এ এফ এম এজহারুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূবালী ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক অধ্যাপক এ এফ এম এজহারুল হক গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় চান্দগাঁও আবাসিক এলাকার এ ব্লকের বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগ ও ক্যানসারে ভুগছিলেন। গতকাল বিকেলে চান্দগাঁও আবাসিক এলাকার জামে মসজিদে বাদ আসর এবং পরে বাদ এশা তাঁর গ্রামের বাড়ি রাউজান উপজেলার সুলতানপুর ইউনিয়নের হাজিবাড়ি গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।তিনি স্ত্রী, তিন পুত্র, তিন ভাই, দুই বোনসহ বহু অত্মীয়স্বজন রেখে গেছেন।