এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যয় ৭১-এর জরুরি সভা
প্রত্যয় ৭১-এর প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে জরুরি সভা ১৫ ফেব্রুয়ারি সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে নগরের মৌলানা ইসলামাবাদী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীমা হারুন।
মতামত তুলে ধরে বক্তব্য দেন গোলাম সরওয়ার, হারুন উর রশিদ, এস এম দিদার, লোকপ্রিয় বড়ুয়া, টি কে সিকদার, অনিন্দ্য বড়ুয়া, স্বপন সেন, রতন আচার্য ও দীপঙ্কর চৌধুরী।
সভার শুরুতে সদ্য প্রয়াত বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, আবু জাফর আবদুল্লাহ, খালেদ খান ও ড. রঙ্গলাল সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া একুশে পদকে ভূষিত হওয়ায় চট্টগ্রামের তিন কৃতী সন্তান ড. অনুপম সেন, ড. এনামুল হক ও বিপ্রদাশ বড়ুয়ার প্রতি অভিনন্দন জানানো হয়। বিজ্ঞপ্তি।

সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়ে ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী
নগরের সেন্ট প্ল্যাসিডস উচ্চবিদ্যালয়ের ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়।
সৈয়দ দিদারুল মুনিরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয় এবং ক্রেস্ট উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন মোহাম্মদ হারুনুর রশীদ, শেখ শামসুদ্দীন আহম্মদ সিদ্দিকী, জাবেদ হাশেম, মুনতাসির আলম, মো. জাহাঙ্গীর আলম, আলমগীর কবির, এইচ এম শাহজাহান, বজলুল সাত্তার, নাজিম উদ্দিন আরিফ প্রমুখ। বিজ্ঞপ্তি।

জুলেখা আমিনুর রহমান উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
জুলেখা আমিনুর রহমান সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল্লাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতির সন্তান আফতাবুর রহমান ও আরশাদুর রহমান এবং আলকরণ নুর আহমদ সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম। বক্তব্য দেন কাজী খাইরুল আনোয়ার, মাহফুজুর রহমান, ভুবন দাশ, নুরুল ইসলাম, রণতোষ ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি।

আগ্রাবাদ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আগ্রাবাদ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। কলেজের মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ এম আবদুল লতিফ। আরও উপস্থিত ছিলেন রফিক আহমেদ, মো. সিরাজুল ইসলাম, এম ওয়াহিদুর রহমান, মৌলানা আতিকুল্লাহ, মাহে আফরোজ, হাবিবুর রহমান ও এ বি এম রেজাউল করিম।
শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. সিরাজুল ইসলাম। পরিচালনা পরিষদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন মাহে আফরোজ। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজের ক্রীড়া কমিটির সদস্য সহকারী অধ্যাপক নাহিদ হাসিন। শরীরচর্চা ও ক্রীড়া শিক্ষক মনোয়ারা আফরোজা। উপস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপিকা রাফিয়া বেগম। বিজ্ঞপ্তি।

সাতকানিয়ায় ঢেমশা ইউনিয়ন আ.লীগের কর্মী সমাবেশ
রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান বলেছেন, বাংলাদেশকে একটি মহল অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। সংবিধানের নিয়ম মেনে নির্বাচন হয়েছে। তবু জামায়াত-শিবির নির্বাচনের বিরোধিতা করে ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ, নির্বাচন কর্মকর্তাদের মারধর করে গুরুতর আহত ও পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা দেশ ও মানবতার শত্রু।
তিনি ২১ ফেব্রুয়ারি বিকেলে সাতকানিয়ার ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ঢেমশা উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহজাহান। সংগঠনের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এয়াকুব মিয়া, জয়া বড়ুয়া, মনোহর বড়ুয়া, ফরিদুল আলম, পলাশ সেন, মো. হারুন, আমিনুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।

মানবাধিকার কমিশন হাটহাজারী কলেজ শাখার সভা
বাংলাদেশ মানবাধিকার কমিশন হাটহাজারী কলেজ শাখার উদ্যোগে আলোচনা সভা ১৬ ফেব্রুয়ারি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলার উপদেষ্টা মো. মাসুম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন এম এম এইচ মো. ইসমাইল, মো. সেলিম ও নুরজাহান বেগম।
বক্তব্য দেন মোহাম্মদ শফি উল্লাহ সিকদার, মুহাম্মদ মহসিন চৌধুরী, মোহাম্মদ জিয়াউদ্দীন, আনন্দনাথ, মোহাম্মদ মাজেদুল ইসলাম, মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ মনসুর আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।

লোকনাথ ও গীতা শিক্ষালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী
নগরের দক্ষিণ হালিশহরে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ ধাম ও গীতা শিক্ষালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে ছিল চণ্ডীপাঠ, শোভাযাত্রা, গীতাপাঠ, ধর্মীয় আলোচনা ও সংগীতানুষ্ঠান। অনুষ্ঠান উদ্বোধন করেন ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল বারেক।
উত্তম কুমার শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ এম আবদুল লতিফ। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।

‘জীবনের পাতায় পাতায় বঙ্গবন্ধু’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
সৈয়দা কাশপিয়া নাহরিনের জীবনের পাতায় পাতায় বঙ্গবন্ধু কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী।
মাহমুদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। আলোচক ছিলেন মো. ইকবাল, মোহাম্মদ আবেদ আলী ও মাসুম চৌধুরী। বইটি থেকে বেশ কয়েকটি কবিতা আবৃত্তি করেন মিলি চৌধুরী ও জামিল আহম্মেদ চৌধুরী।
কবি আসাদ চৌধুরী বলেন, ‘দেশ আজ সত্যিকার অর্থে ডিজিটাল হচ্ছে। বঙ্গবন্ধুকন্যা মুক্তিযুদ্ধের ইতিহাসে ঘৃণ্য কসাইদের বিচার শুরু করে জাতিকে অভিশাপমুক্ত করছেন।’ তিনি দেশের বাইরে পালিয়ে থাকা খুনিদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ জানান। বিজ্ঞপ্তি।

কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপক সম্মেলন
১৭ ফেব্রুয়ারি এলজিইডি মিলনায়তনে বাংলাদেশ কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের অঞ্চল শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া সভাপতিত্ব করেন। চট্টগ্রাম বিভাগের সব অঞ্চল প্রধান, আগ্রাবাদ ও চট্টগ্রাম করপোরেট শাখার প্রধান ও শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বর্তমান বিগত অর্থবছর ও বর্তমান অর্থবছরের সামগ্রিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ব্যাংকের উন্নয়নে গৃহীত নানা পরিকল্পনা সম্পর্কে সবাইকে অবহিত করেন। বিজ্ঞপ্তি।

প্রভাংশু ত্রিপুরা সংবর্ধিত
বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিক ও গবেষক প্রভাংশু ত্রিপুরাকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এসএম আবুল হোসেন।
বেতারের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলী কাজী মো. লিয়াকত আলী, অতিথি ছিলেন কবি হাফিজ রশিদ খান, উপস্থাপক ফজল হোসেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ঘোষক সুলতান-উল-আলম এবং সহকারী বার্তা নিয়ন্ত্রক মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপ-আঞ্চলিক পরিচালক মো. আমানুর রহমান খান। বিজ্ঞপ্তি।

রক্তকরবীর উদ্যোগে শাস্ত্রীয় সংগীতের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
সংগীত দল রক্তকরবীর উদ্যোগে আগামী কাল ২৮ ফেব্রুয়ারি থেকে তিন মাসব্যাপী শাস্ত্রীয় সংগীতের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। উচ্চাঙ্গসংগীত, কণ্ঠপরিশীলন পদ্ধতি ও স্বর উচ্চারণ পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেবেন উচ্চাঙ্গসংগীতশিল্পী সাবিনা মমতাজ ইসলাম রহমান ও সংযুক্তা বিশ্বাস। সামগ্রিক প্রশিক্ষণের পরিকল্পনায় আছেন আগ্রাঘারানার শিল্পী পণ্ডিত বিজয় কিচলু। প্রশিক্ষণে সার্বিক তত্ত্বাবধানে থাকবেন রবীন্দ্রসংগীত শিল্পী শীলা মোমেন। ১০ থেকে বেশি বয়সের শিক্ষার্থীরা ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফুলকি, ৪৬ বৌদ্ধ মন্দির সড়ক, নন্দনকানন—এ ঠিকানায় যোগাযোগ করে নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত ফোনে (০১৭৩-৪৪৪২৫১৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।