এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের কমিটি গঠন
চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের কমিটি গঠনের লক্ষ্যে ১৭ মার্চ এক সভা সংগঠনের চান্দগাঁও আবাসিক এলাকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবলীগের নেতা আনোয়ারুল আনসারি। সভায় সিজান সরফীকে সভাপতি ও তৌহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি তারেকুর রহমান ওয়ারেচি ও শিহাব উদ্দিন, সহসাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মো. এহতেশাম চৌধুরী, সহসাংগঠনিক আসিফ ওয়ারেচি, প্রচার সম্পাদক শাহ সাজ্জাদ, সমাজকল্যাণ সম্পাদক মো. নুরুউদ্দিন, প্রদর্শনী ও সাংস্কৃতিক সম্পাদক মঈনউদ্দীন আকবর ও আলিফ রাহমান, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন এবং সদস্য ১০ জন। বিজ্ঞপ্তি।

চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশন
চট্টগ্রাম প্রেসক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশন ক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ১৪ মার্চ ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের ২০১৪-১৫ সালের বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রস্তাবিত আয়-ব্যয়ের বাজেট পেশ করেন ক্লাবের অর্থ সম্পাদক শুকলাল দাশ।
শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ, সহসভাপতি কাজী আবুল মনসুর, যুগ্ম সম্পাদক মহসীন কাজী, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, আপ্যায়ন ও সমাজসেবা সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ, সদস্য আবু জাফর মো. হায়দার, শামসুল হক হায়দরী, নূর মোহাম্মদ রফিক ও মনজুর কাদের।
প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন আতাউল হাকিম, হেলাল উদ্দিন চৌধুরী, আসিফ সিরাজ, এজাজ ইউসুফী, মইনুদ্দীন কাদেরী, জসীম চৌধুরী, এম নাসিরুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।

শেষ হলো স্বাধীনতার বইমেলা
শেষ হলো পাঁচ দিনের স্বাধীনতার বইমেলা। ডিসি পাহাড়ের এই মেলায় প্রতিদিন মানুষের ঢল নামে। ৭ মার্চ শুরু হওয়া এই মেলায় বইয়ের প্রতিটি স্টলে ছিল ভিড়।
১১ মার্চ মেলার সমপনী দিনে ছিল শিশুসমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সহকারী সম্পাদক অরুণ দাশগুপ্ত। সভাপতিত্ব করেন সত্যব্রত বড়ুয়া। বক্তব্য দেন মোহাম্মদ সাহাবউদ্দিন, মো. জাহাঙ্গীর মিঞা, এস এম আবদুল আজিজ, মেহের আফরোজ প্রমুখ। সূচনা বক্তব্য দেন ফজল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়েশা হক ।
অরুণ দাশগুপ্ত বলেন, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আজকের শিশুরা আগামী দিনের কর্ণধার। তারাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে স্বাধীনতার চেতনা বাস্তবায়নের মধ্য দিয়ে।
দ্বিতীয় পর্বে সংবর্ধনা দেওয়া হয় দুইজন মুক্তিযোদ্ধাকে। তাঁরা হলেন ডা. মুলকুতুর রহমান ও নৌ-কমান্ডো আনোয়ার মিয়া। এ পর্বে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক দীপক বড়ুয়া। সূচনা বক্তব্য দেন সাখাওয়াত হোসেন। বিজ্ঞপ্তি।

আনোয়ারায় ইয়ুথ ফর ওয়েলফেয়ারের চিকিৎসাশিবির
স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ফর ওয়েলফেয়ারের উদ্যোগে ১৭ মার্চ আনোয়ারার ভিংরোল রমজান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনা মূল্যের চিকিৎসাশিবির অনুষ্ঠিত হয়। এতে ৩৫২ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় তাঁদের বিনা মূল্যে ওষুধও বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার জামাল চৌধুরী, ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস মিয়া সমাজসেবী মামুনুর রশীদ চৌধুরী, সংগঠনের পক্ষে আদনান মাহমুদ, হামিদ হোছাইন, রিংকি শর্মা, হাসানুল করিম, আতাউল হোসেন, কামরুন নাহার প্রমুখ। চিকিৎসাসেবা দেন ইমতিয়াজ সুলতান, গোলাম সরোয়ার, জিহান হাশেম ও ফারজানা হায়দার। উল্লেখ্য, সংগঠনটি এর আগে চট্টগ্রামের বিভিন্ন স্থানে আরও সাতটি চিকিৎসাশিবিরের আয়োজন করে। বিজ্ঞপ্তি।

রাউজান ক্লাবের উদ্যোগে রিকশা, ঢেউটিন ও সেলাইযন্ত্র বিতরণ
রাউজান ক্লাব জাকাত তহবিলের উদ্যোগে দুস্থদের মধ্যে রিকশা, ঢেউটিন, সেলাইযন্ত্র এবং বিয়ে ও চিকিৎসার জন্য নগদ টাকা প্রদান করা হয়। এ উপলক্ষে ১৪ মার্চ ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি ডা. ওমর ফারুক। প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও দারুল মারুফ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ জসীম উদ্দিন নদভী, কলামিস্ট মোহাম্মদ মুসা খান, সাংবাদিক তৈয়ব চৌধুরী, ক্লাবের দাতা সদস্য এরশাদ সিকদার ও সহসভাপতি আবদুল ওয়াহিদ চৌধুরী। অনুষ্ঠানে তিনটি রিকশা, ছয়টি সেলাইযন্ত্র, ৩৭ বান ঢেউটিন এবং বিবাহ ও ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ টাকা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।

ছাত্রদল নেতা মাহবুবুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হকের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ মার্চ নাসিমন ভবনে অবস্থিত নগর বিএনপির কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ। নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আবু সুফিয়ান।
সভায় আবু সুফিয়ান বলেন, মাহবুবুল হক গণতন্ত্রের জন্য আত্মত্যাগ করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদল অতীতেও যেমন গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে, তেমনি ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাবে।
এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মহানগর ছাত্রদলের সহসভাপতি জসীম উদ্দীন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

মুসলিম হল প্রাঙ্গণে ছোটদের বইমেলা উদ্বোধন ২৫ মার্চ
বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে ২৫ ও ২৬ মার্চ চট্টগ্রামের মুসলিম হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী ছোটদের বইমেলা।
২৫ মার্চ বিকেল সাড়ে চারটায় মেলা উদ্বোধন করবেন সাহিত্যিক ফাহমিদা আমিন। এ উপলক্ষে নেওয়া কর্মসূচির মধ্যে রয়েছে স্বাধীনতার ছড়া ও কবিতা পাঠ, শিশুসাহিত্যিকদের মিলনমেলা, চিত্রাঙ্কন-আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বই প্রদর্শনী। বিজ্ঞপ্তি।

২০ নারীকে রত্নাগর্ভা সম্মাননা দিল চাটগাঁ ডাইজেস্ট
মাসিক চাটগাঁ ডাইজেস্টের ১৮ বছর পূর্তি এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রত্নগর্ভা মা সম্মননা প্রদান অনুষ্ঠান ৮ মার্চ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ডাইজেস্টের প্রধান সম্পাদক রওশন আখতার হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য ফাহিমা আজিজ, রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক আবু সুফিয়ান ও চট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মো. ইসকান্দর আলী চৌধুরী।
অনুষ্ঠানে ২০ জন নারীকে রত্নাগর্ভা সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন আজিজা খাতুন, ইরান আরা রহিম চৌধুরী, আমেনা বেগম, ফরিদা ফরহাদ, হোসনে আরা বেগম, আনজুমান আরা বেগম, শাহানা বেগম, আকলিমা বেগম, ফাতেমা রোকেয়া, জাহানারা বেগম, ফেরদৌস আরা কবির, খালেদা বেগম, নূর তাহেরা বেগম, লিলি বড়ুয়া, সৈয়দা রোকেয়া সাঈদ, বেগম হুরে জান্নাত, ছালেহা বেগম, সুমিতা রায়, শিরিন আকতার ও খালেদা খানম। বিজ্ঞপ্তি।

মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সভা
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভা ৮ মার্চ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কামরুন নাহার বেগম।
সভায় বক্তারা বলেন, বর্তমানে নারীরা সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার পরও পারিবারিক ও সামাজিকভাবে নিগৃহীত এবং নির্যাতিত হচ্ছে। এ জন্য অধিকার সম্পর্কে নারীদের সচেতন হতে হবে।
সভায় বক্তব্য দেন লুৎফুন নাহার, শিখা চক্রবর্তী, সাইফুন নাহার খালেক, মিলি চৌধুরী, পাপড়ী সুলতানা, মাজেদা জামাল, রিক্তা বড়ুয়া, রহিমুন্নেছা, সুচিত্রা লালা, বিবি আয়েশা, রহিমা বেগম, নিলুফার জাহান, রোকসানা আকতার, লক্ষ্মী রানী চক্রবর্তী, মাহে আফরোজ, সবিতা রানি ভৌমিক, সাজেদা বেগম, প্রিয়াংকা চৌধুরী, সাঈদা খানম, শারমিন আকতার প্রমুখ। বিজ্ঞপ্তি।

হাটহাজারীতে পানিসম্পদ মন্ত্রী
প্রবৃদ্ধি বাড়াতে বেসরকারি সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে
দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বিগত পাঁচ বছরে প্রবৃদ্ধির হার বেড়েছে। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংগঠনগুলো এগিয়ে এলে প্রবৃদ্ধি আরও বাড়বে। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ফজলুল কাদের চৌধুরী আদর্শ উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এ কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল এবং পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) যৌথ উদ্যোগে আয়োজিত উন্নয়ন মেলা ও আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন। সভায় অতিথি ছিলেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান। আলোচক ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। সভাপতিত্ব করেন ঘাসফুলের নির্বাহী পরিষদের সভাপতি গোলাম রহমান। মেলায় বিনা মূল্যে স্বাস্থ্যশিবির, চক্ষুশিবিরের পাশাপাশি প্রযুক্তি ও পরিবেশবিষয়ক ২৯টি স্টল ছিল। নিজস্ব প্রতিবেদক।

নরসিংদী জেলা সমিতির নির্বাচন
নরসিংদী জেলা সমিতি চট্টগ্রামের দ্বিবার্ষিক সাধারণ সভা ১৪ মার্চ বন্দর রিপাবলিক ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে মো. মিজানুর রহমানকে সভাপতি ও মো. আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সভায় চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নরসিংদীর শিক্ষার্থী ও চট্টগ্রামে কর্মরত নানা পেশার মানুষজন অংশ নেন। বক্তব্য দেন নরসিংদীর সাংসদ সিরাজুল ইসলাম মোল্লা, অধ্যাপক মনিরুজ্জামান, প্রকৌশলী মো. মহসিন মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।