এ ই ন গ রে - দূ র গ্রা মে

চট্টগ্রামের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অর্থ সহায়তা দিল জনতা ব্যাংক
চট্টগ্রামের ১৮ জন অসচ্ছল খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা পরিবারকে ৩১ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড। ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে এ সহায়তার চেক বিতরণ করা হয়।
জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোহাম্মদ মঈনুদ্দিন, ড. নিতাই চন্দ্র নাগ ও উপব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবু নাসের চৌধুরী, ব্যাংকের কোম্পানি সচিব মোসাদ্দেক-উল-আলম, সহকারী মহাব্যবস্থাপক মো. আবদুল কাদির, মুক্তিযোদ্ধাদের পক্ষে ইউ কে চিং (বীর বিক্রম), মো. আবদুল করিম (বীর প্রতীক), শহীদ সেলিমের (বীর প্রতীক) বোন সৈয়দা হোসনে আরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসকুর এ সাত্তার। বিজ্ঞপ্তি।

বাতিঘর প্রেসক্লাব শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
গ্রন্থবিপণি বাতিঘর প্রেসক্লাব শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বই উৎসব।
বৃহস্পতিবার শুভেচ্ছা জানাতে এসেছিলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অধ্যাপক ভুঁইয়া ইকবাল, অধ্যাপক মাহবুবুল হক, অধ্যাপক গোলাম মুস্তাফা, শিশির দত্ত, কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, কবি আসমা বীথি, আলেক্স আলীম, মুজিব রাহমানী শান্তনু বিশ্বাস, জিললুর রহমান, রাশেদ হাসান, ফারহানা আনন্দময়ী প্রমুখ বিশিষ্টজনেরা।
বই উৎসব উপলক্ষে দেশি প্রকাশনির বই ২৫ শতাংশ, বিদেশি বই ১০ শতাংশ ও সীমিত পরিমাণ নতুন ও পুরোনো বই সর্বোচ্চ ৫০ শতাংশ কমিশনে বিক্রি হচ্ছে। বিজ্ঞপ্তি।
যুব রেড ক্রিসেন্ট হাজেরা-তুজ বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিটের প্রশিক্ষণ কার্যক্রম
যুব রেড ক্রিসেন্ট হাজেরা-তুজ বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিটের উদ্যোগে সম্প্রতি প্রাথমিক চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ দবির উদ্দিন খান। কর্মশালায় ৫২ জন যুব সদস্য অংশ নেন।
বিশেষ অতিথি ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান কাজী তৌফিকুল আজম, সভাপতিত্ব করেন ইউনিট তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২৬ সেপ্টেম্বর আগ্রাবাদ কর্ণফুলী মার্কেটসংলগ্ন কোম্পানির চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক মো. ফরিদউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ কর্মকর্তা কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক আমির হোসেন, জোহরা টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসেন, চট্টগ্রাম টায়ার অ্যাসোসিয়েশনের সহসাধারণ সম্পাদক এস এম আবু তাহের। এর আগে প্রধান অতিথি পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। বিজ্ঞপ্তি।
প্রয়াসের বর্ষপূর্তি উপলক্ষে সভা
সামাজিক সংগঠন প্রয়াসের বর্ষপূর্তি ও পদক প্রদান উপলক্ষে ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নগরের জিইসি মোড় এলাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতি ছিলেন হাসান মুরাদ চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন হুমায়ূন কবির। উপস্থিত ছিলেন মো. কিবরিয়া হোসাইন, শহিদুল ইসলাম, জাহেদুল ইসলাম, আজিজুল হক, মো. শাহাজাহান, মো. ইসমাইল প্রমুখ।
সভায় পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য দেশের ১০ জন গুণী ব্যক্তিকে সম্মাননা জানানোর এবং আগামী ২২ নভেম্বর শুক্রবার বর্ষপূর্তি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।
চট্টগ্রাম বন্দরের জন্য জরিপ জাহাজ নির্মাণ করছে এফএমসি
চট্টগ্রাম বন্দর চ্যানেলে জরিপকাজ পরিচালনার জন্য ‘জরিপ-১১’ নামে একটি অত্যাধুনিক জাহাজ নির্মাণ করবে দেশের অন্যতম জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেড। এনিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) ও এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের মধ্যে গত বৃহস্পতিবার চুক্তি সই হয়।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম নিজামউদ্দিন আহমেদ এবং এফএমসি ডক ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইয়াছিন চৌধুরী চুক্তিতে সই করেন।
বন্দরের হাইড্রোগ্রাফি বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ওই চুক্তি সই অনুষ্ঠানে চবকের সদস্য (হারবার-মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার হাবিবুল আলম এবং এফএমসি ডক ইয়ার্ডের নির্বাহী পরিচালক কে এম মোরশেদুল আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মানববন্ধন
নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে ৩০ সেপ্টেম্বর মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নগরের সর্বস্তরের নারীরা অংশ নেন।
মানববন্ধনের প্রতিপাদ্য ছিল নারীর অগ্রযাত্রা, ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাধা নয় বরং পরিপূরক। পাশাপাশি মানববন্ধনে কন্যাশিশুর বাল্যবিবাহ বন্ধেরও ডাক দেওয়া হয়।
প্রবর্তক মোড় থেকে জিইসির মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন নগরের বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট নারীরা অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান, স্থানীয় সরকার চট্টগ্রাম শাখার উপপরিচালক খন্দকার জহিরুল ইসলাম ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য। বিজ্ঞপ্তি।
অপরাজেয় বাংলাদেশের বিশ্ব শিশু দিবস পালন
অপরাজেয় বাংলাদেশের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ শিশু একাডেমির সহযোগিতায় সম্প্রতি বিশ্ব শিশু দিবস পালিত হয়। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাব্বী মিয়া। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আবদুস সালামের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন অপরাজেয় বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মাহবুব-উল-আলম। বিজ্ঞপ্তি।

খুলশী বন্ধুসভার বৃক্ষরোপণ
‘গাছ লাগান পরিবেশ বাচান, আমরা রোপণ করেছি, আপনারা ও রোপণ করুন।’ এ স্লোগানে খুলশী বন্ধুসভার বন্ধুরা পালন করল বৃক্ষরোপণ কর্মসূচি। গত ২৭ সেপ্টেম্বর পাহাড়তলী বীজ প্রত্যয়ন এজেন্সির সামনে একটি বৃক্ষের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন খুলশী বন্ধুসভার সমন্বয়ক হারুন-অর-রশিদ খান।
খুলশী বন্ধুসভার প্রতিষ্ঠাতা অহ্বায়ক ম এইচ স্বপনসহ সব বন্ধু একটি করে গাছ লাগিয়ে কর্মসূচিতে অংশ নেন। এর আগে বৃক্ষ রোপণের গুরুত্ব নিয়ে আলোচনা সভায় বক্তব্য দেন হারুন-অর-রশিদ খান, ম এইচ স্বপন, দিদারুল আলম, মো. আরিফ, সিরাজুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চলের আয়োজনে কৃতী শিক্ষার্থী সম্মাননা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪ অক্টোবর মুসলিম হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পরিষদের আহ্বায়ক বিকাশ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম।
অনুষ্ঠান উদ্বোধন করেন লায়ন মৃদুল বড়ুয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি জয়সান্ত বিকাশ বড়ুয়া ও বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব তুষার কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন সুমন বড়ুয়া ও সীমান্ত বড়ুয়া।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রণব কুমার বড়ুয়া, প্রাবন্ধিক সুব্রত বড়ুয়া, কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক রূপম কিশোর বড়ুয়া, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জন বিভাগের ডিন কণক কান্তি বড়ুয়া ও শিল্পী মিনা বড়ুয়াকে সংবর্ধনা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।
তথ্য অধিকার দিবসে পটিয়ায় শোভাযাত্রা ও সমাবেশ
‘তথ্যই শক্তি, জানব জানাব, দুর্নীতি রুখব’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে পটিয়ায়। এ উপলক্ষে গত ২৮ সেপ্টেম্বর সকালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়া শাখা পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগে শোভাযাত্রা বের করা হয়।
সনাক পটিয়ার সভাপতি এস এম এ কে জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশের শুরুতে ধারণাপত্র পাঠ করেন টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক ইমরুল কায়েস। বক্তব্য দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, পৌরসভার মেয়র হারুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, প্রথম আলো প্রতিনিধি আবদুর রাজ্জাক, টিআইবির প্রকল্প ব্যবস্থাপক রেজাউল করিম ও কবিয়াল ইউসুফ। —পটিয়া প্রতিনিধি