এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রেড ক্রিসেন্ট
জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ক্ষতিগ্রস্ত ও স্বজন হারানো পরিবারগুলোকে প্রাথমিক সহায়তা দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে আদার সিচুয়েশন অব ভায়োলেন্স (ওএসভি) প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়।
প্রকল্পের আওতায় সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার ৪৮টি পরিবারকে নগদ সাত লাখ ৩৪ হাজার ৪০০ টাকা নগদ প্রদান করা হয়। প্রতি পরিবারকে ১৫ হাজার ৩০০ টাকা করে সহায়তা দেওয়া হয়। গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ শফিউল আজম।
এতে আরও উপস্থিত ছিলেন মো. বেদারুল আলম চৌধুরী, মির্জা মো. জসিম উদ্দিন, মো. আব্দুল জাব্বার, আলী আসগর, রেজাউল করিম, সাজেদা বেগম, মো. ইসমাইল হক চৌধুরী, হারুনুর রশিদ ও সংগঠনের যুব সদস্যরা। বিজ্ঞপ্তি।

হোমিওপ্যাথিক সোসাইটির সভা
হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক সভা ১৪ ফেব্রুয়ারি পুরোনো গির্জার সংগঠন কার্যালয়ে রতন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন হোমিও চিকিৎসক নঈম কাদের। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রতন বড়ুয়া। প্রধান আলোচক ছিলেন ভুপাল চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন সত্যজিৎ চৌধুরী, মো. আলাউদ্দিন ভূঁইয়া ও যতীন্দ্র বল্লভ। সভায় প্রবন্ধ পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনুপম চৌধুরী। জেলার সম্পাদক শ্যামল চক্রবর্তীর পরিচালনায় আরও বক্তব্য দেন প্রদীপ শীল, রাজেশ চক্রবর্তী, মো. আজিজ ভূঁইয়া, বোরহান উদ্দিন, পরিমল সাহা, অঞ্জলী সেন, রত্না আচার্য্য, লিটন বড়ুয়া, মো. সোহেল, মো. জাহাঙ্গীর, সত্যজিৎ দাশ, দিলীপ মিত্র, দেবব্রত চক্রবর্তী, দেবাশীষ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

প্রিন্সিপাল শাফায়াত আহমদ সিদ্দিকী মেমোরিয়াল ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা
প্রিন্সিপাল শাফায়াত আহমদ সিদ্দিকী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি প্রিন্সিপাল সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। পাশাপাশি ট্রাস্টের সাধারণ সভাও অনুষ্ঠিত হয়।
আগ্রাবাদ মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. নেয়াজের রহমান। অনুষ্ঠানে আলোচক ছিলেন হোসাইন আহম্মদ, আব্দুল মোনায়েম, মোস্তাক আহমাদ সিদ্দিকী, কৃষ্ণ কুমার দত্ত, রেহেনা বেগম, রাফিয়া বেগম প্রমুখ।
বৈঠকে আগ্রাবাদ মহিলা কলেজের ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদানের সিদ্ধান্ত ঘোষিত হয়। সবশেষে ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। হাজী মোহাম্মদ মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ হোসাইন আহম্মদকে সভাপতি ও মো. নেয়াজের রহমানকে সাধারণ সম্পাদক করে একটি কার্যকরী পরিষদ গঠিত হয়। এ ছাড়া মহিউদ্দিনকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি।

সোনালী ব্যাংক জামালখান শাখার নতুন ভবন উদ্বোধন
সোনালী ব্যাংক লিমিটেড জামালখান সড়ক শাখার নতুন কার্যালয় ২৩ ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছে। শাখার নতুন ঠিকানা ৩৩ জামালখান সড়ক (মামনস কেয়ার দ্বিতীয় তলা)। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দিন আহমদ চৌধুরী। সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক মো. নুরুন নবী। বিশেষ অতিথি ছিলেন মনির আহমদ, এসএম মাহফুজুল ইসলাম, একেএম শামসুল আলম ও মোজাহেরুল হক। বক্তব্য দেন নারায়ণ কৃষ্ণ দাশগুপ্ত ও হারুন-উর-রশিদ। বিজ্ঞপ্তি।

ফটিকছড়িতে আজকের প্রজন্মের স্বেচ্ছায় রক্তদান
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম সুয়াবিল ইউনিয়ন শাখার উদ্যোগে সংগঠনের ২২ বছর পূর্তিতে রক্তদান কর্মসূচি গত ২১ ফেব্রুয়ারি বারমাসিয়া একে উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সহায়তা করে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখা। আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী মনজুর মোর্শেদ। উদ্বোধক ছিলেন চেয়ারম্যান আবু তালেব চৌধুরী। প্রধান আলোচক ছিলেন উত্তম কুমার মহাজন। বিশেষ অতিথি ছিলেন মফিজুল আনোয়ার, এখলাছুর রহমান চৌধুরী, আকতার উদ্দিন, বোরহান আহমেদ, ফয়জুল ইসলাম ও সৈয়দ মহসিন। বক্তব্য দেন ওমর ফারুক সিকদার, রুবেল বিশ্বাস, এসএম নঈম উদ্দীন, শেখ মুহাম্মদ রায়হান, আনোয়ার হোসেন, সৈয়দ আজগর, এসএম কায়সার চৌধুরী, শাহাবুদ্দিন, সাইফুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি।

মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির অভিষেক
চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির অভিষেক অনুষ্ঠান সম্প্রতি নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কমিটির সহসভাপতি আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম বিভাগের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া ও উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাওন পান্থ। অনুষ্ঠানে দুদক পরিচালক আব্দুল আজিজ ভূঁইয়া কমিটির সদস্যদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অবহিত করেন।
বক্তব্য দেন কমিটির সদস্য মোহাম্মদ রুহুল আমিন, আক্তার হোসাইন চৌধুরী, ফাতেমা জেবুন্নেছা, সৈয়দ খোরশেদ আলম, মাহবুবুল আলম, মো. খালেদুজ্জামান, বৃজেট ডায়েস প্রমুখ। বিজ্ঞপ্তি।

চট্টগ্রাম-মাসকাট রুটে সুবিধা বাড়াচ্ছে ওমান এয়ার
ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণে চট্টগ্রাম-মাসকাট রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো কিংবা বড় পরিসরের বিমান দেয়ার উদ্যোগ নিচ্ছে ওমান এয়ার। পাশাপাশি ই-টিকেটিং, বোডিং, চেকিং ব্যবস্থা আরও গতিশীল করাসহ যাত্রী সেবায় অধিকতর সুযোগ সুবিধার ব্যবস্থা করা হচ্ছে।
গত ২২ ফেব্রুয়ারি নগরীর একটি হোটেলে ট্রাভেল এজেন্ট ও ট্যুর আপারেটরদের এক ব্রিফিং অনুষ্ঠানে ওমান এয়ারের বাংলাদেশস্থ কান্ট্রি ম্যানেজার খন্দকার আশরাফুল কবীর এ তথ্য জানান।
তিনি জানান, মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ দেশ ওমানে প্রবাসী বাংলাদেশীর বেশিরভাগই চট্টগ্রাম অঞ্চলের মানুষ। এইসব যাত্রীর যাতায়াত সেবা দিতে ২০০৭ সালে চট্টগ্রাম-মাসকাট রুটে সরাসরি ফ্লাইট চালুর মধ্যে দিয়ে বাংলাদেশে কার্যক্রম সমপ্রসারিত করে ওমান এয়ার। শুরুতে সপ্তাহে পাঁচ দিন চলাচল করলেও যাত্রী চাহিদা কারণে ২০১০ সাল থেকে প্রতিদিনই ফ্লাইট চালু করা হয়। বর্তমানে প্রতিদিন ১৫৬ যাত্রী ক্ষমতার একটি বোয়িং ৭৩৭-নিউ জেনারেশন বিমান এই রুটে চলাচল করছে।
ওমান এয়ারে মাসকাট ছাড়াও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো এবং ইউরোপসহ বিশ্বের ৪১ টি গন্তব্যে চট্টগ্রাম থেকে ভ্রমণের সুযোগ দেয়া হচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ওমান এয়ারের জিএসএ এর ব্যবস্থাপনা পরিচালক মেজর (অব:) সৈয়দ মাহমুদ হাসান, আটাব চট্টগ্রাম অঞ্চলের প্রেসিডেন্ট আবু তাহের ও সেক্রেটারি মো: জামাল উদ্দিন এবং ওমান এয়ারের সেলস ম্যানেজার পিন্টু ভট্টাচার্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ ফেব্রুয়ারি ডা. শাহ আলম বীর উত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান আ ন ম মুনির আহমদ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন সাদ মুছা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মহসিন, অধ্যাপক আসমা সিরাজুদ্দীন, তানভীর মুহাম্মদ হায়দার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নার্গিস আক্তার। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এজেএম শহীদুল্লাহ।
আলমগীর মুহাম্মদ সিরাজুদ্দীন বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম তদারকি ও সাংস্কৃতিক মানস গঠনে অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। যা আমাদের সুস্থ জাতি গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।

সাদার্ন ও বস্টন ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা সহযোগিতা বিষয়ে বৈঠক
যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটির আমন্ত্রণে সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং কোষাধ্যক্ষ সরওয়ার জাহান সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন। এই সময় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা সহযোগিতা এবং প্রযুক্তি বিনিময় বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বস্টন ইউনিভার্সিটির বৈশ্বিক সুশাসন এবং জননিরাপত্তাবিষয়ক পরিচালক টিমোথি শ এবং সাদার্ন ইউনিভার্সিটির অধ্যক্ষ প্রতিষ্ঠাতা ইসরাত জাহান।
সহযোগিতা বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে বলেন, এই বৈঠকের মধ্য দিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতিক আদান-প্রদান কার্যক্রম আরও প্রসারিত হবে এবং সামনে এগিয়ে যাবে। বিজ্ঞপ্তি।

আশার শাখা ব্যবস্থাপকদের সমন্বয় সভা
বেকারকারি উন্নয়ন সংস্থা আশার চট্টগ্রাম জেলা শাখার শাখা ব্যবস্থাপকদের সমন্বয় সভা ১৭ ফেব্রুয়ারি নগরের কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উত্তম কুমার ভৌমিক। সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. শামছুল হাসান এবং জেলা ব্যবস্থাপক শফিউল্লাহ খান ও অমরেশ চন্দ্র মন্ডল। সভায় চট্টগ্রাম জেলায় এ বছর এক লাখ ৫২ হাজার ২৫০ জনকে ৩৩৭ কোটি টাকা প্রাথমিক ও বিশেষ ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। বিজ্ঞপ্তি।

একুশে পদক পাওয়ায় ড. অনুপম সেনকে সম্মাননা
শিক্ষাবিদ ও সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদ পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রত্যয় ৭১। ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংগঠনের কর্মকর্তা ও সদস্যরা ড. সেনের বাসভবনে গিয়ে তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ড. সেন শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে চট্টগ্রামের গুণীজনদের ভূমিকার কথা তুলে ধরেন। প্রত্যয় ৭১-এর সভাপতি সাইফুদ্দিন খালেদের নেতৃত্বে এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক শামীমা হারুণ, সহসভাপতি দীপঙ্কর চৌধুরী, মুহাম্মদ শামসুল হক, লোকপ্রিয় বড়ুয়া, প্রকৌশলী আশুতোষ দাশ, রতন আচার্য্য, টিটু শীল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

বাঁশখালীতে জলবায়ু পরিবর্তন-বিষয়ক প্রকল্পের সভা
চুনতি অভয়ারণ্যের আওতাধীন বাঁশখালী উপজেলার জলদী এলাকায় বন ও পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলার জন্য চলমান প্রকল্প নিয়ে পরিচিতি এক সভা ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়ামুন নাহার।
সভায় প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয়কারী নারায়ণ দাশ। আলোচনায় অংশ নেন ডা. মিনহাজুল হক, নাহিদ হাসান, শীতল কুমার নাথ, শেখ আব্দুল্লাহ জুনায়েদ, খাদিজা আক্তার প্রমুখ।
—বাঁশখালী সংবাদদাতা

ভাষা আন্দোলনের সংগঠক এমদাদকে সম্মাননা দিল প্রত্যয় ৭১
ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক অ্যাডভোকেট একেএম এমদাদুল ইসলামকে সম্মাননা দিয়েছে প্রত্যয় ৭১। ২১ ফেব্রুয়ারি সংগঠনের উদ্যোগে এমদাদের বাসভবনে এক আলোচনা সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কর্মকর্তারা।
এ সময় তিনি ভাষা আন্দোলনে চট্টগ্রামের নেতা-কর্মীদের ভূমিকা তুলে ধরেন এবং ভাষার মর্যাদা রক্ষায় কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
প্রত্যয় ৭১-এর সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীমা হারুনের সঞ্চালনায় এতে অন্যদের বক্তব্য দেন দীপঙ্কর চৌধুরী, লোকপ্রিয় বড়ুয়া, সাইফুদ্দিন খালেদ, প্রকৌশলী আশুতোষ দাশ, রতন আচার্য্য, টিটু শীল প্রমুখ। বিজ্ঞপ্তি।

শেষ হলো ফিনলে স্প্রিং ফেস্টিভ্যাল
ফিনলে প্রপার্টিজ লিমিটেডের আট দিনব্যাপী ফেস্টিভ্যাল গত ২৮ ফেব্রুয়ারি শেষ হয়েছে। নগরের নাসিরাবাদের দুই নম্বর গেটসংলগ্ন ‘ফিনলে স্কয়ার’ প্রকল্প প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে গ্রাহকদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। তবে উৎসব শেষ হলেও এ উপলক্ষে দেওয়া অফার ১৫ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
ফিনলে প্রপার্টিজ লিমিটেডের বিক্রয় ও গ্রাহক ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ নাসের জানান, গ্রাহকদের আবাসনসংক্রান্ত তথ্যাবলি সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশে চালু হওয়া তথ্যকেন্দ্র উৎসবে আগত দর্শনার্থীদের মধ্যে সাড়া জাগিয়েছে। মেলা শেষ হওয়ার পরেও গ্রাহকেরা ফিনলের নতুন এই তথ্যকেন্দ্রের সেবা গ্রহণ করতে পারবেন। এ তথ্যকেন্দ্র শনিবার সকাল ১০টা থেকে বেলা আড়াইটা এবং প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। বিজ্ঞপ্তি।

আমিন জুট মিলস শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ
শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের ক্ষেত্রে মন্ত্রণালয়ের নির্দেশ না মানার প্রতিবাদে আমিন জুট মিলস শ্রমিক ইউনিয়ন ৯ ফেব্রুয়ারি কারখানা ফটকে
বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে শ্রমিক নেতারা বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘোষিত নির্দেশ না মেনে শ্রমিকদের বকেয়া বেতন চেকের মাধ্যমে পরিশোধ করায় বিজিএমসি ও আমিন জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কারখানার সিবিএর সভাপতি মহব্বত আলী খান। প্রধান অতিথি ছিলেন সিবিএর সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।
সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, দাবি না মানায় বিজেএমসি কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষুব্ধ চট্টগ্রাম অঞ্চলের পাটকল শ্রমিকেরা। বিজ্ঞপ্তি।