এ ই ন গ রে - দূ র গ্রা মে
৮ ফেব্রুয়ারি লংমার্চ সফল করার লক্ষ্যে সভা
সাম্প্রদায়িক সম্প্রীতি সমন্বয় পরিষদের উদ্যোগে ৮ ফেব্রুয়ারির সাতকানিয়া অভিমুখী লংমার্চ সফল করার লক্ষ্যে মুক্তিযোদ্ধা স্কোয়াডের সমাবেশ ২৮ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘এই লংমার্চ অসাম্প্রদায়িক চেতনার অগ্নিমশাল। আমরা জাতিকে বুঝিয়ে দিতে চাই এ দেশ বাঙালির। জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে আমাদের এই পরিচয়কে ঊর্ধ্বে তুলে ধরতে হবে।’
সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, যাঁরা এ দেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের অস্তিত্ব মুছে ফেলতে হবে।
মুক্তিযোদ্ধা স্কোয়াডের আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বদিউল আলম, আহমেদুর রহমান সিদ্দিকী, আলী আহমদ, দেবাশিষ গুহ, মোজাফফর আহমেদ, অমল মিত্র, সাহাব উদ্দিন, শহীদুল হক চৌধুরী, আবুল কাশেম চিশতি, চন্দন ধর, নুরুল আলম, কামাল উদ্দিন, আশরাফুল আলম, রশিদ সিদ্দিকী আলম, ললিত কুমার দত্ত, আবদুর রাজ্জাক, মোহাম্মদ খোরশেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।
রাউজানের ডাবুয়ায় শীতবস্ত্র বিতরণ
সামাজিক উন্নয়ন সংগঠন অ্যাডভান্স মেডিকেল সার্ভিস অ্যান্ড সোসাইটি (এএমএসএস) ও রাউজান ক্লাবের উদ্যোগে ২৪ জানুয়ারি ডাবুয়া উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দুস্থ ও গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাউজান ক্লাবের পক্ষে ডা. ওমর ফারুক, গোলাম মোহাম্মদ, রিয়াজুল ইসলাম, আবদুর রহিম, রিদুয়ান চৌধুরী, নাছির উদ্দিন, মো. শাহজাহান আলী, এএমএসএসের পক্ষে সেলিম উদ্দীন, সুজন সেন, প্রিয়তোষ চৌধুরী, শিমুল দে, আসাদ রসুল চৌধুরী, মো. সোহেল প্রমুখ। বিজ্ঞপ্তি।
হাফেজ বাদশা মিঞা স্মৃতিবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ
হাফেজ বাদশা মিঞা স্মৃতিবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৪ জানুয়ারি রাউজান ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এমদাদুল ইসলাম নূরানি কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম শরীফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ড. রণজিৎ কুমার ধর।
রাউজান ক্লাবের সভাপতি মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আবুল হাসান, অধ্যাপক মুহাম্মদ মাসুম চৌধুরী, অ্যাডভোকেট শাখাওয়াত হোসাইন চৌধুরী, মাওলানা নুরুল আলম সিদ্দিকী, মুহাম্মদ মহসীন চৌধুরী, আবদুল ওয়াহেদ চৌধুরী, গোলাম মোহাম্মদ প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন হাফেজ বাদশা মিঞা স্মৃতিবৃত্তি পরীক্ষা উদ্যাপন পরিষদের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ নাছির উদ্দীন।
আলোচনা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি ও অভিজ্ঞানপত্র তুলে দেন।
খেলাঘর মহানগর কমিটির বর্ধিত সভা
খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির বর্ধিত সভা ২৬ জানুয়ারি সংগঠনের সভাপতি অধ্যাপক গাজি সালেহ উদ্দিনের সভাপতিত্বে সদরঘাটের স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সম্প্রতি দেশব্যাপী সামপ্রদায়িক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
কমিটির সাধারণ সম্পাদক রোজি সেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন রথীন সেন, তারেক সোলেমান, বিশ্বজিৎ বসু, এ এস এম জাহিদ, কল্লোল দাশ, তারেক ইফতেখার, মো. ইকবাল হোসেন, ইসরাত সুলতানা, জনার্ধন বণিক, শফিউল আজম, প্রদীপ সিংহ, রাকিবুল আলম প্রমুখ।
সভায় আগামী ৭ ফেব্রুয়ারি প্রেসক্লাব মিলনায়তনে ‘আগামী প্রজন্মের জন্য কী ধরনের বাংলাদেশ চাই’ শীর্ষক আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।
বাংলাদেশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের যাত্রা শুরু
নগরের জিইসি মোড় এলাকায় গত শনিবার থেকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর গ্যালারিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ হাসিনা জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সহসভাপতি মঞ্জুর-উল-আলম চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর।
সেগুফতা হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজমা ইয়াসমিন। বিজ্ঞপ্তি।
সেবার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামের আগ্রাবাদের সেবামূলক সংগঠন সেবার উদ্যোগে ১৫ জানুয়ারি বান্দরবানের ভাগ্যকূল পাহাড় এলাকার বাসিন্দাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পিন্টু মজুমদার। এই উপলক্ষে আয়োজিত সভা সঞ্চালন করেন মো. আবুল হাসান। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের কাউন্সিলর দুদু মিয়া, সংগঠনের অর্থ সম্পাদক মো. মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, দপ্তর সম্পাদক মাসুদ আরমান প্রমুখ। বিজ্ঞপ্তি।
শব্দনোঙরের উচ্চারণ প্রতিযোগিতা ৭ ফেব্রুয়ারি
শিক্ষার্থীদের মাঝে বাংলা প্রমিত উচ্চারণের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সুন্দর কথা বলা ও উচ্চারণ প্রতিযোগিতার আয়োজন করেছে শব্দনোঙর আবৃত্তি সংগঠন। ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় মোমিন রোডে অবস্থিত কদম মোবারক বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় দুটি বিভাগে নগরের বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
ফরম সংগ্রহ করা যাবে নন্দন, বাতিঘর, কারেন্ট বুক সেন্টার, শফির দোকান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মউর দোকান, শিশু একাডেমী ও ফকিরহাট রোডের ছাত্রবন্ধু লাইব্রেরি থেকে। প্রতিযোগিতার দিন সকাল ১০টার মধ্যে ফরম জমা দিয়েও নাম অন্তর্ভুক্ত করা যাবে। বিস্তারিত ফোনে (০১৭৪৬২১৪৭৮০ ও ০১৭১৬১৭৭৯০৫) জানা যাবে। বিজ্ঞপ্তি।
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের পরিচিতি সভা
সাদার্ন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের স্প্রিং সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের পরিচিতি সভা ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক আলী আশরাফ। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক শরীফুজ্জামান, পুরকৌশল বিভাগের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক ও রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এই বিভাগে ভর্তি হয়ে তোমরা এক কঠিন চ্যালেঞ্জ হাতে নিয়েছ। আর এই চ্যালেঞ্জে জয়ী হওয়ার জন্য সবাইকে নিজের পাঠ্যবইয়ের বাইরেও অন্য বিষয়েও জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে।’ বিজ্ঞপ্তি।
সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে ঝাউতলা সমাজকল্যাণ পরিষদের মিছিল
নগরের ঝাউতলা এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মিছিল করেছে ঝাউতলা সমাজকল্যাণ পরিষদ। মিছিল শেষে সংগঠনের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মোহাম্মদ এমদাদ হোসেন, আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সরোয়ার আহমদ চৌধুরী।
সভায় বক্তারা সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে রেলওয়ে এলাকার বাসিন্দাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
ইসলামিক ফ্রন্টের মানববন্ধন
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মানববন্ধনের আয়োজন করেছে। ১৯ জানুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ জয়নুল আবেদীন। সংগঠনের সভাপতি মোহাম্মদ রফিকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ফরিদ উদ্দিন, যুগ্ম মহাসচিব কাজী জসিম উদ্দিন, অধ্যক্ষ কাজী আনোয়ারুল ইসলাম খান, স ম হামেদ হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ইসলাম ধর্মে একই রাষ্ট্রে বসবাসকারী ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষ রাষ্ট্রের নাগরিক। সবারই সমান নাগরিক ও মানবিক অধিকার রয়েছে। তাই রাষ্ট্রকেই সেই অধিকার নিশ্চিত করতে হবে।
তিনি নাশকতার মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্তকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান। বিজ্ঞপ্তি।
অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার ঘোষণা
চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘অধ্যাপক মোহাম্মদ খালেদ শিশুসাহিত্য পুরস্কার’ ২০১৩ ঘোষণা করা হয়েছে। গত ২৫ জানুয়ারি একাডেমির পরিচালনা পরিষদের সভায় এ পুরস্কার ঘোষণা করা হয়। প্রথমবারের মতো এ পুরস্কার পেলেন গদ্য বিভাগে যুদ্ধদিনের গল্প গ্রন্থের জন্য শিবুকান্তি দাশ এবং পদ্য বিভাগে যৌথভাবে মাঠের ছবি ঘাটের ছবি গ্রন্থের জন্য হাসনাত আমজাদ ও কিশোর ও মেঘবালিকা গ্রন্থের জন্য ইসমাইল জসীম। পুরস্কার হিসেবে নগদ ১০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকার তোপখানা সড়কে অবস্থিত চট্টগ্রাম সমিতির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে। বিজ্ঞপ্তি।
পরিবার পরিকল্পনা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নতুন ভবনে যাচ্ছে পরিবার পরিকল্পনা কার্যালয়। নগরের আগ্রাবাদে বিভাগীয়, জেলা ও থানা পরিবার পরিকল্পনা কার্যালয় নির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজ উদ্দিন ২৪ জানুয়ারি এ ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।
পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় পরিচালক যুগ্ম সচিব কাজী মো. শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদুল কবির, বিএমএ চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক আলাউদ্দিন মজুমদার।
বক্তারা বলেন, বর্তমান সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে মা ও শিশুমৃত্যুর হার কমিয়ে আনা সম্ভব হয়েছে। এ অঞ্চলে অবকাঠামোগত উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর। এতে মা ও শিশুস্বাস্থ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড রিসার্চের পরিচালক আবু তৈয়ব, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শেখ রুকুনুদ্দীন আহমদ, সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।
গোরকঘাটা উচ্চবিদ্যালয়ের যাত্রা শুরু
মহেশখালী উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গোরকঘাটা উচ্চবিদ্যালয়। গত শনিবার বিদ্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরী।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এ এফ এম আলাউদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের, পৌর মেয়র মকছুদ মিয়া, গোরকঘাটা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ শামসুল ইসলাম, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন প্রমুখ। —মহেশখালী প্রতিনিধি
রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান
রেলওয়ে পাবলিক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৩ জানুয়ারি পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের পূর্ব অঞ্চলের মহাব্যবস্থাপক মকবুল আহমদ। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক সাখাওয়াত হোসাইন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্ব) মো. বেলাল উদ্দিন ও বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আফজল হোসেন, জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, রিজিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা শাহানা ইসলাম ও জেসমিন আলম। বিজ্ঞপ্তি।