এ ই ন গ রে - দূ র গ্রা মে
চট্টগ্রাম লেডিস ক্লাবের সভা
চট্টগ্রাম লেডিস ক্লাবের সভা ১৬ জানুয়ারি ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী জিনাত আজম। সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এ ছাড়া সভায় কেক কেটে সাহিত্যিক ফাহিমদা আমিনের ৭৭তম জন্মদিন উদ্যাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক খালেদা আউয়াল, পারভিন জালাল, বোরহানা কবির, পারভিন চৌধুরী, গুলনাহার শহীদ প্রমুখ।
হিসাববিজ্ঞান সমিতির সভা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান সমিতির সভা ১৮ জানুয়ারি পাঁচলাইশের সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক সুলতান আহমেদ। বক্তব্য দেন সম্পাদক মোক্তার আহমদ, অমৃত লাল দে, গণপতি ভৌমিক, মিজানুর রহমান, তপন কান্তি দাশ, মো. শাহজাহান, মো. জসীমউদ্দিন, ফখরুদ্দিন, মো. বেলাল প্রমুখ।
সভায় পারিবারিক পুনর্মিলনী অনুষ্ঠান উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।
যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে অগ্নিদুর্গত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ
যুব রেড ক্রিসেন্ট, সরকারি কমার্স কলেজ ইউনিট ১৮ জানুয়ারি পাথরঘাটা সিএনবি কলোনির অগ্নিদুর্গত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, উপাধ্যক্ষ মো. আইয়ুব ভূঁইয়া, কলেজের অধ্যাপক মো. কামাল হোসাইন, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাংগঠনিক উপপ্রধান রাজীব দে, রক্ত বিভাগের প্রধান জিয়াউল কবির, মুক্তদল সদস্য পৃথ্বিরাজ প্রমুখ।
সংগঠনের সদস্যরা ২২০টি অগ্নিদুর্গত পরিবারের সদস্যদের মাঝে ৭০ বস্তা শীতবস্ত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি।
নারীর ক্ষমতায়ন বিষয়ে মহিলা পরিষদের আলোচনা সভা
বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে আলোচনা সভা ১৭ জানুয়ারি বিকেল চারটায় দোস্তবিল্ডিং জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি লতিফা কবির।
বক্তব্য দেন জেলা কমিটির আন্দোলন সম্পাদক জেচিন্তা ডায়েস, শিক্ষক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, সুগতা বড়ুয়া, শেলী দে, সুলেখা পাল, পূর্বা দাশ, স্বাতী পাল ও মৃণালিনী চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্বে ছিলেন শিরিন আক্তার।
সভায় বক্তারা বলেন, নারীদের শিক্ষা ও আর্থিক সচ্ছলতা বাড়াতে শক্তিশালী নারী আন্দোলন ও সংগঠন গড়ে তুলতে হবে। বিজ্ঞপ্তি।
ফটিকছড়ি সমপ্রযুগ পাঠাগারের সভা
ফটিকছড়ির ঐতিহ্যবাহী সংগঠন সমপ্রযুগ (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগারের উদ্যোগে সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ নুরুল আলমের সংবর্ধনা ১৭ জানুয়ারি আজাদী বাজারের সমপ্রযুগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহিদুল ইসলাম। বক্তব্য দেন মো. শাহজাহান চৌধুরী, ডা. খোরশেদুল আলম, মেজবাহ উদ্দিন আহমদ, আবদুস ছালাম, শফিউল আজম চৌধুরী, এসএম বশির, এম আইয়ুব আলী, ডা. দিদারুল আলম, শাহাবুদ্দিন, রিয়াদ উদ্দিন, চৌধুরী রায়হান মাহমুদ, লোকমান হাকিম, সাইফুদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।
ফেনীতে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ
ফেনীতে এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড পাঁচগাছিয়া বাজার শাখার উদ্যোগে ১৬ জানুয়ারি ব্যাংক ভবনের সামনে ২০০ দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় শাখা ব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন, স্থানীয় পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, স্থানীয় ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন এনসিসি ব্যাংক ছাগলনাইয়া শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুর আহম্মদ মজুমদার, উপজেলা নির্বাহী কাজী শহীদুল ইসলাম, ব্যাংকের শাখা ব্যবস্থাপক সফিউদ্দিন আহম্মদ প্রমুখ। —নিজস্ব প্রতিবেদক, ফেনী
সৈয়দ নুরুল বখতেয়ার শাহের খোশরোজ সম্পন্ন
শাহ সুফি সৈয়দ নুরুল বখতেয়ার শাহ মাইজভান্ডারির খোশরোজ ১৬ জানুয়ারি ফটিকছড়ির বক্তপুর ভান্ডার শরিফে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, খতমে গাউসিয়া, খাজেগান, আলোচনা সভা, মিলাদ মাহফিল, মাইজভান্ডারি ছেমা ও কাওয়ালি মাহফিল।
বক্তপুর ভান্ডার শরিফ পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ জাবের সরোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বক্তপুর ভান্ডার শরিফের শাহজাদা সৈয়দ নুরুল আতাহার। বিশেষ অতিথি মাওলানা আবুল কালাম আজাদ। সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন মাওলানা ইকবাল ইউসুফ, কাজী মুহাম্মদ ইউসুফ, লোকমান ফকির, অধ্যাপক বদরুন্নেছা, আবু ছালেহ, সৈয়দ শাহজাহান, আমান উল্লাহ, সৈয়দ মোহাম্মদ কাইয়ুম, এসএম আবদুল ফয়েজ, ইকবালুর রহমান, শেখ জাহাঙ্গীর হোসাইন, মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন, নুর খালেদ প্রমুখ। এরপর মাইজভান্ডারি ছেমা ও কাওয়ালি পরিবেশন করেন মরমিশিল্পী মো. নাসিরউদ্দিন।বিজ্ঞপ্তি।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রসমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ছাত্রফ্রন্ট নগর শাখার সভাপতি আল কাদেরীর সভাপতিত্বে এই সমাবেশে বক্তব্য দেন বাসদ চট্টগ্রাম জেলার সমন্বয়কারী মহিউদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) চিকিৎসাবিজ্ঞান অনুষদের শিক্ষক আসিফ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব নন্দী, ছাত্রফ্রন্ট নেতা মো. রায়হান ও কার্তিক নাথ।
সমাবেশ সঞ্চালনা করেন পার্থ নন্দী। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশের বড় দুই দলের রাষ্ট্রক্ষমতা দখলের লড়াইয়ের বলি হচ্ছে শত শত মানুষ। স্বাধীনতার পর থেকে শাসক শ্রেণী মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে দেশ পরিচালনা করায় মুষ্টিমেয় মানুষের হাতে দেশের বেশির ভাগ সম্পদ কুক্ষিগত হয়েছে। সমাবেশ শেষে ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।
জাতীয় অধ্যাপক নুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) প্রতিষ্ঠাতা উপাচার্য জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলামের প্রথম মুত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সকালে ইউএসটিসি ভবনসংলগ্ন প্রয়াতের কবর জিয়ারত, খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন হূদেরাগ বিশেষজ্ঞ হাসিনা বানু, ইউএসটিসির উপ-উপাচার্য নুরুল আবছার, জনসেবা ফাউন্ডেশনের সদস্যসচিব ডা. নীনা ইসলাম, বিবিএমএইচ এর মহাপরিচালক মো. শওকত আলী, ইউএসটিসির রেজিস্ট্রার সামস উদ দোহা, ডা. কাজী রফিকুল হক. মাহমুদুল হক চৌধুরী, এস এম মোস্তফা কামাল, ফয়েজ আহমদ খান, আব্দুল ওয়াহিদ আল মামুন, বদিউল আলম, কিশোর মজুমদার প্রমুখ। বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, দেশি-বিদেশি শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
অগ্নিদুর্গত ও শীতার্তদের পাশে আল-আমিন হাসপাতাল কর্তৃপক্ষ
নগরের এ কে খান মোড় এলাকার আল-আমিন হাসপাতাল লিমিটেডের পক্ষ থেকে সম্প্রতি অগ্নিদুর্গত ও শীতার্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
হাসপাতালের কর্মকর্তারা ২২ জানুয়ারি নগরের ফিরোজ শাহ কলোনি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়িঘর পরিদর্শন করে ত্রাণসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ চৌধুরী, চিকিৎসাসেবা পরিচালক মেসবাহ উদ্দীন আহমেদ চৌধুরী, পরিচালক হাশেম আলী মিয়া প্রমুখ। এ ছাড়া কে এ কে খান মোড় এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে জালালাবাদ ওয়ার্ডে শীতার্ত মানুষের মধ্যে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী আকবর। এতে প্রধান অতিথি ছিলেন স্মাইল ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দা কাশপিয়া নাহরিন। প্রধান বক্তা ছিলেন সমাজসেবক আবুল কাসেম। বক্তব্য দেন সৈয়দ আবু আজম, মো. নাসের, মো. আনোয়ার, মো. বাদশা মিয়া, মো. নাসির, মো. আব্দুর রহমান, সাইফুদ্দীন সাইফ, মো. কফিল উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।
রাঙ্গুনিয়ায় হাম-রুবেলা টিকাদানে উদ্বুদ্ধকরণ সভা
২১তম জাতীয় টিকা দিবস ও হাম-রুবেলা টিকাদানে উদ্বুদ্ধকরণ সভা ২১ জানুয়ারি রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তৈয়ব। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম মজুমদার।
বক্তব্য দেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা মোজাহেরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক প্রমতোষ বড়ুয়া প্রমুখ। ২৫ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়ার ব্যাপারে সভায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবহিত করা হয়। এতে মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।
—রাঙ্গুনিয়া সংবাদদাতা
মুক্তিযোদ্ধার সন্তানদের ভারত সরকারের বৃত্তি
ভারত সরকার চট্টগ্রামের মুক্তিযোদ্ধাদের ১৪৮ সন্তানকে শিক্ষাবৃত্তি দিয়েছে। গত শুক্রবার সকালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেওয়া হয়।
চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এ দেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই। কেউ চাইলেও ষড়যন্ত্র করে দেশকে পিছিয়ে নিতে পারবে না।
সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ ঘোষ বলেন, মুক্তিযোদ্ধারা দেশের কৃতী সন্তান। তাঁদের সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার মাধ্যমে তাঁদের সম্মান জানানো হলো।
চট্টগ্রাম বিভাগের বৃত্তিপ্রাপ্ত ১৪৮ জন মুক্তিযোদ্ধার সন্তানের মধ্যে স্নাতক পর্যায়ে ৬৭ জনের প্রত্যেককে প্রতিবছর ২৪ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের প্রত্যেককে ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
এ বছর চট্টগ্রামসহ সারা দেশে এক হাজার ৩৬৪ জনকে এ বৃত্তি দেওয়া হচ্ছে। -নিজস্ব প্রতিবেদক