এ ই ন গ রে - দূ র গ্রা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন সেশন ৫ অক্টোবর শুরু
চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসি ভাষার নতুন সেশন আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে। ভর্তির জন্য ৪ অক্টোবর শুক্রবারও অফিস খোলা থাকবে। কোর্সের সময়কাল তিন মাস। সুবিধামতো সময়সূচি থাকবে চাকরিজীবীদের জন্য।
সেশন চলাকালে একজন সদস্যের জন্য নির্ধারিত সব সুযোগ-সুবিধা ভোগ করবেন অংশগ্রহণকারীরা। যেমন তথ্যকেন্দ্রের সুবিধা (বই, হাস্যরসাত্মক ছবি ও সিডি), কফি হাউস ও সাপ্তাহিক ফরাসি ছবি দেখার সুযোগ। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিয়ে অডিও ও ভিডিও পদ্ধতিতে ক্লাসগুলো পরিচালিত হয়। বিস্তারিত জানার জন্য ফোন: ০৩১-৬১৫৭৪০। বিজ্ঞপ্তি।

আলকরণ জামে মসজিদ রক্ষায় গণ-অবস্থান কর্মসূচি
আলকরণ জামে মসজিদ রক্ষায় মুসল্লি পরিষদের গণ-অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেছেন, মসজিদের জায়গায় মসজিদ নির্মাণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা ইমানি দায়িত্বে এই আন্দোলন করছি। কর্তৃপক্ষ মসজিদের মতো পবিত্র স্থানকে নিয়ে বাণিজ্যিকীকরণ করছে। বক্তারা দ্রুত মসজিদ নির্মাণ করে নামাজ পড়ার ব্যবস্থা করার দাবি জানান।
২১ সেপ্টেম্বর মসজিদ প্রাঙ্গণে গণ-অবস্থান কর্মসূচি এম এ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন তারেক সোলায়মান, সোলায়মান আলম শেঠ, ওয়ার্ড কাউন্সিলর দিদারুল রহমান, মঞ্জুর মোর্শেদ, মোহাম্মদ সাইফুদ্দীন, গোলাম কিবরিয়া, মাহবুবুল হক, জাহেদুল হক, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ নাছির উদ্দীন, মোহাম্মদ জসিম উদ্দীন, মোহাম্মদ রবিউল হোসেন, মোহাম্মদ সেলিম, আরিফুল হক ফরহাদ প্রমুখ।
কর্মসূচিতে জানানো হয় আলকরণ জামে মসজিদ রক্ষায় আজ ২৯ সেপ্টেম্বর পর্যন্ত গণস্বাক্ষর সংগ্রহ চলবে। এরপর ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় আলকরণ গোলচত্বরে গণজমায়েত এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। বিজ্ঞপ্তি।

এইচ এইচ ফাউন্ডেশনের শেয়ারহোল্ডারদের মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
এইচ এইচ ফাউন্ডেশনের শেয়ারহোল্ডারদের মতবিনিময় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।

এইচ এইচ ফাউন্ডেশনের শেয়ারহোল্ডারদের মতবিনিময় সভা
চট্টগ্রামে শিল্প উদ্যোক্তা প্রতিষ্ঠান এইচ এইচ ফাউন্ডেশনের শেয়ারহোল্ডারদের মতবিনিময় সভা সম্প্রতি নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সেইভ অ্যান্ড সেইফ গ্রুপের চেয়ারম্যান ফখরুল আহমেদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী।
বক্তব্য দেন বান্দরবান জেলার সাবেক জেলা প্রশাসক আবদুল হক চৌধুরী, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম, এইচ এইচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন, শেয়ারহোল্ডার নেয়াজুর রহমান, জাহাঙ্গীর হোসাইন চৌধুরী, তাহমিনা খানম, আবু বক্কর সিদ্দিক, কামাল উদ্দিন, রাজীবুল হক চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।

‘জাকাতের সঠিক প্রয়োগের মাধ্যমে দারিদ্র্য বিমোচন হতে পারে’
বাগদাদ গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস খান বলেছেন, ইসলামের দৃষ্টিতে ব্যক্তির প্রয়োজনের অতিরিক্ত সমুদয় সম্পদে বঞ্চিত মানুষের অধিকার রয়েছে। তাই যুগে যুগে সুফি দরবেশরা তাঁদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ বিত্তহীনদের মধ্যে বণ্টন করে দিয়েছেন। জাকাত গরিবের অধিকার, এটা ধনীদের করুণা নয়।
১৪ সেপ্টেম্বর রাউজান ক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এম এ জাফর, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, বাঁশখালী ছনুয়া আমেনা খাতুন ইসলামি কমপ্লেক্সের চেয়ারম্যান সাইফুল কাদের, ডা. সঞ্জয় দাশ ও ডা. মহিউদ্দিন। সভায় স্বাগত বক্তব্য দেন মুহাম্মদ মহসীন চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন গোলাম মোহাম্মদ, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ শামসুদ্দোহা, রিদুয়ান চৌধুরী, জাহেদুল আনোয়ার, ছমিউদ্দীন, মো. জসিম উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।

ফটিকছড়ি সম্প্রযুগ পাঠাগার পরিদর্শনে লায়ন্স গভর্নর
লায়ন্স ক্লাব গভর্নর এস এম শামসুদ্দীন সম্প্রতি ফটিকছড়ির সামাজিক সংগঠন সম্প্রযুগের (সমমনা প্রগতিশীল যুব গোষ্ঠী) পাঠাগার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপারসন শওকত হাসান খান, মো. জাহাঙ্গীর মিয়া, কামরুজ্জামান, একরামুল হক ভূঁইয়া, মোহাম্মদ জানে আলম, মো. ওসমান গণি, কর্ণফুলী লায়ন্স ক্লাবের সভাপতি জহির উদ্দীন আহম্মদ, সম্প্রযুগ সভাপতি শহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক রিয়াদ উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, পাঠাগার সম্পাদক চৌধুরী রায়হান মাহমুদ, দপ্তর সম্পাদক লোকমান বাদশা প্রমুখ। বিজ্ঞপ্তি।

ফুলকিতে অনুষ্ঠিত কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষক ও শিক্ষার্থীরা
ফুলকিতে অনুষ্ঠিত কারাতে বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষক ও শিক্ষার্থীরা

কারাতে বেল্ট পেল ফুলকির ৫৪ শিক্ষার্থী
ফুলকির কারাতে শিক্ষার্থীদের প্রশিক্ষণের দ্বিতীয় আবর্তন শেষে ২২ সেপ্টেম্বর বেল্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৫৪ জন কারাতে শিক্ষার্থীকে বিভিন্ন মানের কারাতে বেল্ট দেওয়া হয়।
ফুলকিতে অনুষ্ঠিত বেল্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার, ফুলকির অধ্যক্ষা শীলা মোমেন ও কারাতে প্রশিক্ষকেরা।
অনুষ্ঠানে ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে তিন জনকে ব্লু বেল্ট, চার জনকে গ্রিন বেল্ট, পাঁচজনকে অরেঞ্জ বেল্ট, ১৩ জনকে অরেঞ্জ ইন্টার বেল্ট, চারজনকে ইয়োলো বেল্ট, ১৪ জনকে ইয়োলো ইন্টার বেল্ট ও ১১ জনকে রেড বেল্ট দেওয়া হয়।
উল্লেখ্য, হোনকে সোতোকান কারাতে দো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ফুলকিতে শিশু কিশোর শিক্ষার্থীদের এ বছরের জানুয়ারি মাস থেকে কারাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি।

তৃণমূলে মানুষের সংস্কৃতি চর্চায় সহযোগিতার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের
বাংলাদেশের জার্মান রাষ্ট্রদূত এলভিট কোনসে ২২ সেপ্টেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট ফর থিয়েটার আর্টস (বিটা)-এর পটিয়ায় অবস্থিত কার্যালয় পরিদর্শন করেন। কার্যালয়ে পৌঁছানোর পর তৃণমূল শিল্পীদের একটি দল ঢোল বাজিয়ে অতিথিদের স্বাগত জানান।
জার্মান রাষ্ট্রদূত এই সময় বিটার থিয়েটার ফর ডেভেলপমেন্ট রিসোর্স সেন্টারসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এরপর অতিথিদের সম্মানে বিটার তৃণমূল শিল্পীরা মারমা লোকনৃত্য, পাপেট প্রদর্শনী ও নাটক পরিবেশন করেন।
রাষ্ট্রদূত তৃণমূল মানুষের সংস্কৃতি চর্চা ও বিটার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত, পরিচালক মৌসুমী চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সহসভাপতি কমল সেনগুপ্ত, সদস্য আব্দুস সালাম ও বিভিন্ন স্তরের কর্মীরা।

শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের সংবাদ সম্মেলনে অতিথিরা
শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেডের সংবাদ সম্মেলনে অতিথিরা

নতুন নামে শীতলপুর স্টিল
রি-ব্র্যান্ডিং কার্যক্রমের অংশ হিসেবে শীতলপুর স্টিল কোম্পানি এখন থেকে এসএএসএম বা শীতলপুর অটো স্টিল মিলস লিমিটেড হিসেবে পরিচিত হবে। এই উপলক্ষে বাজারে কোম্পানিটি নতুন ৫০০ স্টিল বার বাজারে ছেড়েছে । ২৫ সেপ্টেম্বর বন্দরনগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে কোম্পানিটি এই ঘোষণা দেয়। সংবাদ সম্মেলনে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেলের প্রতিনিধিরা।
সংবাদ সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, শীতলপুর স্টিল গত ৫০ বছর ইস্পাত উৎপাদন করে আসছে। এবার সময় এসেছে শীতলপুরকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার।
সংবাদ সম্মেলনে সাংসদ এবিএম আবুল কাশেম, বাংলাদেশ শিপ ব্রেকারস অ্যাসোসিয়েশনের সভাপতি হেফজাতুর রহমান, কোম্পানির পরিচালক মোহাম্মদ জান-এ-আলম, মোহাম্মদ হোসেইন ও মাহবুব আলম । বিজ্ঞপ্তি।

উইমেন চেম্বারের সনদ বিতরণ অনুষ্ঠান
নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিলে এবং তাদের ক্ষমতায়ন হলে দেশের বিকাশমান অর্থনীতি আরও বেগবান হবে। ২১ সেপ্টেম্বর দুপুরে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান।
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন ও সেবা লিমিটেডের সহযোগিতায় হোটেল আগ্রাবাদের ইছামতি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কামরুন মালেক। বক্তব্য দেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট বিলকিস ইকবাল ও ভাইস প্রেসিডেন্ট আইভি হাসান। অনুষ্ঠানে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত ১৫টি প্রশিক্ষণ কোর্সের ৩৭৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।

অবিদ্যামুক্ত বৌদ্ধ চিন্তা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
বিভুল কুমার চৌধুরীর অবিদ্যামুক্ত বৌদ্ধ চিন্তা গ্রন্থের প্রকাশনা উৎসব ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শিক্ষাবিদ সলিল বিহারী বড়ুয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন ড. বেনু প্রসাদ বড়ুয়া।
প্রকাশনা উদ্যাপন পরিষদের আহ্বায়ক সুপ্রতিম বড়ুয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ড. সংঘপ্রিয় মহাথের। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক রাশেদ রউফ, সত্যব্রত বড়ুয়া, অধ্যাপক সনজীব বড়ুয়া। আলোচক ছিলেন অধ্যাপক শিমুল বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন ডা. প্রভাব চন্দ্র বড়ুয়া ও বিশ্বজিত বড়ুয়া। অ্যাডভোকেট জিকো বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্য অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন। বিজ্ঞপ্তি।

ইডিইউ পরিদর্শন করলেন অলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক
অলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক রাফায়েল জায়গার ২৫ সেপ্টেম্বর সকালে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) প্রবর্তক সেন্টার পরিদর্শন করেন। এ সময় তাঁকে শুভেচ্ছা জানান ইডিইউর উপাচার্য মোহাম্মদ সিকান্দার খান।
রাফায়েল জায়গার পরে ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। এতে অংশ নেন ইডিইউর ডিন মীর মোহাম্মদ নুরুল আবসার, সহকারী অধ্যাপক শাহ আহমেদ রিপন, প্রভাষক সারজিদা ইয়াসমিন, আলিয়ঁস ফ্রঁসেজের উপপরিচালক গুরুপদ চক্রবর্তী প্রমুখ।
মতবিনিময়কালে রাফায়েল জায়গার ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির পাঠদানপদ্ধতি, শ্রেণীকক্ষের পর্যাপ্ততা, ই-লাইব্রেরি, উন্নত ল্যাব সুবিধা, গরিব মেধাবী ছাত্রদের পড়ার সুযোগ দানসহ বিভিন্ন বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর মোহাম্মদ সিদান্দার খান বলেন, ‘প্রতিযোগিতার বাজারে বিবিএ, এমবিএ, ইংরেজি, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থীদের নিয়মিতভাবে পাঠদান করছে ইডিইউ। ভবিষ্যতে আরও নতুন বিষয় চালু করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে তিনি জানান। বিজ্ঞপ্তি।

এ কে খান ফাউন্ডেশনের প্রতিনিধিদলের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন
এ কে খান ফাউন্ডেশনের স্বাস্থ্য কর্মকর্তা শাইরিন শ্যামা ইসলাম ২১ সেপ্টেম্বর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। এই সময় তাঁর সঙ্গে ছিলেন ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো. আবুল বাশার।
প্রতিনিধিদল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এরপর শাইরিন শ্যামা ইসলাম হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট এ এস এম ফজলুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, এ কে খান ফাউন্ডেশনের অর্থায়নে হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু আছে। প্রতিনিধিদল হাসপাতালে নার্সিং কলেজ প্রতিষ্ঠার জন্য অবকাঠামো নির্মাণসহ সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিজ্ঞপ্তি।

সভাপতি ও সাধারণ সম্পাদক
সভাপতি ও সাধারণ সম্পাদক

জেলা আইনজীবী বিজয়া সম্মেলন পরিষদের কমিটি গঠন
চট্টগ্রাম জেলা আইনজীবী বিজয়া সম্মেলন পরিষদের বার্ষিক সম্মেলন ২৩ সেপ্টেম্বর সংগঠনের সাবেক সভাপতি সঞ্জীবন চৌধুরীর সভাপতিত্বে ও সমন্বয়কারী দুলাল দেবনাথের পরিচালনায় অনুষ্ঠিত হয়। আইনজীবী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি চন্দন দাশ, অ্যাডভোকেট মৃদুল কান্তি দে, অজিত নারায়ণ অধিকারী, রতন কুমার রায়, শম্ভু নন্দী, পরিমল বসাক, উমাপদ তালুকদার, উত্তম দত্ত প্রমুখ।
সভায় ২০১৩-১৪ সালের জন্য বিজয়া সম্মেলন পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেট তুষার সিংহ হাজারীকে সভাপতি, চন্দন বিশ্বাসকে সাধারণ সম্পাদক ও নিখিল কুমার নাথকে সমন্বয়কারী মনোনীত করা হয়। বিজ্ঞপ্তি।

জেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাচন সম্পন্ন
পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নারী জনপ্রতিনিধি এবং জেলা নারী উন্নয়ন ফোরামের নির্বাচন ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ নি