এ ই ন গ রে - দূ র গ্রা মে
সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির (ক.) ওরস শরিফ কাল
হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (ক.) ২৫তম ওরস কাল ১১ অক্টোবর মাইজভান্ডার শরিফের গাউসিয়া হক মনজিলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দুদিনের কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরআন, জীবনী আলোচনা, জিকির-আসকার ও মিলাদ মাহফিল। এ ছাড়া সকাল ১১টা থেকে সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি (ক.) ট্রাস্টের ব্যবস্থাপনায় ‘ইসলামের ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক দুর্লভ চিত্র ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মাহফিলে সভাপতিত্ব এবং আখেরি মোনাজাত পরিচালনা করবেন গাউসিয়া হক মনজিলের সাজ্জাদানশীল সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি। মাইজভান্ডারি গাউসিয়া হক মনজিলের পক্ষ থেকে ওরস শরিফে ভক্ত-আশেকানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ওরস শরিফে দূর-দূরান্ত থেকে আসা ভক্তদের গাড়ি পার্কিং, যানবাহন নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
ইয়ুথ লিডারশিপ সেন্টারের কর্মশালা
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত তিন দিনব্যাপী উন্নয়নমূলক কর্মশালা ইয়ুথ লিডারশিপ বুটক্যাম্প ৭ অক্টোবর শেষ হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ কর্মশালায় অংশ নিয়েছিল দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থী।
কর্মশালায় বক্তব্য দেন বিওয়াইএলসির প্রতিষ্ঠাতা ইজাজ আহমেদ এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
কর্মশালার পৃষ্ঠপোষক ছিল আরএসআরএম এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সহযোগিতায় ছিল ইকুইটি প্রোপার্টি ম্যানেজমেন্ট লিমিটেড, ইউসিবি ও বিএসআরএম। বিজ্ঞপ্তি।
বাজারে এসেছে কনফিডেন্স রেডিমিক্স প্ল্যান্ট
কনফিডেন্স সিমেন্ট লিমিটেড বাজারে নিয়ে এসেছে ‘কনফিডেন্স রেডিমিক্স প্ল্যান্ট’। নির্মাণশিল্পকে সহজ, দ্রুত ও টেকসই করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, রেডিমিক্স প্ল্যান্ট গড়ে তোলার জন্য প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়েছে। নগরের দক্ষিণ পতেঙ্গা এলাকার সি বিচ সড়কের পাশে প্রায় আড়াই একর জায়গায় এ কারখানা গড়ে তোলা হয়েছে।
জানা গেছে, গত ২ জুন থেকে এ প্ল্যান্টে কংক্রিট মিক্সিয়ের কাজ শুরু হয়েছে। এর আগে গত বছরের সেপ্টেম্বরে প্ল্যান্ট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে এ প্ল্যান্টে দৈনিক চার থেকে পাঁচ হাজার ঘনফুট কংক্রিট মিশ্রণ করা হয়। ১১টি ট্রানজিট মিক্সার ট্রাকের সাহায্যে মিশ্রিত কংক্রিট নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
কনফিডেন্স সিমেন্টের নির্বাহী পরিচালক জহির উদ্দিন আহমেদ বলেন, ‘এ প্ল্যান্টকে ভবিষ্যতে শিল্প খাতে রূপান্তরিত করা আমাদের লক্ষ্য।’ —নিজস্ব প্রতিবেদক
প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর
প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মিরসরাই এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। দুটি বিভাগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক বিভাগে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ও ইবতেদায়ির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। খ বিভাগে অংশ নিতে পারবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী ও দাখিলের শিক্ষার্থীরা। প্রতি বিভাগের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত মোট দুইজনকে কম্পিউটার দেওয়া হবে।
পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফরম সংগ্রহ করে দুই কপি পাসপোর্ট আকারের ছবিসহ জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। ১৫ জানুয়ারি দৈনিক পত্রিকায় ফলাফল ঘোষণা করা হবে। বিস্তারিত ফোনে (০১৮৫১-৪৪৪৪৪০, ০১৮৫৪-২৫৪৫০৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।
রূপালী ক্রেডিট কো-অপারেটিভের সাধারণ সভা
রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভা ২৮ সেপ্টেম্বর সমিতির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মো. আবুল কাসেম। সভায় ২০১১-১২ সালের কার্যবিবরণী পাঠ করেন নির্বাহী কর্মকর্তা মো. আফতাব উদ্দীন। ২০১২-১৩ সালের স্থিতিপত্র ও লাভ লোকসান হিসাব উপস্থাপন করেন সমিতির জ্যেষ্ঠ সহকারী মহাব্যবস্থাপক মো. আবু তাহের। প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন সহকারী মহাব্যবস্থাপক মো. ইলিয়াস। ২০১৩-১৪ সালে সমিতির ঋণগ্রহণের সীমা, ২০১১-১২ সালের অডিট আপত্তির জবাব উপস্থাপন করেন সহকারী মহাব্যবস্থাপক মো. মেহেদী হাসান।
সভায় বক্তব্য দেন সমিতির ভাইস চেয়ারম্যান মো. সামছুল কিবরিয়া, সদস্য মো. ইমলাক, এস এম ফজলুল হক, সদস্যদের মধ্যে সালাহ উদ্দিন, রফিকুল মাওলা, মো. জামসেদুর রহমান, মো. এমলাক হোসেন, মো. শাহজাহান প্রমুখ। বিজ্ঞপ্তি।
মীনা পুরস্কারজয়ী সৌরভ শাখাওয়াতের সংবর্ধনা
ইউনিসেফ প্রদত্ত মীনা পুরস্কার পাওয়া শিশু সাহিত্যিক সৌরভ শাখাওয়াতকে সংবর্ধনা দিয়েছে শিশুসাহিত্য ভুবন। ৪ অক্টোবর বিকেলে সাদার্ন বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৌরভ শাখাওয়াতকে উত্তরীয় পরিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সরওয়ার জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। অতিথি ছিলেন শিশু পত্রিকার সম্পাদক ফারুক নেওয়াজ, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, ইউনিসেফ কর্মকর্তা সাঈদ মিল্কি, জেসমিন আক্তার, সৌরভ বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশু সাহিত্যিক জুলফিকার শাহাদাৎ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সৌরভ শাখাওয়াত রচিত শিশুতোষ নাট্যানুষ্ঠান কাকতাড়ুয়া প্রদর্শিত হয়। গণমাধ্যমে শিশুদের নিয়ে সৃজনশীল নাটক ও সাহিত্য উপস্থাপনের স্বীকৃতিস্বরূপ গত ২৪ সেপ্টেম্বর ঢাকার রূপসী বাংলা হোটেলের বলরুমে সৌরভ শাখাওয়াতের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।
বাতিঘরের বই উৎসব শেষ হচ্ছে ১২ অক্টোবর
সৃজনশীল গ্রন্থবিপণি বাতিঘর প্রেসক্লাব শাখার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ অক্টোবর শুরু হয়েছে বই উৎসব। এই উৎসব চলবে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত। বই উৎসবে দেশীয় প্রকাশনার বই শতকরা ২৫ ভাগ, বিদেশি বই ১০ ভাগ ও সীমিত পরিমাণ নতুন ও পুরোনো বই ৫০ শতাংশ কমিশনে বিক্রি হচ্ছে।
হাটহাজারীতে বাংলালিংকের এসএমই গ্রাহক সমাবেশ
হাটহাজারীতে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের উদ্যোগে এসএমই গ্রাহক সমাবেশ ৫ অক্টোবর একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে গ্রাহকদের এসএমই পণ্য সম্পর্কে পরিচিতি করান চ্যানেল ব্যবস্থাপক মোবারক হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের এসএমই আঞ্চলিক ব্যবস্থাপক মেহেমুদ আশিক ইকবাল, বাংলালিংকের জোনাল বিক্রয় ব্যবস্থাপক পার্থপ্রতীম চক্রবর্তী, তাজওয়ার ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন, এসএমই চ্যানেল সুপারভাইজার মো. মাহাবুবুল করিম, বিডিও শামসুল, মাজেদ, ইকরামুল, রুবেল, তালেব, এরশাদ, ফরহাদ প্রমুখ। তা ছাড়া পণ্য পরিচিতি পরিবেশনের ফাঁকে র্যাফল ড্রয়ের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।