এ ই ন গ রে - দূ র গ্রা মে

আকবর শাহ থানা আওয়ামী লীগের কমিটি গঠিত
আকবর শাহ থানা আওয়ামী লীগের এক সভা ১৮ সেপ্টেম্বর এ কে খান গেটের একটি সামাজিককেন্দ্রে অনুষ্ঠিত হয়। পাহাড়তলী থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। আওয়ামী লীগ নেতা সরোয়ার মোরশেদের সঞ্চালনায় এতে বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সেলর নেছার উদ্দিন আহমেদ, নেওয়াজ আহমেদ, মজিবুর রহমান, মনির আহমেদ ভূঁইয়া, মো. কুতুব উদ্দিন, এম শওকত আলী, এরশাদ মামুন, লোকমান আলী, মোজাফফর আহমেদ, আবদুল জব্বার, মজিবুর রহমান, ফয়েজ আহমদ, মো. সিদ্দিক খান, মো. ইদ্রিছ আলী, তোফায়েল আহমদ, মো. নুরুজ্জামান, জমির উদ্দিন প্রমুখ।
সভায় প্রধান অতিথি সুলতান আহমদকে সভাপতি ও কাজী আলতাফ হোসেনকে সাধারণ সম্পাদক করে আকবর শাহ থানা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব দেওয়া হয়। বিজ্ঞপ্তি।
রোটারিয়ান খায়রুন্নাহার স্মরণে সভা
রোটারি ক্লাব অব চিটাগাং কসমোপলিটনের উদ্যোগে রোটারিয়ান খায়রুন্নাহারের স্মরণসভা ২০ সেপ্টেম্বর প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নেয়ামত উল্লাহ। প্রধান অতিথি ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফী। সাধারণ সম্পাদক আফরোজা মিলকীর পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন ফজলে আজিজ, মেরাজ শরিফ, নুরুল আলম, জয়নাল আহমেদ প্রমুখ। খায়রুন্নাহারের জীবনী পাঠ করেন সাঈদ মিলকী। পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন খায়রুন্নাহারের ছোট বোন সেলিনা আকতার, ছেলে রাফি আরেফিন ও মেয়ে মোবেশ্বরা মাদিহা।
সভায় বক্তারা বলেন, খায়রুন্নাহার ছিলেন একজন সংগ্রামী নারীর প্রতিকৃতি। কাজের প্রতি নিষ্ঠা ও মানুষের জন্য গভীর মমত্ববোধ ছিল তাঁর। তিনি এসবের মধ্যে বেঁচে থাকবেন যুগ যুগ। বিজ্ঞপ্তি।

বৈলছড়ি নজমুন্নেছা উচ্চবিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
বাঁশখালী বৈলছড়ি নজমুন্নেছা উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী। প্রধান শিক্ষক গোলামুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবী আবু জাফর চৌধুরী, পরিচালনা কমিটির সদস্য আজিজুল হক, জ্যোতিষচন্দ্র দাশ, জাফর আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
দীপশিখা খেলাঘরের আহ্বায়ক কমিটি গঠন
জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর চট্টগ্রাম মহানগর কমিটির আওতাধীন শাখা আসর দীপশিখা খেলাঘর আসরের আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা ১৯ সেপ্টেম্বর কদম মোবারক কে এম ওয়াই উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মহানগর কমিটির সহসভাপতি শীলা দাশ গুপ্তা, সাধারণ সম্পাদক রূপক চৌধুরী, মোর্শেদ আলম চৌধুরী, রুবেল দাশ, সাবেকুন নাহার।
সভায় বক্তারা বলেন, সুন্দর আগামী গড়তে হলে খেলাঘর আন্দোলনের বিকল্প নেই। এ জন্য পাড়া-মহল্লায় খেলাঘর আসর প্রতিষ্ঠা করতে হবে। আলোচনা শেষে মোমিন সড়ক, আন্দরকিল্লা ও রহমতগঞ্জ এলাকা নিয়ে ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
এতে সালমা জাহানকে আহ্বায়ক, ইন্দিরা চৌধুরী, শীলা চৌধুরী, রাজিয়া বেগম, মনীষা তালুকদার, নন্দিতা চৌধুরী, শম্পা লোধ ও গীতাশ্রী সরকারকে যুগ্ম আহ্বায়ক করা হয়। বিজ্ঞপ্তি।
প্রমার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালায় ভর্তি চলছে
প্রমা আবৃত্তি সংগঠনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩৫তম ব্যাচে ভর্তি শুরু হয়েছে। কর্মশালায় বাংলা প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদপাঠ, মাইক্রোফোনের ব্যবহার ও শিল্পকলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালায় শিশুদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত ফোনে (০১৭১১-৯৮৩০০৮, ০১৮১৯৬৪০৫১৫) জানা যাবে। বিজ্ঞপ্তি।
শিল্পী রেজাউল হক খানের সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী শুরু আজ
‘নৌকা ও জীবন’ শিরোনামে শিল্পী রেজাউল হক খানের সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় বিশদ বাঙলার পরম্পরা কক্ষে শুরু হবে। প্রদর্শনীর উদ্বোধন করবেন ফরাসি নৌকা গবেষক ও নির্মাতা ইভ মার। প্রদর্শনী প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। বিজ্ঞপ্তি।

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে শহীদ মিনারের ফলক উন্মোচন
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে শহীদ মিনারের ফলক উন্মোচন করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী এটি উন্মোচন করেন। এ সময় অন্যদের মধ্যে কলেজের অধ্যক্ষ আবদুল মোনাইম উপস্থিত ছিলেন। বিএসআরএম গ্রুপের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে শহীদ মিনারটি স্থাপন করা হয়।
বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘শহীদদের মহান আত্মত্যাগের জন্যই আমরা আজ এই দেশের মাটিতে মাথা উঁচু করে চলতে পারছি, নিজের ভাষায় কথা বলতে পারছি। তাই শুধু ২১ ফেব্রুয়ারি বা ১৬ ডিসেম্বরের মতো বিশেষ দিনগুলোতেই নয়, আমাদের উচিত প্রতিদিনই তাঁদের স্মরণ করা।’
অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন জোহাইর তাহের আলী, সুনীল কুমার দাস, এম ফিরোজ, শেখর রঞ্জন কর, বিপিন শর্মা, রুহী এম আহমেদ, মুরতাজা হুসাইন, মো. ইউসুফ, ইজাজুল হক। বিজ্ঞপ্তি।
তথ্যপ্রযুক্তির উন্নয়নে এইউডব্লিউর শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনকে সফট বাংলাদেশ লিমিটেডের ঢাকা কার্যালয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেনের (এইউডব্লিউ) তিনজন সফটওয়্যার প্রকৌশলী ‘আইমিট’ নামে একটি নতুন সফটওয়্যার উদ্ভাবনের কাজ করছেন। এঁরা হলেন: সুমনা চৌধুরী, ফাতেমা জান্নাত, ইউমনা বশরি হুদা। একই প্রতিষ্ঠানে রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন এইউডব্লিউর স্নাতক উম্মে মাহবুবা এবং রোজিনা আক্তার।
এনকে সফটের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জন চৌধুরী বলেন, এনকে সফট নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। যুক্তরাষ্ট্রের অনেক পরিসংখ্যানে দেখা গেছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে সফটওয়্যার উন্নয়নে নারীরাই এগিয়ে রয়েছে। আমরা বিশ্বাস করি, বর্তমান যুগে বাংলাদেশি নারীরাও এই ক্ষেত্রে এগিয়ে যাবে।
উল্লেখ্য, এনকে সফট ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়। এ বছরের ১ জুনে এর যাত্রা শুরু হয় রাজধানীর শ্যামলীতে। বিজ্ঞপ্তি।

বাগদণ্ডী প্রাথমিক বিদ্যালয়ে হোমিও সোসাইটির শিক্ষাসামগ্রী বিতরণ
পটিয়া উপজেলার ধলঘাট বাগদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর সকালে অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম হোমিওপ্যাথিক চিকিৎসক কল্যাণ সোসাইটির উদ্যোগে সংগঠনের সভাপতি রতন চক্রবর্তী, সাধারণ সম্পাদক অনুপম চৌধুরী ও সমাজসেবক উজ্জ্বল কুমার দে এসব সামগ্রী বিতরণ করেন। পঞ্চম শ্রেণীর ২৭ জন, চতুর্থ শ্রেণীর ৩২ জন, তৃতীয় শ্রেণীর ২৮ জন, দ্বিতীয় শ্রেণীর ২৭ জন ও প্রথম শ্রেণীর ২৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন অতিথিরা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পক দাশ, পরিচালনা কমিটির সভাপতি মো. সাইফুল আলম, ডা. শোভন দাশ, পারভীন আক্তার, মমতা দে, ইয়াছমিন আক্তার, রুবী সেন প্রমুখ। বিজ্ঞপ্তি।
পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে পরিচিতি অনুষ্ঠান ২৮ সেপ্টেম্বর
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের ফল ২০১৩ সেশনের নবীন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান ২৮সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটায় দক্ষিণ খুলশীর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক আতফুল হাই, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ফিরোজ আহমেদ। অতিথি থাকবেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সভাপতি এ কে এম এনামুল হক ও বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান জহির আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নুরল আনোয়ার।
উল্লেখ্য, ফল ২০১৩ সেশনে সব বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষা কার্যক্রম ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। বিজ্ঞপ্তি।
কবি নজরুল স্মৃতি রক্ষা পরিষদের স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
কবি নজরুল স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে সম্প্রতি মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে কবি নজরুল ইসলামের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান কবি নজরুল গোল্ডমেডেল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধনা ও জাতীয় কবি নজরুল গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মুহাম্মদ কামাল উদ্দিন। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মন্জুর আলম। স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্নর এস এম শামসুদ্দিন, মোস্তাক হোসাইন, সাংবাদিক এজাজ ইউসুফী, এস জোহা চৌধুরী, আবসার মাহফুজ প্রমুখ।
শেষে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল ও মডেল স্টারের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিনা মূল্যে ব্লাড গ্রুপিং ও চোখ পরীক্ষা করা হয়। বিজ্ঞপ্তি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের রেইনবো সম্মিলন অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের রেইনবো সম্মিলন ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের পাঁচ শতাধিক জীবন সদস্যের উপস্থিতিতে শুরুতে ছিল প্রাণবন্ত স্মৃতিচারণা অনুষ্ঠান।
ড. মুনির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে স্মৃতিচারণা করে বক্তব্য দেন সাংসদ জয়নাল আবেদীন (ভিপি জয়নাল), প্রাক্তন রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, প্রাক্তন মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, শিল্পপতি মো. মহসিন, ব্যাংকার মো. সোলায়মান, মামুন উর রশিদ, চাকসুর দুই ভিপি মাজহারুল হক শাহ ও মো. নাজিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা অশোক সাহা, চেম্বার পরিচালক সৈয়দ ছগির আহমদ, ড. হাছান মোহাম্মদ, ড. রাশিদা খানম, উপসচিব শাহ সানাউল হক, ড. ফজলুল আলী, অ্যাডভোকেট সমীর কর প্রমুখ।
সৈয়দ নূর উল আরশাদ চৌধুরী, মো. সাইফুদ্দিন ও কাজী জসীমের সঞ্চালনায় স্মৃতিচারণা অনুষ্ঠান শেষে গজল পরিবেশন করেন মেজবাহ আহমেদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পপতি সুফি মিজানুর রহমান। বিজ্ঞপ্তি।