এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া প্রতিযোগিতা
বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রাম মহানগরী শাখার উদ্যোগে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বই পড়া প্রতিযোগিতা আগামী ১১ ফেব্রুয়ারি শুরু হবে। প্রত্যেক প্রতিযোগী প্রতি মঙ্গলবার একটি করে বই বাসায় নিয়ে পড়ার সুযোগ পাবে। ১২টি বই পঠন শেষে একটি সংক্ষিপ্ত মূল্যায়ন পর্ব অনুষ্ঠিত হবে। এতে একাদশ থেকে স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ৯ অথবা ১০ ফেব্রুয়ারি বিকেল তিনটা থেকে পাঁচটার মধ্যে ২০ টাকা রেজিস্ট্রেশন ফি ও ৮০ টাকা জামানত (ফেরতযোগ্য) সহ জামালখানস্থ চিটাগাং মেট্রোপলিটন কমার্স কলেজে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিস্তারিত ০১৯১৩০২০৭৪৩ নম্বর ফোনে জানা যাবে। বিজ্ঞপ্তি।

তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় পরিচিতি সভা
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) চট্টগ্রাম শাখার ব্যবস্থাপনায় মাদ্রাসা এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষক ও পরিচালনা কমিটির পরিচিতি সভা ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বদিউল আলম রিজভীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এফপিএবি চট্টগ্রাম শাখার প্রাক্তন সাধারণ সম্পাদক নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, এফপিএবি চট্টগ্রাম শাখার জেলা কর্মকর্তা মো. ওহিদুজ্জামান।
অনুষ্ঠানে ‘ইসলামের আলোকে পরিকল্পিত পরিবার গঠন’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন অধ্যক্ষ বদিউল আলম রিজভী। মুক্ত আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ মো. আবুল কালাম আমিরী, মো. আবুল হাসনাত, ছগির আহাম্মদ, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ ইউছুপ তৈয়বি, মো. জালাল উদ্দিন ফারুকী, মো. জহির উদ্দিন, জসিম উদ্দিন, মোহাম্মদ ইকবাল, আলতাফ ফিরোজ মণ্ডল প্রমুখ। বিজ্ঞপ্তি।

শিক্ষকদের জন্য বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ
শিক্ষকদের জন্য বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করেছে ইনোভেটিভ মাল্টিমিডিয়া। মাসব্যাপী এ প্রশিক্ষণে অপারেটিং সিস্টেম, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভারত ও জাপানে প্রশিক্ষণপ্রাপ্ত আইটি বিশেষজ্ঞের সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ পরিচালিত হবে। অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষকদের ৮ ফেব্রুয়ারির মধ্যে ইনোভেটিভ মাল্টিমিডিয়া, আলহাকিম প্লাজা, ১৪ পাঁচলাইশ, চট্টগ্রাম অথবা ০১৯৭৫৭০৬০৫০ নম্বরে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে । বিজ্ঞপ্তি।

যমুনা অয়েল কোম্পানির বার্ষিক সাধারণ সভা
যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৩৮তম বার্ষিক সাধারণ সভা গত ২৫ জানুয়ারি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. ইউনুসুর
রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. আলাউদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ) অতিরিক্ত সচিব মমতাজ আলা শাকুর আহমেদ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. সেফাউল আলম, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলীম উদ্দিন আহমদ, পরিচালক খ ম হাসান কবির এবং শেয়ারহোল্ডার পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া। সভা পরিচালনায় সহায়তা করেন কোম্পানির সচিব মো. নাজমুল হক।
সভায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের প্রতিনিধি ও শেয়ারহোল্ডার হিসেবে উপস্থিত ছিলেন এস এম রেজওয়ান হোসেন, মুহাম্মদ নুরুল আলম, মো. মোছলেহ উদ্দিন, দীপক চক্রবর্তী, মো. গিয়াসউদ্দিন আনসারী, মুস্তফা কুদরুত-ই-ইলাহী, মো. আবু হানিফ, এ টি এম সেলিম, মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
সভায় ঘোষণা করা হয়, ২০১২-২০১৩ অর্থবছরে কোম্পানির আয়কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৯৯ কোটি টাকা। বিজ্ঞপ্তি।

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সভায় বক্তব্য দেন উপাচার্য  সরোজ কান্তি সিংহ হাজারী
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সভায় বক্তব্য দেন উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের পরিচিতি সভা
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি-জুন সেশনে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা গত ৩০ জানুয়ারি নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী অধ্যাপক রাজিব কান্তি দাশ। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সরোজ কান্তি সিংহ হাজারী।
বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নুরুল হুদা সিকদার, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার, আইন বিভাগের সমন্বয়ক আবু নোমান, ব্যবসা অনুষদের সমন্বয়ক রনজিত কুমার দে, একই অনুষদের অধ্যাপক শান্তিরঞ্জন দাশ, পরীক্ষা নিয়ন্ত্রক মঈন উদ্দীন চৌধুরী, ট্রেজারার রনজিত কুমার ধর প্রমুখ। বিজ্ঞপ্তি।

মুহাম্মদ ইয়াকুবের স্মরণসভা অনুষ্ঠিত
বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএইচএমএ) চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে হোমিও চিকিৎসক মুহাম্মদ ইয়াকুবের স্মরণ সভা ও দোয়া মাহফিল সংগঠনের সভাপতি আমির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নগরের একটি মিলনায়তনে সভায় বক্তব্য দেন হোমিও চেতনা পত্রিকার প্রধান সম্পাদক আবদুল করিম, বিএইচএমএর প্রতিষ্ঠাতা সহসভাপতি আনোয়ারুল হাসান, অধ্যাপিকা খোদেজা খুরশিদ, ডা. জাকির হোসেন সিটি করপোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ দুলাল কান্তি চৌধুরী, পার্বত্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ কে এম তোফায়েল আহম্মদ, ডা. নঈম কাদের, চন্দন দত্ত, শেখ সাব্বির উদ্দীন, রুপম রুদ্র, শরিফুল কবির, আ ম ম নুরুল হক প্রমুখ। পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন প্রয়াতের বড় সন্তান ডা. আ ন ম বদর উদ্দিন। বিজ্ঞপ্তি।

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যাঁরা বিতর্ক করেন, তাঁদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে। তার পরও একটি চক্র গণমাধ্যমের মুখোশ পরে মিথ্যাচার ও রাষ্ট্রদ্রোহী সংবাদ পরিবেশন করছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক নষ্ট করার চক্রান্ত করছে। সরকার সেসব ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।
গত ৩১ জানুয়ারি কক্সবাজার সাংবাদিক সংসদের (সিএসএস) উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ সংবাদকর্মীকে সনদ প্রদান করেন।
সংগঠনের সভাপতি আজাদ মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।
গত ২৯ জানুয়ারি সকাল নয়টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করা হয়।
সিএসএসের সাধারণ সম্পাদক আহসান সুমন বলেন, সংবাদ পরিবেশকদের গুণগত মানের উন্নয়ন, সংবাদকর্মীদের দায়িত্ববোধ ও জনসেবার মনোভাব সৃষ্টিতে উৎসাহিত করে কর্মদক্ষতা বাড়ানোর লক্ষ্যেই দ্বিতীয় বারের মতো এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

এলোহার অ্যাবাকাস ও মানসাঙ্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
এলোহা চট্টগ্রাম কেন্দ্রের আয়োজনে দ্বিতীয় আঞ্চলিক অ্যাবাকাস ও মানসাঙ্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৩ ফেব্রুয়ারি থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে সম্পন্ন হয়। প্রতিযোগিতার আটটি স্তরে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।
এ ছাড়া প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীদের ১৪ ফেব্রুয়ারি ঢাকার মীরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় জাতীয় অ্যাবাকাস ও মানসাঙ্ক প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়।
এলোহার পরিচালক আসাদুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কামরুন মালেক। প্রধান আলোচক ছিলেন এলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আলী হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আরএসআরএমের চেয়ারম্যান এম রহমান, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল ও ডা. ফারহানা আহমেদ।
আলোচনা পর্ব ও পুরস্কার বিতরণ শেষে বৃন্দ আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করেন এলোহা ও সোনার তরী-ফুলকির খুদে শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।

শাহ আমানত হজ কাফেলার হাজি পুনর্মিলনী
শাহ আমানত হজ কাফেলার উদ্যোগে হাজি পুনর্মিলনী ও ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল ১ ফেব্রুয়ারি নগরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাফেলার চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ছালেহ জহুর ওয়াজেদী। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মুহাম্মদ ইয়াছিন।
আরও বক্তব্য দেন মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ সাইফুদ্দিন, মাওলানা কাজী ছাদেকুর রহমান হাশেমী, মাওলানা শিব্বির আহমদ ওসমানী, এটিএম শাহজালাল, মুহাম্মদ মাইনুদ্দীন, মুহাম্মদ আবুল মান্নান, মুহাম্মদ আরিফুর রহমান, আবু মাসুদ মুহাম্মদ খোরশিদ আলম প্রমুখ। মাহফিলে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।

রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিদায় সংবর্ধনা
রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক মাহফিল ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ ফেব্রুয়ারি সকালে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক আবসার মাহফুজ। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম রফিক। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মো. বদরুল হাসান, শিল্পপতি সাইফউল্লাহ মানসূর, নাহিদা সুলতানা ও আলমগীর কবির।
বক্তারা আলোকিত মানুষ হওয়ার জন্য শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগিয়ে তোলার ওপর জোর দেন। বিজ্ঞপ্তি।

সুবসতি সৈয়দ সেন্টার দোকান মালিক সমিতির কমিটি গঠন
চকবাজার সুবসতি সৈয়দ সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সভা গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. রফিক উদ্দিন চৌধুরী।
সভায় বিপণিবিতানের ২০১৪-১৫ বর্ষের জন্য কমিটি গঠন করা হয়। এতে নির্বাচিতরা হলেন সভাপতি খনরঞ্জন রায়, জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাইফুল আজীম, সহসভাপতি ইদ্রিস আবেদী, সৈয়দ রায়হান উদ্দিন, মো. কামাল উদ্দিন, মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন চৌধুরী, সহসাধারণ সম্পাদক মো. মঞ্জুর মোরশেদ, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক মো. শাহজাহান, গ্রাহকসেবা সম্পাদক মো. হাসান মুরাদ, শান্তি-শৃঙ্খলা সম্পাদক মো. তামিম ইকবাল, সমাজ কল্যাণ সম্পাদক মো. আরিফ উদ্দিন, নির্বাহী সদস্য মো. রফিক উদ্দিন চৌধুরী, মো. আইয়ুব, মো. দিদার, মো. করিম ও মো. দিদারুল আলম। বিজ্ঞপ্তি।

ফটিকছড়িতে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের স্মরণসভা
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের স্মরণসভা গত ৩১ জানুয়ারি বিকেল চারটায় নাজিরহাটস্থ সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বোরহান আহমেদ। এম এন আলম আজাদের সঞ্চালনায় বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের জীবনী পাঠ করেন সংগঠনের সম্পাদক শেখ মুহাম্মদ রায়হান উদ্দিন। মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় স্মৃতিচারণা করেন আনোয়ার হোসেন, শফিউদ্দিন জাহাঙ্গীর, সৈয়দ আজগর, মো. পারভেজ, নাজমুল হাসান, রুবেল বিশ্বাস, ওমর ফারুক সিকদার, সুজন চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি।

মেডিকেল সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতালের তৃতীয় শ্রেণীর নন-ডিপ্লোমা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে হাসপাতালের দুস্থ রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত ২৮ জানুয়ারি দুপুরে এই উপলক্ষে চমেকের প্রশাসনিক ব্লকের সামনে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. আবুল বশর চৌধুরী। সভা পরিচালনা করেন সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ। প্রধান অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গনি। বিজ্ঞপ্তি।