এ ই ন গ রে - দূ র গ্রা মে
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিবাদ সভা

নির্বাচন-পরবর্তী সময়ে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের প্রতিবাদ সভা ১৫ জানুয়ারি নগরের নূর আহমদ সড়কের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য সচিব চন্দ্র গুপ্ত বড়ুয়া। বক্তব্য দেন সনত তালুকদার, পারিকা রানী বড়ুয়া, অমলেন্দু বড়ুয়া, সুপম বড়ুয়া, সুজিত বড়ুয়া, সমরেশ বড়ুয়া, সুভল বড়ুয়া, রঞ্জন বড়ুয়া প্রমুখ।
বক্তারা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারিভাবে পুনর্বাসনের দাবি জানান। বিজ্ঞপ্তি।
এপিএবি ফিল অটিস্টিক বিদ্যালয় উদ্বোধন আজ
হাটহাজারীর ফতেয়াবাদে এপিএবি ফিল অটিস্টিক রিহ্যাবিলিটেশন বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান আজ রোববার সকাল ১০টায় চৌধুরীহাটের এপিএবি সানরাইজিং উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান। বিজ্ঞপ্তি।
মাওলানা ডেভেলপমেন্ট কোম্পানির নতুন প্রকল্পের নির্মাণকাজ শুরু
নগরের পশ্চিম খুলশীতে অবস্থিত রেলওয়ে কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে ১১ জানুয়ারি আবাসন নির্মাণ প্রতিষ্ঠান মাওলানা ডেভেলপমেন্ট কোম্পানির (এমডিসি) নতুন আবাসন প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে। এমডিসি ক্যাসেলিনা নামের আট তলাবিশিষ্ট এই প্রকল্পের প্রতিটি তলায় তিনটি করে মোট ২০টি ফ্ল্যাট থাকবে।
প্রকল্পের কাজ শুরু উপলক্ষে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন এমডিসির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল কাদের জিলানী এবং প্রধান অপারেটিং কর্মকর্তা মুহাম্মদ আছরার। বিজ্ঞপ্তি।
খন্দকার মাহবুব হোসেনসহ বিএনপি নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল-সমাবেশ
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খোন্দকার মাহবুব হোসেন ও বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি সেলিনা রহমানসহ দলের নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারি ১৮-দলীয় আইনজীবী সংগ্রাম পরিষদ চট্টগ্রামের উদ্যোগে আদালত ভবন চত্বর থেকে মিছিলটি সোনালী ব্যাংক চত্বরে এসে শেষ হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ কবির চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট আবদুস ছাত্তার। আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক হায়দার মো. সোলায়মানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন শামসুল আলম, শাহাদাত হোসেন, কফিল উদ্দিন চৌধুরী, রফিক আহমদ, সিরাজুল ইসলাম চৌধুরী, ফৌজুল আমিন, আবদুর ছাত্তার সরোয়ার, নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ আইনজীবী।
বক্তারা খন্দকার মাহবুব হোসেনসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি জানান। বিজ্ঞপ্তি।

সাদার্ন বিশ্ববিদ্যালয়ের শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি শুরু
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ১২ জানুয়ারি এই কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সরওয়ার জাহান। এ সময় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক শরিফুজ্জামান, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান, রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানো সমাজের অবস্থাপন্ন সব মানুষের নৈতিক দায়িত্ব। যে যার অবস্থানে থেকে শীতার্তদের পাশের থাকার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে আবৃত্তি জোটের মানববন্ধন
রাজনীতির নামে যারাই সন্ত্রাস ও নৈরাজ্য করছে, তাদের দ্রুত বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। অতীতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার বিচার না হওয়ায় দেশে এ ধরনের নৈরাজ্য বেড়ে চলেছে।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সম্মিলিত আবৃত্তি জোটের মানববন্ধন ও সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, সাম্প্রদায়িকতা প্রতিরোধে প্রয়োজন কঠোর আইন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আইনের বাস্তবায়ন। সেই সাথে নানা সামাজিক উদ্যোগেরও প্রয়োজন রয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন জোটের ভারপ্রাপ্ত সভাপতি অঞ্চল চৌধুরী। জোটের সাধারণ সম্পাদক ফারুক তাহেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সেকান্দার খান চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিনবোধি ভিক্ষু, লকিতুউল্লাহ, নাট্যজন সাইফুল আলম চৌধুরী, উদীচীর সম্পাদক সুনীল ধর প্রমুখ।
—নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের সভা

কক্সবাজারের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি সদস্য ও বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত নীতিনির্ধারকদের সভা ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাস।
সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের কোষাধক্ষ চৌধুরী মনজুরুল হক, বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান, ট্রাস্টি উপদেষ্টা সাদাত জামান খান ও খুরশিদুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য এ এস এম সাইফুর রহমান, বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কারী মোহাম্মদ জসিম উদ্দিন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডেপুটি রেজিস্ট্রার আ ক ম ফজলুল হক পাশা। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক শ্যামল কান্তি বিশ্বাসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্বদ্যািলয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।
উরকিরচর আলোকিত সংঘের শিক্ষার্থী সংবর্ধনা ও মশারি বিতরণ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে রাউজানের উরকিরচর আলোকিত সংঘ নানা কর্মসূচি পালন করেছে। দুই দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল দুস্থদের মধ্যে মশারি বিতরণ, পিএসসি ও জেএসসি পরীক্ষার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মিলাদ মাহফিল।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আলাউদ্দিন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম।
বক্তব্য দেন আনজুমানে খোদ্দামুল মোসলেমিন মোসাফ্ফা ইউএই শাখার সভাপতি এম এ সবুর, শাহজাদা সৈয়দ হোসেন কামাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আনোয়ার আজম, নোয়াপাড়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।
রাঙ্গুনিয়ার বিনা মূল্যে চিকিৎসা শিবির
রাঙ্গুনিয়ার রাহাতিয়া নূরিয়া নক্সবন্দিয়া দরবার শরিফে পবিত্র মিলাদুন্নবী (স.) উপলক্ষে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসা শিবির ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
আন্জুমান-এ-এহ্ইয়ায়ে সুন্নাহ্ বাংলাদেশের উদ্যোগে চিকিৎসা শিবির উদ্বোধন করেন মাওলানা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী আশ্রাফী। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া নূরুল উলুম ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম আল কাদেরী, মাওলানা নেজাম উদ্দীন নঈমী প্রমুখ।
এতে প্রধান চিকিৎসক ছিলেন মেজবাহ উদ্দীন শওকত। অনুষ্ঠানে ১৭০ জন রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া, ১২০ জনকে বিনামূল্যে খৎনা করা হয়।
—রাঙ্গুনিয়া সংবাদদাতা
রাঙ্গুনিয়ায় নূর মোহাম্মদ স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের নারিশ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে নূর মোহাম্মদ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
১২ জানুয়ারি হাজি নূর মোহাম্মদ স্মৃতি খেলোয়াড় কল্যান সমিতির আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবু জাফর। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. জসিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সরফভাটা ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি, আব্বাস আলী, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক মো. নূরুল হোসেন, নূরুল হুদা, আবু তাহের, খোরশেদ আলম প্রমুখ।
লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে ১৫ টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় রাজাপাড়া ক্রিকেট একাদশ ও নারিশ্চা জুনিয়র একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় রাজাপাড়া ক্রিকেট একাদশ সাত রানে জয়ী হয়। আগামী ২১ ফ্রেব্রুয়ারি টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। — রাঙ্গুনিয়া সংবাদদাতা
পটিয়ায় ইয়েস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন
পশ্চিম পটিয়ার কৈয়গ্রামের সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ইয়েস (দি ইলএক্লাব কার্যালয়ে ্ভ্র এনলাইটেন্ড সোসাইটি) ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গত ২৭ ডিসেম্বর ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে গোপন ভোটে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ এরশাদুল হক। পরে কণ্ঠ ভোটে রিজুয়ানুল হক সহসভাপতি, তারেক হোসেন সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইসহাক সাংগঠনিক সম্পাদক, ফয়েজ করিম অর্থ সম্পাদক, নজরুল ইসলাম প্রচার সম্পাদক ও আরিফুল ইসলাম দপ্তর সম্পাদক নির্বাচিত হন। —পটিয়া প্রতিনিধি
আনোয়ারা কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল
আনোয়ারা-কর্ণফুলী আসনের সাংসদ সাইফুজ্জামান চৌধুরী সরকারের ভূমি প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আনোয়ারা বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ। গত বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি মো. আবছার। প্রধান অতিথি ছিলেন কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম। বক্তব্য দেন কলেজ ছাত্রলীগ নেতা কফিল উদ্দিন, মঈন উদ্দিন চৌধুরী, মোস্তফিজুর রহমান, হাবিবুল্লাহ, মো. এরশাদ, মঈন উদ্দিন, রিপন উদ্দিন, মো. ফারুক, মো. জাহেদ, আনিছুর রহমান, তারেক আজিজ, আরিফ উদ্দিন, রিটন নাথ, আলী আজগর প্রমুখ।
সমাবেশ শেষে আনন্দ মিছিল আনোয়ারা কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। —আনোয়ারা প্রতিনিধি
জুনিয়র চেম্বারের কার্যনির্বাহী কমিটি গঠিত
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী এক বছরের জন্য মো. রাইসুল উদ্দিনকে সভাপতি ও মাশফিক আহমেদকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠিত হয়।
এ ছাড়া, হাসনাত আবু ওবায়দা নির্বাহী সহসভাপতি, জসিম আহমেদ ও শিহাব মালেক সহসভাপতি, মো. গিয়াস উদ্দিন কোষাধ্যক্ষ এবং নাশিদ আল রশিদ, শফিউল আলম ও মারজানুর রহমান পরিচালক মনোনীত হয়েছেন। বিজ্ঞপ্তি।

ইয়াং ডেভেলপারস ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়াং ডেভেলপারস ফোরামের উদ্যোগে ১৫ জানুয়ারি নগরের বায়েজিদ থানার অন্তর্গত চৌধুরী নগর এলাকায় শীতার্ত মানুষজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে সহায়তা করে ইয়ুথস ভয়েস।
এই সময়ে প্রায় ৩৫০ জন শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলি আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির। অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন ইয়াং ডেভেলপারস ফোরামের সভাপতি আমজাদ হোসেন। বিজ্ঞপ্তি।
সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদে এশিয়ান মানবাধিকার মিশনের সভা
নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে এশিয়ান মানবাধিকার মিশনের নেতৃবৃন্দ। ১৩ জানুয়ারি সন্ধ্যা সাতট