এ ই ন গ রে - দূ র গ্রা মে
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক সমন্বয় সভা
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধবিষয়ক সমন্বয় সভা ৫ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) কমিউনিটি লিগ্যাল সার্ভিস (সিএলএস) বিভাগ এ সভার আয়োজন করে।
কোডেকের উপ-নির্বাহী পরিচালক কমল সেনগুপ্তের সভাপতিত্বে এতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্পের সমন্বয়ক অর্চনা পাল। মূল প্রবন্ধ পাঠ করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস।
বক্তব্য দেন সিএসলএস প্রকল্পের জাতীয় প্রকল্প ব্যবস্থাপক সোমা রায় চৌধুরী। প্রবন্ধের ওপর আলোচনা করেন ফাহমিদা কাদের ও অ্যাডভোকেট সায়িদ খালিদ চৌধুরী।
বক্তারা নারীর প্রতি সহিংসতার বিভিন্ন ধরন, দৃষ্টান্ত, আইনে তার শাস্তি ও আইন বাস্তবায়নে প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। বিজ্ঞপ্তি।
ইডিইউর সেমিনারে বক্তারা
নির্দিষ্ট লক্ষ্য না থাকায় চাকরির বাজারে পিছিয়ে পড়ছে তরুণ-তরুণীরা
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ক্যারিয়ারবিষয়ক সেমিনারে বক্তারা বলেন, নির্দিষ্ট লক্ষ্য না থাকায় চাকরির বাজারে পিছিয়ে পড়ছে তরুণ-তরুণীরা। সঠিকভাবে ইন্টারভিউ মোকাবিলা করতে ভয় পাওয়ায় বেশির ভাগ সময় তারা সাফল্যের কাছে এসে ব্যর্থ হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীদের ভবিষ্যতে এগিয়ে যেতে এখনই ক্যারিয়ার পরিকল্পনা ঠিক করতে হবে।
সম্প্রতি ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক সেন্টারে ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল সার্ভিসেস ডিপার্টমেন্ট ও চিটাগাং স্কিল ডেভেলপমেন্ট সেন্টার (সিএসডিসি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা অংশ নেন। এতে জীবনবৃত্তান্ত তৈরি ও ক্যারিয়ার বিষয়ে মূল বক্তব্য দেন সিএসডিসির নির্বাহী পরিচালক মিখাইল আই ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েট ডিন এম এম নুরুল আবসার। সঞ্চালনায় ছিলেন স্কুল অব বিজনেসের প্রভাষক সামিনা আফরিন। পরে সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। বিজ্ঞপ্তি।
শিশু অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
শিশু অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে পরিবার ও সামাজিক পর্যায়ে সচেতনতার পাশাপাশি সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শিশু নির্যাতনের হার বেড়েই চলেছে। অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে গৃহকর্মে নিয়োজিত শিশুরা।
বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ৬ অক্টোবর বেসরকারি সমাজ উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশের উদ্যোগে নগরের চান্দগাঁও নুশিশ চত্বরে আয়োজিত সমবেশে বক্তারা এ কথা বলেন।
সংস্থার নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আবদুল ওয়াহাবে চৌধুরী, জানে আলম, মোনায়েম বাপ্পী, শাহীন আকতার, মো. আবু ইউনুচ, ইসমাইল ফারুকী, কৃষ্ণা প্রভা দেবী, কামরুন নাহার, মো. জহিরুল ইসলাম, মো. আজগর, মাহবুবুল ইসলাম, মো. জসিম উদ্দীন প্রমুখ।
সমাবেশ শেষে একটি শোভযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।
নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব দেখানোর জন্য গত ৩০ সেপ্টেম্বর নুরুল ইসলাম পৌর বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
এতে সংবর্ধনা দেওয়া হয় নুশিস আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল, সিজেকেএস ইমপালস অনূর্ধ্ব ১৬ ব্যাডমিন্টনের রানার্সআপ দল এবং সানোয়ারা গ্রুপ জেলা মহিলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্যদের।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা বেগম ও প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহেদুল ইসলাম। বিজ্ঞপ্তি।
মহিলা পরিষদের সাংগঠনিক কর্মসূচি সমাপ্ত
বাংলাদেশ মহিলা পরিষদের মাসব্যাপী সাংগঠনিক কর্মসূচির সমাপনী উপলক্ষে চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ৫ অক্টোবর জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাসব্যাপী কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে জেলা নেতারা আলোচনা করেন।
এতে সভাপতিত্ব করেন লতিফা কবির। বক্তব্য দেন সুগতা বড়ুয়া, সিতারা শামীম, পূর্বাদাশ, শিরিন আক্তার, স্বাতী পাল, মৃণালিনী চক্রবর্তী, নিলুফার জাহান প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনিক মাসের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।

পানছড়ি জনকল্যাণ বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার জনকল্যাণ বৌদ্ধবিহারে কঠিন চীবর দানোৎসব ২২ অক্টোবর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক ইন্দ্র লাল চাকমার সঞ্চালনায় বুদ্ধের স্বধর্ম দেশনা দেন পানছড়ি মুনিপুর বনবিহার অধ্যক্ষ বৈশিষ্ট মহাস্থবির, লতিবান আদর্শ বৌদ্ধবিহারের অধ্যক্ষ নন্দপাল মহাস্থবির, জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জীতানন্দ স্থবির, জ্ঞানোদ্বয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ বোধি নন্দ ভিক্ষু প্রমুখ।

দৃষ্টির প্রকাশনা ফিনিক্স-এর পাঠ উন্মোচন
দৃষ্টি চট্টগ্রাম প্রকাশ করেছে তাদের বার্ষিক প্রকাশনা ফিনিক্স। সম্প্রতি শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকির এ কে খান মিলনায়তনে কথা, গান ও আড্ডায় এই প্রকাশনার পাঠ উন্মোচন করা হয়। ফিনিক্স সম্পাদক রাশেদুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথি ছিলেন সিটি হোম প্রোপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনজুরুল কিবরিয়া, কবি জিন্নাহ চৌধুরী ও চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষক মাসুদ রানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টি ডিবেট ক্লাবের পরিচালক মাসুদ বকুল । এ ছাড়া বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কশসাফুল হক, সহসভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আবৃত্তি সম্পাদক ঊর্মি আচার্য, সহসম্পাদক জুনায়েদ কৌশিক চৌধুরী, সদস্য তানভির আহমেদ সিদ্দিকী, কাজী আরাফাত, রবিউল হোসেন, মোত্তাকিন চৌধুরী, নাজমুস সাকিব, জুনায়েদ মুফরাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।

আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের শিক্ষাসামগ্রী বিতরণ
চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের উদ্যোগে ৭ অক্টোবর প্রবর্তক সংঘের অনাথ শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে প্রবর্তক সংঘের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তুষার সিংহ হাজারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সমন্বয়কারী নিখিল কুমার নাথ। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক উৎপল শীল, সাংগঠনিক সম্পাদক মিলন কান্তি নাথ, ম্যাগাজিন সম্পাদক কানু রাম শর্মা, অঞ্জন প্রসাদ, সুমন ধর, শুভাশীষ শর্মা, আশীষ কুমার শীল প্রমুখ। অনুষ্ঠানে ৪০৩ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।
সাবেক সাংসদ মোকতার আহমদের মৃত্যুবার্ষিকী পালন
মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ মোকতার আহমদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রত্যয় ৭১-এর উদ্যোগে এক আলোচনা সভা প্রয়াতের চৈতন্যগলি কবরসংলগ্ন চত্বরে ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুদ্দিন খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা শামীমা হারুনের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন মো. রিয়াদ, দীপংকর চৌধুরী, ডা. পরিতোষ বড়ুয়া, লোকপ্রিয় বড়ুয়া, মো. সাইফুদ্দিন খালেদ, আশুতোষ দাশ, হারুন অর রশীদ, এস এম দিদার, শরীয়ত উল্লাহ, টি কে সিকদার, সাহাব উদ্দিন প্রমুখ। এর আগে সংগঠনের নেতাকর্মীরা প্রয়াত সাংসদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া মাহফিলে অংশ নেন। বিজ্ঞপ্তি।
ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নানা কর্মসূচির মধ্যে সন্দ্বীপের সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস সার্কেল অ্যাসোসিয়েশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ অক্টোবর সন্দ্বীপ পাবলিক উচ্চবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ বি এম ছিদ্দিকুর রহমান। সংগঠনের প্রধান উদ্যোক্তা পরিচালক কাজী ইফতেখারুল আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সন্দ্বীপ পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, পূর্ব সন্দ্বীপ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান, গাছুয়া এ কে একাডেমির প্রধান শিক্ষক আমিনুর রসুল খান, যুক্তরাষ্ট্র প্রবাসী সফিকুল আলম প্রমুখ।
সভা শেষে আবুল কাশেম শিল্পী রচিত ও কামাল উদ্দীন তালুকদার নির্দেশিত মুক্তির ডাক নাটকটি মঞ্চস্থ হয়। এতে শিল্প নির্দেশক ছিলেন কবি নীলাঞ্জন বিদ্যুৎ। বিজ্ঞপ্তি।
জাসাস পটিয়া উপজেলা শাখার মতবিনিময়
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পটিয়া উপজেলা শাখার নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাসাসের সভাপতি শামসুল আনোয়ার খানের মতবিনিময় সভা ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলা জাসাস নেতা মো. জসিম উদ্দীন, মো. রফিক, মো. জামাল, মো. ইলিয়াছ, মো. নেজাম, মো. সরোয়ার জামান, মো. হাসান প্রমুখ। মতবিনিময়ে সংগঠনের সভাপতি সাবেক সাংসদ গাজী মো. শাহাজাহনের নেতৃত্বে সংগঠনকে শক্তিশালী করে তোলার আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
কোরবানির পশুর বর্জ্যের দূষণ রোধে প্রোজ্জলের উদ্যোগ
কোরবানির পশুর বর্জ্যের দূষণ রোধে বিভিন্ন কার্যক্রম চালিয়েছে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার সামাজিক সংগঠন প্রোজ্জল। ঈদুল আজহার দিন দুপুরে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা ও সংলগ্ন এলাকায় কোরবানির পশু জবাইস্থলে প্রায় দুই মণ ব্লিচিং পাউডার ছিটিয়েছে সংগঠনের কর্মীরা। সংগঠনের সভাপতি মজহারুল হকের নেতৃত্বে এই কার্যক্রম চালানো হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফারহান-ই আলম খান, খোন্দকার বেলায়েত হোসেন, ফারুক আহমেদ, খায়রুল আলম, ফয়েজ আহমেদ, মো. কামরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
ন্যাশনাল পিপলস পার্টির চট্টগ্রাম মহানগর শাখার কমিটি গঠিত
এস এম ফরিদ আহম্মদকে সভাপতি ও মোহাম্মদ ইলিয়াসকে সাধারণ সম্পাদক ও নুরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চট্টগ্রাম জেলা শাখার ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি দলটির চেয়ারম্যান শেখ শওকত হোসেন এই কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তি।

চট্টগ্রাম জেলা রোভারের উদ্যোগে দুর্যোগ-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী দুর্যোগ-বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত হয়। ৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত চলে কর্মশালা। এতে প্রশিক্ষক ছিলেন স্কাউটার মো. কামাল উদ্দিন, ধনলাল মুহুরী, মোজাহেদ হোসেন, মো. ফজলুল কাদের চৌধুরী, এসএম আফজর রহমান, মশিউর রহমান, গিয়াসুদ্দীন ও রোভার দেবাশীষ দাস।
কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) আরশাদুল মোকাদ্দিস, মুহাম্মদ রুহুল আমীন খান, হাবিব রহমত উল্লাহ ও এন এম সাইফুজ্জামান। কর্মশালায় প্রশিক্ষণার্থীদের ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন দুর্যোগে উদ্ধার তৎপরতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। বিজ্ঞপ্তি।