এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় নারীদের এগিয়ে আসতে হবে’
রোটারি ক্লাব অব সাগরিকা-রাউজান ক্লাব সেলাই প্রশিক্ষণকেন্দ্রের দশম ব্যাচের সমাপনী ও ১১তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারি ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব সাগরিকার সভাপতি সৈয়দ মোহাম্মদ তারিক। রাউজান ক্লাবের সভাপতি মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান মুহাম্মদ তৈয়ব চৌধুরী, প্রথম আলোর সহসম্পাদক আশরাফ উল্লাহ ও উন্নয়ন সংস্থা পার্কের প্রধান নির্বাহী মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মুহাম্মদ মহসীন চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবদুল ওয়াহেদ চৌধুরী, গোলাম মোহাম্মদ, মুহাম্মদ শামসুদ্দোহা, রিদোয়ান চৌধুরী, মুহাম্মদ আবদুর রহিম, আবদুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, উন্নত বিশ্বে নারীরা জ্ঞান-বিজ্ঞান-শিক্ষায় এগিয়ে যাচ্ছে। আমাদেরও তাদের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিযোগিতা করে টিকে থেকে মোকাবিলা করতে হবে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার ও অভিজ্ঞানপত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি।


বখ্তপুর ভান্ডারের ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল সম্পন্ন

ফটিকছড়ির বখ্তপুর ভান্ডারের ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মাহফিল গত ৩০ জানুয়ারি সৈয়দ নুরুল বখতেয়ার শাহ মাইজভান্ডারীর মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরান, খতমে গাউছিয়া, খতমে বোখারি শরিফ, নাতে রাসূল (স.) ওয়াজ মাহফিল ও আলোচনা সভা।
সৈয়দ জাবের সরওয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বখতপুর ভান্ডারের শাহজাদা সৈয়দ নুরুল আতাহার আসিফ। অন্যদের মধ্যে মাওলানা নূর উদ্দীন, সৈয়দ মোহাম্মদ কাইয়ুম, এস এম আবদুল ফয়েজ, ইকবালুর রহমান, শেখ জাহাঙ্গীর হোসাইন, মাওলানা মোহাম্মদ বেলাল হোসাইন, নূর খালেদ, অধ্যাপক সৈয়দ শাহজাহান, সৈয়দ আলমগীর প্রমুখ বক্তব্য দেন।


ফটিকছড়িতে অনির্বাণ সংঘের মিলাদুন্নবী (দ.) উপলক্ষে প্রস্তুতি সভা

ফটিকছড়ির বখতপুর-ধর্মপুর অনির্বাণ সংঘের উদ্যোগে ঈদে মিলাদন্নবী (দ.) ও ফাতেমা ইয়াজ দাহম পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা গত ৩১ জানুয়ারি সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আবু আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জাহেদুল আলম, সৈয়দ আবদুর নুর, সৈয়দ হাবিবুল মোস্তফা, এস এম কাশেম, সৈয়দ নাছিম, আলী আকবর, শাহাদৎ হোসেন, শহিদুল আলম প্রমুখ।
সভায় ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঈদে মিলাদুন্নবী (দ.) ও ফাতেমা ইয়াজ দাহম পালনে সবার সহযোগিতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি।