এ কালের কনের সাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কনের জমকালো সাজে রূপার গয়না এনেছে ভিন্নতা। মডেল: জেসিয়া ইসলাম, শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, গয়না: িসক্স ইয়ার্ডস স্টোরি, সাজ: নুজহাত খান, ছবি: কবির হোসেন, স্থান কৃতজ্ঞতা: স্টুডিও ক্যানভাস
কনের জমকালো সাজে রূপার গয়না এনেছে ভিন্নতা। মডেল: জেসিয়া ইসলাম, শাড়ি: টাঙ্গাইল শাড়ি কুটির, গয়না: িসক্স ইয়ার্ডস স্টোরি, সাজ: নুজহাত খান, ছবি: কবির হোসেন, স্থান কৃতজ্ঞতা: স্টুডিও ক্যানভাস
চোখ সরাতে পারছিলাম না। সারা দিন আঙুল ছুঁয়ে গেছে মুঠোফোনের পর্দা। আনুশকা শর্মা-বিরাট কোহলির বিয়ের ছবিগুলো এমনই ছিল। মন্ত্রমুগ্ধের মতো দেখেছিলাম একটার পর একটা। এখনো এটি ফেসবুকে আলোচিত এক বিষয়। বিশেষ করে তাঁদের জন্য, সামনেই যাঁদের বিয়ে হবে। আনুশকার পোশাক, সাজ, গয়না, হাসি—সবকিছু মিলিয়েই তিনি চলে এসেছেন সেরা বউসাজের তালিকায়। মেকআপ এমনভাবে করেছেন, দেখে মনে হচ্ছিল চেহারায় যেন কোনো মেকআপই নেই। লিপস্টিকও ছিল একদম হালকা। এটাই কি তাহলে নতুন বিয়ের সাজ? হতেই পারে। বিয়ের সাজের নির্দিষ্ট কোনো সীমারেখা তো আর নেই। আবার মুখের সব জায়গায় চড়া মেকআপের যুগও বিগত। তবে যেভাবেই কনে সাজুক না কেন, দেখতে যদি ভালো লাগে, সার্থকতা সেখানেই। এ কালের কনের সাজ তুলে ধরতেই এই প্রতিবেদন।