, সরকারহাট এন আর উচ্চবিদ্যালয়, জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও জোরারগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কলেজের অধ্যাপক জসীম উদ্দিন, মিরসরাইয়ের উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, আওয়ামী লীগ সভাপতি শেখ আতাউর রহমান, জোরারগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম, সাংবাদিক নুরুল আলম, মিরসরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী, কেন্দ্রসচিব কামরুল ইসলাম, সরকার এন আর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন, জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, সহকারী কেন্দ্রসচিব হোসাইন সবুজ।
—মিরসরাই প্রতিনিধি
সাদার্ন বিশ্ববিদ্যালয়ে প্রকল্প ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা
সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনাবিষয়ক এক কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সরওয়ার জাহান। প্রধান আলোচক ছিলেন এ কে খান গ্রুপের হোটেল ও রিসোর্ট বিভাগের নির্বাহী পরিচালক আতিক রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা এবং হোটেল ম্যানেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর আলী ইকরামুল হক।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক প্রকল্প ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের সমস্যা ও সম্ভাবনা, কর্মপদ্ধতি, অগ্রগতি ইত্যাদি বিষয় প্রশিক্ষণাথঅীদের সামনে তুলে ধরেন। এই কর্মশালায় ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। পরে ছাত্র-ছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি। বিজ্ঞপ্তি।
সাতকানিয়া পৌরসভা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
সাতকানিয়া পৌর কর্তৃপক্ষ আয়োজিত পৌরসভা বৃত্তি পরীক্ষা গত ২৫ ডিসেম্বর সকালে সাতকানিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ের তৃতীয় থেকে নবম শ্রেণীর ৪০১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নওয়াব মিয়া, উপজেলা রিসোর্স সেন্টারের কর্মকতা মো. গিয়াস উদ্দিন, পৌর কাউন্সিলর এ কে এম মোর্শেদ, নেসার উদ্দিন আহমদ চৌধুরী, শামসুল হক, আবদুল মালেক ও জান্নাত আরা। —সাতকানিয়া প্রতিনিধি

ইউনিভার্সেল গ্রামার বিদ্যালয়ে আনন্দ আয়োজন
নগরের চান্দগাঁও এলাকার ইউনিভার্সেল গ্রামার বিদ্যালয়ে বর্ষবিদায় ও নতুন বছরকে স্বাগত জানিয়ে গত ২৯ ডিসেম্বর আয়োজন করা হয় অনুষ্ঠানমালা। বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত আয়োজনে ছিল সংগীতানুষ্ঠান, আলোচনা সভা, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ শামীম আরা বেগম। প্রধান অতিথি ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর সহকারী সম্পাদক কামরুল হাসান । অতিথি ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর জ্যেষ্ঠ নির্বাহী মাসুদ বকুল, বিএএফ শাহীন কলেজের শিক্ষক শাহানাজ বেগম, দৃষ্টি চট্টগ্রামের সহ-সভাপতি বনকুসুম বড়ুয়া ও সদস্য কাজী আরফাত ।
প্রধান অতিথি বলেন, শ্রমিক, ছাত্র-জনতা সবাই হাতে হাত মিলিয়ে আজকের এই বাংলাদেশ গড়ে তুলছে। আজকের কান্ডারি এ খুদে শিক্ষার্থীরাই এগিয়ে নিয়ে যাবে দেশটাকে। আলোচনা সভা শেষে ২০১৩ শিক্ষাবর্ষের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের শীতবস্ত্র বিতরণ
খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রম কার্যক্রমের অংশ হিসেবে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে খাগড়াছড়ির প্রতাপপুরে শীতার্ত গরিব লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গত ২০ ডিসেম্বর অনুষ্ঠানের উদ্বোধন করেন রামকৃষ্ণ সেবাশ্রম, চট্টগ্রামের অধ্যক্ষ শক্তিনাথানন্দ মহারাজ। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, তাপস হোড়, দুলাল মজুমদার, অ্যাডভোকেট হেমন্ত ত্রিপুরা, ড. সুজিত দাস, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক রুবেল পাল প্রমুখ। পরে ১০০ জন নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম ক্লাবের নির্বাচন
চট্টগ্রাম ক্লাব লিমিটেডের নির্বাচনে (২০১৩-১৪) ডা. ওমর ফারুক ইউসুফ দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গত ২৬ ডিসেম্বর রাত আটটায় বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ ছাড়া দ্বিতীয়বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শোভন এম সাহাবুদ্দিন রাজ। নির্বাচিত সদস্যরা হলেন মো. শাহজাদা আলম, মো. সাঈদুল আনোয়ার, মন্জুরুল আলম, মন্জুরুল হক, ফজলে রাব্বি খান, সৈয়দ আহসানুল হক, এস এম সফিউল আজম, ডা. অলক নন্দী ও সালাউদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি।
ইয়ুথ ডেভেলপমেন্ট নেটওয়ার্কের শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (বিওয়াইডিএন) উদ্যোগে নোয়াখালী জেলার সূর্যনারায়ণ চর ইউনিয়নের প্রায় এক হাজার অভাবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সূর্যনারায়ণ চর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সম্পাদক মনজুর আহমেদ, সমাজসেবক রিপন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, বিওয়াইডিএনের সভাপতি কাজী মো. জহিরুল ইসলাম, উপদেষ্টা কাজী জামাল উদ্দিন ও রায়হান আহমদ। সমন্বয়ক ছিলেন হাবীবুল হাসান। বিজ্ঞপ্তি।
মমতার বার্ষিক সম্মিলনে বক্তারা

শিশুর সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন
শিশুর সঙ্গে বন্ধুসুলভ আচরণ তার মেধা ও মননশীলতা বাড়ায়। বেসরকারি সংস্থা মমতা পরিচালিত বস্তি ও কর্মক্ষেত্রে শিশুদের শারীরিক ও অবমাননাকর শাস্তি প্রতিরোধ প্রকল্পের (পিপিএইচপি) বার্ষিক সম্মিলনে এ কথা বলেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মোহাম্মদ মুসলিম।
২৫ ডিসেম্বর অনুষ্ঠিত এই সম্মিলনে অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর শাহানুর বেগম, মমতার উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সাবিহা নাহার বেগম, অরুণ কুমার সাহা, মমতার প্রেসিডেন্ট সাদ উল্লাহ চিশতি, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রধান নির্বাহী রফিক আহমেদ, ব্লাস্ট চট্টগ্রাম ইউনিটের সমন্বয়কারী রেজাউল করিম চৌধুরী, উপপ্রধান নির্বাহী মো. ফারুক প্রমুখ।
সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের সহায়তায় মমতা পরিচালিত এই প্রকল্পের বার্ষিক সম্মিলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ২০টি বস্তি, ২০টি কর্মক্ষেত্র ও ১০ শিশু বিকাশ কেন্দ্রের প্রায় ৩৫০ জন শিশু ও তাদের অভিভাবক। সম্মিলনে মমতার শিশু বিকাশ কেন্দ্র ও মমতা সংগীত বিদ্যালয়ের শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সব শেষে শিশু বিকাশ কেন্দ্রের বর্ষ সমাপনী পরীক্ষায় কৃতকার্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
রাউজানে আবদুল্লাহ হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা
রাউজানের ডাবুয়া হাছানখীল সমাজকল্যাণ সমিতি পরিচালিত আবদুল্লাহ হোসেন চৌধুরী স্মৃতি বৃত্তি পরীক্ষা স্থানীয় হাছানখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত পরীক্ষায় রাউজানের বিভিন্ন বিদ্যালয়ের চতুর্থ থেকে সপ্তম শ্রেণীর ১৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।
রাউজান বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি জালাল ফারুক, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, স্থানীয় সাংবাদিক মোরশেদ হোসেন চৌধুরী, জাহেদুল আলম, পরীক্ষা কমিটির চেয়ারম্যান আলী মাহবুব হোসেন প্রমুখ পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। পরীক্ষা শেষে মোট ৩৩ জনকে বৃত্তি দেওয়ার জন্য মনোনীত করা হয়। বিজ্ঞপ্তি।